লক্ষ্মীপুরে ডাকাতি ও একজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ডাকাতি ও একজনকে হত্যার ঘটনায় ডাকাত দলের চার সদস্যকে লুণ্ঠিত মালামাল এবং অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২৮ ডিসেম্বর ২০২০, ০৭:২৮ পূর্বাহ্ন

পঞ্চগড়ে নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুর

পঞ্চগড় পৌরসভা নির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিত করা, তার গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন কেন্দ্রের বাইরে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে।
২৮ ডিসেম্বর ২০২০, ০৭:২৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা: হেলপার আটক

সুনামগঞ্জের দিরাই পৌর শহরের সুজানগর এলাকায় চলন্ত বাসে এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ওই বাসের হেলপারকে আটক করা হয়েছে। আজ সোমবার সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ থেকে তাকে আটক করা হয়েছে।
২৮ ডিসেম্বর ২০২০, ০৬:৫৯ পূর্বাহ্ন

১২ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ, চুয়াডাঙ্গায় তাপমাত্রা সর্বনিম্ন ৭.৭ ডিগ্রি

দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
২৮ ডিসেম্বর ২০২০, ০৬:৫১ পূর্বাহ্ন

মারা গেছেন দেওয়ানবাগী পীর

রাজধানীর মতিঝিলে অবস্থিত দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ মাহবুব-এ-খোদা মারা গেছেন। তিনি দেওয়ানবাগী নামেই অধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
২৮ ডিসেম্বর ২০২০, ০৬:৪৭ পূর্বাহ্ন

৭৭০ নদীতে ৫৭ হাজার ৩৯০ দখলদার

দেশের ৭৭০টি নদীর জমি দখল করেছে ৫৭ হাজার ৩৯০ ব্যক্তি এবং প্রতিষ্ঠান। গত এক বছরে তাদের মধ্যে ১৮ হাজার ৫৭৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উচ্ছেদ করেছে বিভিন্ন জেলার প্রশাসন।
২৮ ডিসেম্বর ২০২০, ০৬:৪১ পূর্বাহ্ন

ধামরাইয়ে ইভিএম জটিলতায় ভোটারদের ভোগান্তি

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জটিলতায় সকাল থেকে ধামরাই পৌরসভা নির্বাচনের একটি কেন্দ্রে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে ভোটারদের।
২৮ ডিসেম্বর ২০২০, ০৬:৩১ পূর্বাহ্ন

মগবাজার থেকে সরকারি কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর মগবাজার থেকে এক সরকারি কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
২৮ ডিসেম্বর ২০২০, ০৬:১১ পূর্বাহ্ন

পানিবণ্টন নিয়ে দ্রুত উদ্যোগ নেবে দিল্লি: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, তারা ২০২১ সালে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদযাপনের বছরে ছয়টি অভিন্ন নদীর পানি ভাগাভাগির বিষয়ে ‘খুব দ্রুত’ উদ্যোগ নিয়ে দেখাতে চায় যে, দুই দেশের মধ্যে অংশীদারিত্ব এবং ভাগ করে নেওয়ার চেতনা খুব দৃঢ় রয়েছে।
২৮ ডিসেম্বর ২০২০, ০৫:৫৩ পূর্বাহ্ন

শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ, থামছে না মায়ের আহাজারি

‘বাবারে তোরে আর স্কুলোত ভর্তি করান হইলো না। আমারে কইছিলি তুই স্কুলোত পড়বি। আয় বাবারে উইঠ্যা আয়। তোরে আমি স্কুলোত ভর্তি করামু’ এভাবে শিশুর কবরের পাশে আহাজারি করছিলেন মা।
২৮ ডিসেম্বর ২০২০, ০৪:৫৩ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় মাজারে গান-বাজনা নিয়ে বিরোধে নিহত ১, আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের একটি মাজারে গান পরিবেশন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নুরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
২৮ ডিসেম্বর ২০২০, ০৪:৩২ পূর্বাহ্ন

বিমানে প্রবাসীদের মরদেহ বিনামূল্যে বহনের উদ্যোগ নেবে সংসদীয় কমিটি

প্রবাসীদের মরদেহ দেশে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিনামূল্যে বহনের সুবিধা পুনরায় চালুর চেষ্টা করবে সংসদীয় কমিটি।
২৭ ডিসেম্বর ২০২০, ০৪:৪০ অপরাহ্ন

‘এটি একটি সমস্যা বটে’

করোনাভাইরাস মহামারির কারণে গত ১৮ মার্চ থেকে ২৮৪ দিন ধরে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সম্প্রতি হল না খুললেও পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। প্রতিবাদে আন্দোলনে নেমেছেন উদ্বিগ্ন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় উপাচার্য বলছেন, এখনও সবার সমন্বিতভাবে ভাবতে হবে।
২৭ ডিসেম্বর ২০২০, ০৪:১৩ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষেই কথা বলেছেন কুষ্টিয়ার এসপি: ১১ নাগরিকের বিবৃতি

বঙ্গবন্ধু ও বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ায় এক সমাবেশে জেলার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত ভাস্কর্য ভাঙচুরকারীদের সমর্থকদের হুঁশিয়ার করে যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষেই কথা বলেছেন বলে এক বিবৃতিতে উল্লেখ করেছেন ১১ জন নাগরিক।
২৭ ডিসেম্বর ২০২০, ০৩:৪৫ অপরাহ্ন

ক্রেডিট কার্ড ও ব্যাংক ঋণের সুবিধা পাবেন আইটি ফ্রিল্যান্সাররা

ফ্রিল্যান্সিং খাতকে এগিয়ে নিতে দেশের তফসিলি ব্যাংকগুলোকে আইটি ফ্রিল্যান্সারদের ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
২৭ ডিসেম্বর ২০২০, ০৩:২৮ অপরাহ্ন

নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার নীতি ও আদর্শ মেনে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
২৭ ডিসেম্বর ২০২০, ০২:৫৮ অপরাহ্ন

ফেনীতে অপহৃত ঠিকাদারকে উদ্ধার, গ্রেপ্তার ৪

ফেনীতে জেলা প্রশাসনের কার্যালয়ে গ্রাম পুলিশের (চৌকিদার-দফাদার) পোশাক সরবরাহের দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একইসঙ্গে দরপত্র জমা দিতে আসা ঠিকাদারকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলেও অভিযোগ করা হয়। তবে, অপহৃত ঠিকাদারকে আজ সন্ধ্যায় উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
২৭ ডিসেম্বর ২০২০, ০২:২৫ অপরাহ্ন

বাংলাদেশের সঙ্গে বিমান যোগাযোগে ওমানের নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশের সঙ্গে উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওমান সরকার। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ২৯ ডিসেম্বর রাত থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত মাস্কাটগামী ফ্লাইট আবার চালু হবে।
২৭ ডিসেম্বর ২০২০, ০১:২৬ অপরাহ্ন

পাবনা জেনারেল হাসপাতালের সেই সিটি স্ক্যান মেশিনটি অবশেষে চালু হলো

পাবনা জেনারেল হাসপাতালের সিটি স্ক্যান মেশিনটি এক বছর অচল পড়ে থাকার পর অবশেষে চালু করা হয়েছে। হাসপাতালে ৪৪০ ভোল্টের বিদ্যুৎ সরবরাহ শুরুর পর রোববার আনুষ্ঠানিকভাবে মেশিনটি চালু করা হয়।
২৭ ডিসেম্বর ২০২০, ১২:৩৪ অপরাহ্ন

আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের ‘জনগণের পুলিশ’ হতে চাই: আইজিপি

বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন, আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের ‘জনগণের পুলিশ’ হতে চাই।
২৭ ডিসেম্বর ২০২০, ১২:১৩ অপরাহ্ন