পি কে হালদারের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
অর্থপাচার মামলায় প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের দুটি ফ্ল্যাট ও ছয় একর স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
২৯ ডিসেম্বর ২০২০, ০৩:৪১ অপরাহ্ন
করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয় না বাংলাদেশের পিসিআর পরীক্ষায়
ড. বিজন বলছিলেন, ভাইরাসের চরিত্রই এমন সে বারবার নিজেকে পরিবর্তন করে। উহানে শুরুর সময়ের যে করোনাভাইরাস আর এখনকার সারা পৃথিবীর করোনাভাইরাস এক নয়। বারবার পরিবর্তন হয়েছে।
২৯ ডিসেম্বর ২০২০, ০৩:০৩ অপরাহ্ন
ক্র্যাবের সেরা প্রতিবেদন পুরস্কার পেলেন দ্য ডেইলি স্টারের ২ সাংবাদিক
চলতি বছরের সেরা প্রতিবেদন পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)। দ্য ডেইলি স্টারের দুই প্রতিবেদক এ পুরস্কার পেয়েছেন।
২৯ ডিসেম্বর ২০২০, ০২:৪৮ অপরাহ্ন
গত মৌসুমের অভিজ্ঞতায় কুড়িগ্রাম, লালমনিরহাটে বেড়েছে সরিষা চাষ
গেল বছর সরিষার আশানুরূপ দাম পাওয়ায় এ বছর কুড়িগ্রাম ও লালমনিরহাটে ৮০০ হেক্টর বেশি জমিতে সরিষার চাষ হচ্ছে। ভালো ফলনের আশায় এবার বুক বেঁধেছেন সরিষা চাষিরা। তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হবে। গেল বছরের দর পাওয়া গেলেও ভালো মুনাফা হবে।
২৯ ডিসেম্বর ২০২০, ০২:৩৯ অপরাহ্ন
হত্যা, ডাকাতিসহ ১৫ মামলার আসামি লুৎফর শেখ গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে
বগুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার এবং চালুয়াবাড়ি ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সভাপতি লুত্ফর শেখ (৪০) ওরফে লুৎফর পাগলাকে গ্রেপ্তারের পর, আদালত তাকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন। আজ মঙ্গলবার বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ইমরান মাহমুদ তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
২৯ ডিসেম্বর ২০২০, ০২:১৩ অপরাহ্ন
হৃদরোগে আক্রান্ত অভিনেতা আমির সিরাজীকে ঢাকায় আনা হচ্ছে
হৃদরোগে আক্রান্ত অভিনেতা মুক্তিযোদ্ধা আমির সিরাজীকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। তার বড় মেয়ে নুরজাহান সিরাজী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২৯ ডিসেম্বর ২০২০, ০২:০২ অপরাহ্ন
নারায়ণগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
নারায়ণগঞ্জের বন্দরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ও পরে সেখান থেকেই স্বামী আমিনুল ইসলামকে (৩৫) আটক করা হয়।
২৯ ডিসেম্বর ২০২০, ০১:৫৮ অপরাহ্ন
১৭-২৬ মার্চ দেশে নানা আয়োজনে যোগ দেবেন বিশ্ব নেতারা: পররাষ্ট্রমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং দেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের নিয়ে এক বড় উৎসব পালনের পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার।
২৯ ডিসেম্বর ২০২০, ০১:৩৬ অপরাহ্ন
রাজধানীতে চলন্ত বাসে একজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে চলন্ত বাসে একজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশ থেকে অচেতন অবস্থায় দুই রিকশাচালক ওই ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৯ ডিসেম্বর ২০২০, ০১:৩৩ অপরাহ্ন
কৃষি আইনের সংশোধন জরুরি: অমর্ত্য সেন
ভারতের নতুন কৃষি আইন নিয়ে যথেষ্ট আলোচনার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এমনকি এই আইনগুলোর পর্যাপ্ত সংশোধনেরও প্রয়োজনীয়তা আছে বলে জানিয়েছেন তিনি।
২৯ ডিসেম্বর ২০২০, ০১:০৬ অপরাহ্ন
আরও বড় মহামারি আসতে পারে সামনে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোভিড-১৯ মহামারি মারাত্মক হলেও এটি 'তেমন কিছু না' এবং সামনে আরও বড় মহামারি আসতে পারে। বিশ্ববাসীকে কোভিড-১৯ নিয়েই বাঁচতে শিখতে হবে বলে তারা জানিয়েছেন।
২৯ ডিসেম্বর ২০২০, ১২:৫৬ অপরাহ্ন
তিন ধর্মে বিয়ে, অমর্ত্য সেনের কথা বলার অধিকার নেই: পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি
আবারও বিজেপির আক্রমণের মুখে পড়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারতে ধর্মান্তরকরণ বিরোধী আইন নিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মন্তব্যের জবাবে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, তার (অমর্ত্য সেন) কথা বলার কোনও নৈতিক অধিকার নেই কারণ তিনি তিন ধর্মের তিন নারীকে বিয়ে করেছেন।
২৯ ডিসেম্বর ২০২০, ১২:৩০ অপরাহ্ন
জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে গ্রাম পুলিশের মানববন্ধন
জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে বরগুনা গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বরগুনা থানার সামনে ঘণ্টাব্যাপি কর্মসূচি পালন করে ইউনিয়নের সদস্যরা।
২৯ ডিসেম্বর ২০২০, ১২:০৮ অপরাহ্ন
৩৩ বছর কাউন্সিলর থেকে নির্বাচিত হলেন মেয়র
চুয়াডাঙ্গা পৌরসভায় টানা ৩৩ বছর ধরে ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়ে আসা জাহাঙ্গীর আলম মালিক খোকন এবার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।
২৯ ডিসেম্বর ২০২০, ১২:০৭ অপরাহ্ন
২৪ ঘণ্টায় আরও ৩০ মৃত্যু, শনাক্ত ১১৮১, পরীক্ষা ১৪৫৮৮
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। ফলে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৫০৯ জন।
২৯ ডিসেম্বর ২০২০, ১১:৪৮ পূর্বাহ্ন
পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত
প্রায় তিন মাস ১৫ দিন পর আবারও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। দিনাজপুরের হিলি স্থলবন্দরসহ দেশের অন্যান্য বন্দর দিয়ে আগামী ১ জানুয়ারি থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় আমদানিকারকরা।
২৯ ডিসেম্বর ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ন
২০২০ সালে হত্যার শিকার ৫০ সাংবাদিক: আরএসএফ
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০২০ সালে হত্যার শিকার হয়েছেন কমপক্ষে ৫০ জন সাংবাদিক। মঙ্গলবার রিপোর্টার্স উইদাউট বর্ডারের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের হত্যার উদ্দেশ্যেই হামলার ঘটনা বাড়তে থাকা উদ্বেগজনক।
২৯ ডিসেম্বর ২০২০, ১১:২১ পূর্বাহ্ন
থার্টি ফার্স্টে ডিএমপির ১৩ নির্দেশনা
কোভিড-১৯ মহামারির মধ্যে আসা বছরের শেষ রাতে ঢাকা শহরে প্রকাশ্য উৎসব-উদযাপন বন্ধ রাখার কথা জানিয়ে ১৩ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশের নির্দেশনা অনুযায়ী, শহরের রাস্তায়, ফ্লাইওভার, ভবনের ছাদে কিংবা প্রকাশ্য জায়গায় কোনো ধরনের জমায়েত, সমাবেশ বা উৎসব করা যাবে না।
২৯ ডিসেম্বর ২০২০, ১১:১৩ পূর্বাহ্ন
৮ শতাংশ প্রবৃদ্ধির আশাবাদ
গড়ে আট শতাংশ প্রবৃদ্ধি ধরে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় (এনইসি) সভায় পরিকল্পনাটির অনুমোদন দেওয়া হয়।
২৯ ডিসেম্বর ২০২০, ১০:৫২ পূর্বাহ্ন
আওয়ামী লীগ গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে পেরেছে বলেই মানুষ সুফল পাচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা ফিরিয়ে আনার মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেছে বলেই দেশ উন্নয়নের ধারায় ফিরতে পেরেছে এবং জনগণ যার সুফল পাচ্ছে।
২৯ ডিসেম্বর ২০২০, ১০:৫২ পূর্বাহ্ন