কোভিড-১৯ নেগেটিভ সনদ না থাকায় ভারতফেরত ৩৩ জন কোয়ারেন্টিনে

কোভিড-১৯ নেগেটিভ সনদ না থাকায় ভারত থেকে আসা ৩৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠিয়েছে বেনাপোল ইমিগ্রেশন। আজ শনিবার সকালে তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
২৬ ডিসেম্বর ২০২০, ০৯:৩৪ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ৩০, শনাক্ত ৮৩৪, পরীক্ষা ৯৯১২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। এখন পর্যন্ত মারা গেছেন সাত হাজার ৪২৮ জন।
২৬ ডিসেম্বর ২০২০, ০৯:৩১ পূর্বাহ্ন

লালমনিরহাটে রত্নাই খাল খননে অনিয়মের অভিযোগ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রত্নাই খাল খননে ব্যাপক অনিয়ম ও সরকারি বরাদ্দের টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বাসিন্দারা আরও অভিযোগ করেছেন, নিয়ম মেনে খাল খনন না করায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
২৬ ডিসেম্বর ২০২০, ০৮:৩৬ পূর্বাহ্ন

মুক্তিযোদ্ধার দোকানঘর ভেঙে দেওয়ার পর মামলা দিয়ে হয়রানি

ঢাকা-সিলেট মহাসড়ক ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় মুক্তিযোদ্ধা দিলীপ নাগের দুটি দোকান ঘর খননযন্ত্র (এসকেভেটর) দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর উল্টো ওই মুক্তিযোদ্ধা ও তার মেয়ের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
২৬ ডিসেম্বর ২০২০, ০৮:২৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ২

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ শনিবার ভোরে উপজেলার প্রজারকান্দা ও শান্তিপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়।
২৬ ডিসেম্বর ২০২০, ০৭:২১ পূর্বাহ্ন

৯ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং আরও বিস্তার লাভ করতে পারে। একইসঙ্গে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
২৬ ডিসেম্বর ২০২০, ০৭:২০ পূর্বাহ্ন

শিল্পকলায় শ্রদ্ধা শেষে বনানীতে সমাহিত হবেন আবদুল কাদের

অভিনেতা আবদুল কাদেরকে আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে।
২৬ ডিসেম্বর ২০২০, ০৭:১৩ পূর্বাহ্ন

কীটনাশকে ক্ষতিকর ধাতব পদার্থ, বন্ধের কোনো উদ্যোগ নেই

দেশে বহুল ব্যবহৃত কয়েক ডজন কীটনাশকে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম ও সীসার মতো ক্ষতিকারক ধাতব পদার্থের সন্ধান পাওয়া গেছে প্রায় বছরখানেক আগেই। কিন্তু এসব ক্ষতিকারক ধাতব পদার্থ মিশ্রিত রাসায়নিকের আমদানি রোধ করতে এখনো প্রয়োজনীয় পরীক্ষা বাধ্যতামূলক করতে পারেনি সরকার।
২৬ ডিসেম্বর ২০২০, ০৬:৪২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচন: ৫ বছরে মেয়র প্রার্থীর সম্পদ বেড়ে ২০ গুণ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় গত পাঁচ বছর মেয়রের দায়িত্ব পালন করেন মো. ছালেক মিয়া। পাঁচ বছরে তার সম্পদ প্রায় ২০ গুণ বেড়েছে। হবিগঞ্জ জেলা পরিষদের চতুর্থ শ্রেণির কর্মকর্তা ছিলেন ছালেক। স্বেচ্ছায় অবসর নিয়ে তিনি রাজনীতিতে যুক্ত হন। এরপর শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০১৫ সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে মেয়র প্রার্থী নির্বাচিত হয়েছিলেন।
২৬ ডিসেম্বর ২০২০, ০৬:০৬ পূর্বাহ্ন

বালু তোলার সুবিধার্থে ব্রহ্মপুত্রের বুকে ৩০০ মিটারের রাস্তা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের চরে কর্তিমারী নৌকাঘাট এলাকায় নির্মিত হচ্ছে ৩০০ মিটারের একটি বালুর রাস্তা। স্থানীয় বালু উত্তোলনকারী, বালু ব্যবসায়ী ও ড্রেজার মেশিন মালিকরা যৌথভাবে নিজেদের খরচে এ রাস্তা তৈরি করছেন। চরাঞ্চলের মানুষের যাতায়াত সুবিধার্থে রাস্তা নির্মাণের কথা জানানো হলেও তাদের উদ্দেশ্য নদের বুক থেকে বালু উত্তোলন করে পরিবহন করা।
২৬ ডিসেম্বর ২০২০, ০৪:৫৯ পূর্বাহ্ন

চলে গেলেন আবদুল কাদের

অভিনেতা আবদুল কাদের মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
২৬ ডিসেম্বর ২০২০, ০৩:১৬ পূর্বাহ্ন

প্রায় ২০ ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার করলেন ইন্টার্ন চিকিৎসকরা

হাসপাতালে ভর্তি রোগীর ছাড়পত্র প্রদানকে কেন্দ্র করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ডাকা ধর্মঘট প্রায় ২০ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।
২৫ ডিসেম্বর ২০২০, ০৪:১৩ অপরাহ্ন

আবদুল কাদের আইসিইউতে

দুদিন আগেও জনপ্রিয় টিভি অভিনেতা আবদুল কাদেরের শারীরিক অবস্থা ভালো ছিল। পরিবারের সদস্যরা আশার আলো দেখছিলেন তাকে নিয়ে। কিন্তু, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
২৫ ডিসেম্বর ২০২০, ০৩:৫৯ অপরাহ্ন

আহমদ শফীর মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবি ৩১৩ আলেমের

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যার জন্য দুই দিন ধরে চরম নির্যাতন ও মানসিক নিপীড়ন চালানো হয়েছে দাবি করে বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন দেশের শীর্ষ ৩১৩ আলেম-পীর মাশায়েখ।
২৫ ডিসেম্বর ২০২০, ০৩:৫৫ অপরাহ্ন

বন্যপ্রাণী অভয়ারণ্য দখলদারদের ইজারা দেওয়ার প্রস্তাব আইনপ্রণেতার

দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বনাঞ্চল চট্টগ্রামের চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য। এই অভয়ারণ্যের বেদখল হওয়া বনভূমি অবৈধ দখলদারদের ইজারা দেওয়ার প্রস্তাব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জাফর আলম।
২৫ ডিসেম্বর ২০২০, ০৩:০৩ অপরাহ্ন

ভারতীয় নাগরিক ও বিএসএফ প্রায়শই বাংলাদেশে প্রবেশ করে: বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, প্রচলিত আইন ও বিধি লঙ্ঘন করে ভারতীয় নাগরিক এবং বিএসএফ সদস্যরা প্রায়শই বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।
২৫ ডিসেম্বর ২০২০, ০২:৫৬ অপরাহ্ন

গাজীপুরে বেতন পরিশোধের আশ্বাসে অবরোধ তুলে নিলো শ্রমিকরা

গাজীপুরে বকেয়া বেতন ও ভাতার দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে অবরোধ তুলে নিয়েছে।
২৫ ডিসেম্বর ২০২০, ০২:০৪ অপরাহ্ন

বেনাপোলে ১ হাজারের বেশি ডায়াবেটিস রোগীকে বিনা মূল্যে চিকিৎসা

বেনাপোল পৌরসভায় এক হাজারেরও বেশি অসহায়, দরিদ্র ডায়াবেটিস রোগীকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে।
২৫ ডিসেম্বর ২০২০, ১২:৩৯ অপরাহ্ন

বরিশালে ড্রামে নারীর মরদেহ: প্রধান আসামি গ্রেপ্তার

বরিশালের গৌরনদীতে ড্রাম থেকে গৃহবধূ সাবিনা বেগমের (৩০) মরদেহ উদ্ধারের ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
২৫ ডিসেম্বর ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ন

নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নোয়াখালীর চাটখিলে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রাত ৯টার দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের গণি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
২৫ ডিসেম্বর ২০২০, ১১:১৪ পূর্বাহ্ন