নির্বাচনি আচরণবিধি কেউ মানছে না

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের দুবার জরিমানা করা হলেও অবৈধ পোস্টার এখনো সরানো হয়নি।
৫ জানুয়ারি ২০২১, ০৫:৩৪ পূর্বাহ্ন

চীনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষার প্রস্তাব বিবেচনা করছে বিএসএমএমইউ

কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য চীনের আনহুই ঝিফেই ফার্মার প্রস্তাব অনুমোদনের বিষয়টি বিবেচনা করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।
৫ জানুয়ারি ২০২১, ০৫:১৭ পূর্বাহ্ন

রাজশাহীতে স্ত্রী ও ৫ মাস বয়সী শিশুকে হত্যা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ফিরোজ মণ্ডল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী ও পাঁচ মাসের কন্যা শিশুকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া থেকে পলি বেগম (২৩) ও তার পাঁচ মাস বয়সী শিশু ফারিহার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৫ জানুয়ারি ২০২১, ০৫:১৪ পূর্বাহ্ন

মুক্তা চাষে সফল সুজন

এক সময়ের বেকার যুবক সুজন হাওলাদার (৩০) এখন একজন সফল মুক্তা চাষি। বাড়ির পাশে একটি ছোট্ট পুকুরে মুক্তা চাষ শুরু করেছিলেন তিনি। আর এখন তিনটি পতিত পুকুরে মুক্তা চাষ করেছেন। সুজন এখন এলাকায় পরিচিত মুক্তা চাষি নামে।
৫ জানুয়ারি ২০২১, ০৪:২০ পূর্বাহ্ন

৬ মাসে রেকর্ড ১০ হাজার ২২০ কোটি কালো টাকা সাদা হয়েছে

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রেকর্ড পরিমাণ ১০ হাজার ২২০ কোটি কালো টাকা সাদা হয়েছে। আজ সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৪ জানুয়ারি ২০২১, ০৪:৩৯ অপরাহ্ন

অর্থ লুটপাটকারীদের প্রশ্রয় দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা: হাইকোর্ট

হাইকোর্ট এক রায়ের পর্যবেক্ষণে বলেছেন, বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজাররাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যক্তিগত লাভের জন্য অর্থ লুটপাটকারী ও অপরাধীদের প্রশ্রয় দিচ্ছেন।
৪ জানুয়ারি ২০২১, ০৪:২০ অপরাহ্ন

ভারত থেকে ভ্যাকসিন আমদানি ও জরুরি ব্যবহারের অনুমোদন

ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন আমদানির জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) এর অনুমোদন পেয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সেই সঙ্গে জরুরি প্রয়োজনে এই ভ্যাকসিন ব্যবহারেরও অনুমোদন দেওয়া হয়েছে।
৪ জানুয়ারি ২০২১, ০২:৩৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জ মহানগর আ. লীগ সেক্রেটারির বিরুদ্ধে মেয়র আইভীর মামলা

ইউটিউব চ্যানেল ও ফেসবুকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি খোকন সাহার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
৪ জানুয়ারি ২০২১, ০২:৩১ অপরাহ্ন

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় র‍্যাব সদস্য নিহত

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্য ল্যান্সনায়েক তরিকুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন র‌্যাবের আরেক সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাউসার (৪০)।
৪ জানুয়ারি ২০২১, ০১:৪৪ অপরাহ্ন

পাখিশুমারি: রাজশাহীর পদ্মায় ৪১ প্রজাতির জলচর পাখি

শুরু হয়েছে এবছরের জলচর পাখিশুমারি। শুমারির প্রথম দিনে আজ রাজশাহীতে পদ্মা নদীর ৩৯ কিলোমিটার এলাকায় ৪১ প্রজাতির মোট ২৭০৯টি জলচর পাখি পাওয়া গেছে। এর মধ্যে সর্বোচ্চ পাওয়া গেছে ৫৭৭টি প্রিয়ং হাঁস। বিরল প্রজাতির পাখির মধ্যে আছে কালো মানিকজোড় ও একটি ফুলুরি হাঁস।
৪ জানুয়ারি ২০২১, ০১:৪১ অপরাহ্ন

দাগনভূঁঞায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

ফেনীর দাগনভূঁঞায় চার বছরের শিশুকে নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আবদুল হালিম (৬৫) কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৪ জানুয়ারি ২০২১, ০১:১৫ অপরাহ্ন

সরকারি টাকায় ২ লাখ ঘনফুট টিলা কেটে সড়ক সংস্কার

মৌলভীবাজারে সরকারি টাকায় ২ লাখ ৯ হাজার ৯২০ ঘনফুট টিলা কেটে সড়ক সংস্কারের কাজ চলছে। হাতেনাতে এর সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের পাচপীর-জালাই এলাকায় টিলা ধ্বংস করে এই কাজ চলছে।
৪ জানুয়ারি ২০২১, ০১:০৪ অপরাহ্ন

গাজীপুরে পোশাক শ্রমিক অপহরণের অভিযোগে গ্রেপ্তার ২

গাজীপুরে পোশাক শ্রমিককে অপহরণের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার বিকেলে র‍্যাব-১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
৪ জানুয়ারি ২০২১, ১২:৫৮ অপরাহ্ন

মাদকবিরোধী অভিযানে র‍্যাবের উপর হামলা, ১ হামলাকারী গুলিবিদ্ধ

হবিগঞ্জের মাধবপুরে মাদক উদ্ধার অভিযানে যাওয়া র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যদের উপর অতর্কিত হামলার কথা জানিয়ে র‍্যাব বলেছে, মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের কোপে দুজন র‍্যাব সদস্য ও র‍্যাবের এক সোর্স আহত হয়েছেন।
৪ জানুয়ারি ২০২১, ১২:৩৭ অপরাহ্ন

মাদারীপুরে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

মাদারীপুরে দ্বিতীয় শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৪ জানুয়ারি ২০২১, ১২:০৪ অপরাহ্ন

চান্দিনায় নির্মাণাধীন সার গোডাউন থেকে ৫টি মর্টারশেল উদ্ধার

কুমিল্লার চান্দিনা উপজেলার বিএডিসি (সেচ) বিভাগের নির্মাণাধীন সারের গোডাউন থেকে পাঁচটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।
৪ জানুয়ারি ২০২১, ১১:২৮ পূর্বাহ্ন

ভারতের ভ্যাকসিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, ভ্যাকসিনের ওপর নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে না বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
৪ জানুয়ারি ২০২১, ১১:১৮ পূর্বাহ্ন

রাজশাহীতে থার্টিফার্স্ট নাইটে ভেজাল মদ খেয়ে মারা গেছে ৫ জন: পুলিশ

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে রাজশাহীতে মদ খেয়ে পাঁচ জনের মৃত্যুর ঘটনার রহস্য উন্মোচনের কথা জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সেই রাতে মদ্যপানে অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়া ১৬ জনের মধ্যে মারা যান পাঁচ জন।
৪ জানুয়ারি ২০২১, ১১:০৮ পূর্বাহ্ন

ইরফান সেলিমের বিরুদ্ধে ‘অভিযোগের সত্যতা পায়নি পুলিশ’

আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে দুটি মামলার চূড়ান্ত প্রতিবেদন চকবাজার থানা পুলিশ আজ আদালতে দাখিল করেছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ মেলেনি।
৪ জানুয়ারি ২০২১, ১১:০৩ পূর্বাহ্ন

যতদূর জানি ভারতের নিষেধাজ্ঞা আমাদের চুক্তিকে ব্যাঘাত করবে না: স্বাস্থ্যসচিব

ভারতের ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান বলেছেন, ‘এখন পর্যন্ত যতদূর আমি জানি, এটি আমাদের চুক্তিকে কোনো ব্যাঘাত করবে না।’
৪ জানুয়ারি ২০২১, ১০:৪৯ পূর্বাহ্ন