সাঙ্গু সংরক্ষিত বনে ঢুকতেই পারলেন না বন কর্মকর্তারা

সাঙ্গু সংরক্ষিত বন ধ্বংসের খবরে বন বিভাগের গঠিত তদন্ত কমিটির সদস্যরা বনেই প্রবেশ করতে পারেননি। নিরাপত্তার কারণ দেখিয়ে গতকাল শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের সাঙ্গু সংরক্ষিত বনে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ করেছেন তারা।
৩ জানুয়ারি ২০২১, ০৮:৪৯ পূর্বাহ্ন

নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ: ইউপি সদস্য সোহাগের জামিন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রাতের আঁধারে ঘরে ঢুকে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে (৪৮) জামিন দিয়েছেন হাইকোর্ট বিভাগ। আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোম্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
৩ জানুয়ারি ২০২১, ০৮:২৬ পূর্বাহ্ন

ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় নবজাতক শিশু ও সিএনজিচালিত অটোরিকশা চালকসহ সাত জন নিহত হয়েছেন।
৩ জানুয়ারি ২০২১, ০৮:২০ পূর্বাহ্ন

কনকা কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইলেক্ট্রো মার্ট লিমিটেডের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার দুপুর ১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস ১২টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টায় চেষ্টায় উপজেলার পুরাতন টিপরদি এলাকায় কনকা ইলেকট্রনিক্স কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে।
৩ জানুয়ারি ২০২১, ০৭:৪০ পূর্বাহ্ন

ডিসেম্বরে সড়কে ঝরল ৪৬৪ প্রাণ

ডিসেম্বরে দেশে ৪০২টি সড়ক দুর্ঘটনায় ৪৬৪ জন নিহত হয়েছেন এবং আহত ৫১৩ জন। আজ রোববার রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
৩ জানুয়ারি ২০২১, ০৭:২৭ পূর্বাহ্ন

‘পদ্মা সেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে ও বঙ্গবন্ধু টানেল চালু আগামী বছরের জুনে’

আগামী বছরের জুন মাসে মেট্রোরেলসহ চারটি মেগা প্রকল্প জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৩ জানুয়ারি ২০২১, ০৭:০৩ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারত সীমান্তে ২০০ মিটার সুড়ঙ্গের সন্ধান

বাংলাদেশ-ভারত সীমান্তে ২০০ মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় পুলিশ। ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় ওই সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে।
৩ জানুয়ারি ২০২১, ০৬:৩৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে কনকা কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইলেক্ট্রো মার্ট লিমিটেডের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার পুরাতন টিপরদি এলাকায় কনকা ইলেকট্রনিক্স কারখানায় আগুনের সূত্রপাত হয়।
৩ জানুয়ারি ২০২১, ০৬:২৫ পূর্বাহ্ন

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাজধানী ঢাকার কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকাল ৭টার দিকে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
৩ জানুয়ারি ২০২১, ০৬:০২ পূর্বাহ্ন

দুদকের মামলায় বিএনপি নেতা মীর নাছিরের জামিন

বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ রোববার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন।
৩ জানুয়ারি ২০২১, ০৫:০৩ পূর্বাহ্ন

তাদের বিষমুক্ত সবজি

ঘরের পাশেই মাচায় লাউ, শিম। আঙিনায় লাল শাক, পালং শাকসহ নানা সবজির আবাদ। ঘর-সংসার সামলে কাজের ফাঁকে আঙিনার খেতে সময় দেন ব্রহ্মপুত্র চরের গৃহবধূরা। ঘরের জন্য রেখে বাকিটা বিক্রি করেন তারা।
৩ জানুয়ারি ২০২১, ০৪:০৮ পূর্বাহ্ন

বাসার নিচে ছুরিকাঘাতে আহত পুলিশ পরিদর্শক

রাজধানীতে নিজ বাসার নিচে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক আমজাদ হোসেন (৪৪)। আজ শনিবার রাত ৮টার দিকে শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
২ জানুয়ারি ২০২১, ০৪:৪২ অপরাহ্ন

মুম্বাই হামলার 'মূল পরিকল্পনাকারী' লাকভি পাকিস্তানে গ্রেপ্তার

ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী জাকির-উর-রেহমান লাকভিকে 'সন্ত্রাসবাদে অর্থায়নের' জন্য গ্রেপ্তার করেছে পাকিস্তান। পাকিস্তানের কাউন্টার টেরোরিজম বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে আজ শনিবার আলজাজিরা এ খবর জানিয়েছে।
২ জানুয়ারি ২০২১, ০৪:১০ অপরাহ্ন

ভারতে বায়োটেকের কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের অনুমতি বিশেষজ্ঞ কমিটির

ভারতে এবার বায়োটেকের কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশেষজ্ঞ কমিটি।
২ জানুয়ারি ২০২১, ০৩:৫৮ অপরাহ্ন

রোহিঙ্গা ইস্যু: এবারও চীন-রাশিয়া বিপক্ষে, ভারত ভোটদানে বিরত

মিয়ানমারে রোহিঙ্গাসহ অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত জাতিসংঘের সাধারণ অধিবেশনের একটি প্রস্তাবে চীন ও রাশিয়া এবারও মিয়ানমারের পক্ষে ভোট দিয়েছে। ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারতসহ ২৬টি দেশ।
২ জানুয়ারি ২০২১, ০৩:৫১ অপরাহ্ন

ভোমরা ও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

করোনা মহামারির কারণে প্রায় দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে আবারও সাতক্ষীরার ভোমরা ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
২ জানুয়ারি ২০২১, ০১:৫০ অপরাহ্ন

যৌথ পানি পর্যবেক্ষণ শুরু: গত বছরের চেয়ে পানি কম পদ্মায়

ভারতের সঙ্গে পানি চুক্তি অনুযায়ী দুই দেশের যৌথ পানি পর্যবেক্ষণ শনিবার থেকে শুরু হয়েছে। পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ভারতীয় দলের পর্যবেক্ষণে গত বছরের একই সময়ের তুলনায় কম পানি প্রবাহ পাওয়া গেছে।
২ জানুয়ারি ২০২১, ০১:২২ অপরাহ্ন

অক্সফোর্ডের ভ্যাকসিন সর্বোচ্চ ৫ ডলারে পাওয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রায় ছয় কোটি মানুষের জন্য ভ্যাকসিনের অর্ডার নিশ্চিত করা হয়েছে, পর্যায়ক্রমে আরও অর্ডার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, অক্সফোর্ডের ভ্যাকসিন সর্বোচ্চ ৫ ডলার খরচে পাওয়া যাবে।
২ জানুয়ারি ২০২১, ১২:৩০ অপরাহ্ন

ফেব্রুয়ারি থেকে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড দেওয়া হবে: কাদের

ফ্রেব্রুয়ারি মাস থেকে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড দেওয়ার কাজ শুরুর কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২ জানুয়ারি ২০২১, ১২:২৪ অপরাহ্ন

সাড়ে ৩ মাস পর হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

প্রায় সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ভারত থেকে হিলি চেকপোস্ট দিয়ে পেঁয়াজ বোঝাই ভারতীয় ট্রাকগুলো স্থলবন্দরে প্রবেশ করতে শুরু করে বলে নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
২ জানুয়ারি ২০২১, ১১:৪৭ পূর্বাহ্ন