জিয়ার নামে ২ স্কুল: নাম বদলের হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত
বগুড়ায় দুটি স্কুলের নাম থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বদলে দেওয়ার শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের আদেশের ওপর আট সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগ।
৫ জানুয়ারি ২০২১, ০১:৩৯ অপরাহ্ন
গ্রামীণ ফোনের বিক্রয় প্রতিনিধিকে গুলি, ছিনতাই
মানিকগঞ্জের সিংগাইরে গ্রামীণ ফোনের এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে স্ক্রাচ কার্ড, সিম ও রিচার্জের টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
৫ জানুয়ারি ২০২১, ০১:২৯ অপরাহ্ন
রিমান্ডে ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায়ের সত্যতা পেয়েছে বিচার বিভাগীয় তদন্ত দল
নারায়ণগঞ্জে ‘মৃত’ স্কুলছাত্রীর জীবিত ফিরে আসার ঘটনার বিচার বিভাগীয় তদন্তে পুলিশ হেফাজতে (রিমান্ডে) থাকাকালে আসামিদের মারধর, ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে স্বীকারোক্তি দিতে বাধ্য করার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
৫ জানুয়ারি ২০২১, ০১:০৯ অপরাহ্ন
বৌভাতের খাবারে মাংস কম দেয়ায় সংঘর্ষ, বরের চাচা নিহত
বরিশালে বৌভাতের অনুষ্ঠানে খাবারে মাংস কম দেয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের সংঘর্ষে একজন নিহতের অভিযোগ উঠেছে।
৫ জানুয়ারি ২০২১, ০১:০৮ অপরাহ্ন
জয়পুরহাটে মিথ্যা ধর্ষণ মামলার বাদীর ৭ বছরের কারাদণ্ড
ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করায় সেই মামলার বাদীকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন জয়পুরহাটের একটি আদালত। সেইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরও পাঁচ মাসের কারাবাসের সাজা দিয়েছেন আদালত।
৫ জানুয়ারি ২০২১, ১২:১৫ অপরাহ্ন
মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
৫ জানুয়ারি ২০২১, ১১:৫২ পূর্বাহ্ন
পি কে হালদারের ২৫ সহযোগীর বিদেশযাত্রায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার) এর মা লীলাবতী হালদারসহ ২৫ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। পি কে হালদারের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদের জন্য আজ মঙ্গলবার তাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
৫ জানুয়ারি ২০২১, ১১:২৫ পূর্বাহ্ন
পি কে হালদারের বিরুদ্ধে ইন্টারপোলকে রেড অ্যালার্ট জারির আহ্বান পুলিশের
প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশের জাতীয় কেন্দ্রীয় ব্যুরো (এনসিবি)।
৫ জানুয়ারি ২০২১, ১১:০৯ পূর্বাহ্ন
স্যামসন এইচ চৌধুরী: যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবে রূপ দিয়েছেন
তিনি স্বপ্ন দেখেছিলেন, স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার জন্য জীবনভর চেষ্টা করেছেন, পৌঁছেছেন সাফল্যের চূড়ায়। পাবনার আতাইকুলা গ্রামের সামান্য একটি ওষুধের দোকান থেকে গড়ে তুলেছেন দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। তিনি স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী।
৫ জানুয়ারি ২০২১, ১১:০৭ পূর্বাহ্ন
ভিয়েতনামে ‘রাষ্ট্রবিরোধী প্রচারণা’র দায়ে ৩ সাংবাদিকের কারাদণ্ড
'রাষ্ট্রবিরোধী প্রচারণার' দায়ে ভিয়েতনামে তিন সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বার্তাসংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার রাষ্ট্রবিরোধী প্রচারণার জন্য দোষী সাব্যস্ত হলে তিন ফ্রিল্যান্স সাংবাদিক ফ্যাম চি ডাং, নুয়েন তুং থ্যু এবং লে হু মিন তুয়ানকে ১১ থেকে ১৫ বছরের কারাদণ্ড দেন আদালত।
৫ জানুয়ারি ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ন
করোনা মোকাবিলায় ৬ হাজার কোটি টাকার সংশোধিত প্রকল্প
কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড পেন্ডামিক প্রিপেয়ার্ডনেস প্রকল্প ব্যয় বাড়িয়ে ছয় হাজার ৭৮৬ কোটি ৫৯ লাখ টাকা করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির প্রথম সংশোধনীর অনুমোদন দেওয়া হয়।
৫ জানুয়ারি ২০২১, ১০:৩৯ পূর্বাহ্ন
১০ মাস পর বুবলি ‘ব্যক্তিগত বিষয় জানাতে চাই না’
২০২০ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ঠিক ১০ মাসে কোথাও দেখা যায়নি ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শবনম বুবলিকে।
৫ জানুয়ারি ২০২১, ১০:১৬ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ৯৯১, পরীক্ষা ১৪৪৬২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। এখন পর্যন্ত মারা গেছেন সাত হাজার ৬৭০ জন।
৫ জানুয়ারি ২০২১, ০৯:৫১ পূর্বাহ্ন
পুঁজিবাজারে এক দশকের সর্বোচ্চ লেনদেন
পুঁজিবাজারে এক দশকের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ মঙ্গলবার। দিনশেষে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে দুই হাজার ৫৪৬ কোটি টাকা।
৫ জানুয়ারি ২০২১, ০৯:৪৫ পূর্বাহ্ন
চুক্তি প্রকাশ করলেই ভ্যাকসিন ‘ধোঁয়াশা’ কেটে যাবে
‘বাংলাদেশ কবে ভ্যাকসিন পাবে?’ এই প্রশ্নের এখনো কোনো ‘যথাযথ’ উত্তর পাওয়া যায়নি। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশ যথাসময়েই ভ্যাকসিন পাবে। কিন্তু, সরাসরি ভারতের কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাত দিয়ে তা নিশ্চিত করতে পারেনি সরকার। চুক্তিটা বাণিজ্যিক নাকি জিটুজি (সরকার থেকে সরকার), এ নিয়েও রয়েছে বিপরীত বক্তব্য।
৫ জানুয়ারি ২০২১, ০৯:২১ পূর্বাহ্ন
২ মামলায় ইরফান সেলিমের জামিন
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে দুই মামলায় জামিন দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত জামিন মঞ্জুর করে আদেশ দেন।
৫ জানুয়ারি ২০২১, ০৮:১২ পূর্বাহ্ন
শর্ত সাপেক্ষে ১ লাখ টন চাল আমদানির অনুমতি
প্রথম দফায় শর্ত সাপেক্ষে ১০ আমদানিকারককে ১ লাখ ৫ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
৫ জানুয়ারি ২০২১, ০৮:০১ পূর্বাহ্ন
জব্দ আলামতের ভিত্তিতে এজাহার তৈরি করা হয়েছে: র্যাব ডিজি
রাজধানীর চকবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রসঙ্গে র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযানে যেসব জিনিস পেয়েছি এর ভিত্তিতে মামলা করেছি।’
৫ জানুয়ারি ২০২১, ০৭:৪৬ পূর্বাহ্ন
নোয়াখালীতে অনাবাদী প্রায় ৬৬ হাজার হেক্টর জমিতে ধান চাষ
চলতি ইরি-বোরো মৌসুমে নোয়াখালী জেলার নয়টি উপজেলায় ধান চাষ বেড়েছে। পৌষের তীব্র শীত উপেক্ষা করে কাক ডাকা ভোর থেকে রাত পর্যন্ত কৃষকরা মাঠে ব্যস্ত সময় পার করছেন।
৫ জানুয়ারি ২০২১, ০৬:৫২ পূর্বাহ্ন
শিক্ষা উপমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ২
মাদক মামলায় গ্রেপ্তার আসামিকে ছাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে ছাত্রলীগের এক কর্মীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা নিজেদের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচয় দিয়েছিলেন।
৫ জানুয়ারি ২০২১, ০৬:২৬ পূর্বাহ্ন