মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত আখম জাহাঙ্গীর হোসাইন
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসাইনকে মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।
২৫ ডিসেম্বর ২০২০, ১০:৫৭ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে নারীকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা
সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার বৃ-আঙ্গারু গ্রামে আজ শুক্রবার সকালে বাড়ির পাশ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৫ ডিসেম্বর ২০২০, ১০:৫৭ পূর্বাহ্ন
হাসপাতালে ভর্তি রজনীকান্ত
তামিল সুপারস্টার রজনীকান্তকে আজ শুক্রবার সকালে হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বিষয়টি জানায়।
২৫ ডিসেম্বর ২০২০, ১০:২৭ পূর্বাহ্ন
মহামারিতে অন্যরকম বড়দিন উদযাপন
বছর ঘুরে আবার এসেছে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন। বিশ্বের কয়েক কোটি মানুষের পাশাপাশি বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরাও দিনটি উদযাপন করছেন।
২৫ ডিসেম্বর ২০২০, ১০:১৮ পূর্বাহ্ন
স্কুলছাত্র সামনুন হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার
রাজধানীর মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সামনুন ইসলামকে অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৫ ডিসেম্বর ২০২০, ০৯:৫৭ পূর্বাহ্ন
অতিমাত্রার শব্দদূষণে অতিষ্ঠ বড়লেখার জনজীবন
অধিকাংশ ক্ষেত্রেই পাঁচ-সাতটি মাইক এক সঙ্গে লাইন ধরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে উচ্চশব্দে। আইন অমান্য করে হাসপাতাল, বাজার, ধর্মীয় প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় উচ্চশব্দে প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রচারকর্মীরা।
২৫ ডিসেম্বর ২০২০, ০৯:৫৭ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে শিশুর ওপর ব্যস্ত রেলক্রসিংয়ের ভার
দুই হাতে রশি টেনে রেলক্রসিংয়ের ব্যারিয়ার ফেলছে ১২ বছর বয়সী শিশু শান্তা। হাতের ইশারায় ব্যস্ত সড়কের যানবাহন থামাচ্ছে একাই। নারায়ণগঞ্জ সদর উপজেলার ইসদাইর বাজার রেলক্রসিংয়ের প্রতিদিনের দৃশ্য এটি। সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত শান্তাকে ক্রসিংয়ের পাশে দেখা যায়।
২৫ ডিসেম্বর ২০২০, ০৯:৫২ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ১১৬৩, পরীক্ষা ১৩৬৯৫
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। এখন পর্যন্ত মারা গেছেন সাত হাজার ৩৯৮ জন।
২৫ ডিসেম্বর ২০২০, ০৯:৩২ পূর্বাহ্ন
৫৬ বছরে বিটিভি, নতুন প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করার চেষ্টা
আজ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) পা রাখল ৫৬ বছরে। ১৯৬৪ সালের আজকের দিনে ঢাকার তৎকালীন ডিআইটি ভবনের নিচতলায় টেলিভিশন চ্যানেলটির যাত্রা শুরু হয়েছিল।
২৫ ডিসেম্বর ২০২০, ০৮:৫৯ পূর্বাহ্ন
ভারতে কৃষকদের কম্বল পাঠাতে চান ডা. জাফরুল্লাহ, ভারতীয় হাইকমিশনারকে চিঠি
ভারতে শৈত্যপ্রবাহে এখন পর্যন্ত প্রায় ৩৭ জন কৃষক প্রাণ হারিয়েছেন উল্লেখ করে তাদের সহায়তায় কম্বল পাঠাতে চান বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ লক্ষ্যে গতকাল তিনি ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে চিঠিও দিয়েছেন।
২৫ ডিসেম্বর ২০২০, ০৮:৪২ পূর্বাহ্ন
সেই ৫ কেন্দ্রের লিখিত পরীক্ষা আবার নেবে বার কাউন্সিল
বিশৃঙ্খলার কারণে বাতিল হওয়া পাঁচটি কেন্দ্রের আইনজীবী নিবন্ধনে লিখিত পরীক্ষা পুনরায় নেওয়া হবে না বলে জানিয়েছে বার কাউন্সিল। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৫ ডিসেম্বর ২০২০, ০৭:৫১ পূর্বাহ্ন
মেসিডোনিয়ায় বড়দিনের ভিন্ন সংস্কৃতি
খ্রিষ্টধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। মূলত যিশুখ্রিষ্টের জন্ম উপলক্ষে প্রতি বছর খ্রিষ্টধর্মালম্বীরা বড়দিন উৎসবের আয়োজন করেন। খ্রিষ্টানপ্রধান ইউরোপজুড়ে অত্যন্ত জাঁকজমকভাবে বড়দিন উদযাপন করা হয়।
২৫ ডিসেম্বর ২০২০, ০৭:৩৩ পূর্বাহ্ন
চট্টগ্রামে ডিবি পরিচয়ে ছিনতাই, এসআইসহ ২ পুলিশ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে গাড়িচালকের কাছ থেকে দুই লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় সীতাকুণ্ড মডেল থানার দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
২৫ ডিসেম্বর ২০২০, ০৭:০২ পূর্বাহ্ন
করোনায় সিএমপি কনস্টেবল জহির উদ্দিনের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বিশেষ শাখায় দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল জহির উদ্দিন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪৫ বছর। আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২৫ ডিসেম্বর ২০২০, ০৬:৫৫ পূর্বাহ্ন
‘মুশকান জুবেরীর প্রেমে হাবুডুবু খাচ্ছি’
বাংলাদেশের লাক্স-তারকা আজমেরী হক বাঁধন ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন। এর পরিচালক সৃজিত মুখার্জি। ওয়েব সিরিজের কেন্দ্রীয় মুশকান জুবেরী চরিত্রে অভিনয় করছেন বাঁধন।
২৫ ডিসেম্বর ২০২০, ০৬:২৫ পূর্বাহ্ন
অবশেষে কারামুক্ত সাংবাদিক কাজল
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল কারামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। আজ শুক্রবার সকালে তার ছেলে মনোরম পলক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৫ ডিসেম্বর ২০২০, ০৫:৪৮ পূর্বাহ্ন
ব্যাগ তল্লাশি করে পাওয়া গেল ৭৫ কোটি টাকার সাপের বিষ
রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকা থেকে আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ পাওয়া যায়।
২৫ ডিসেম্বর ২০২০, ০৪:৫০ পূর্বাহ্ন
৭ কলেজের দুঃখগাথা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমাতে অধীনস্ত কলেজগুলোকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে আনার প্রথম উদ্যোগ নেওয়া হয় ২০১৭ সালে। ওই বছরই পরিকল্পনাহীনভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয় রাজধানীর বড় সাতটি কলেজ। তিন বছর পর দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাদবাকি কলেজগুলোর তুলনায়ও পিছিয়ে পড়েছে এই কলেজগুলো।
২৫ ডিসেম্বর ২০২০, ০৪:৩৭ পূর্বাহ্ন
আজ শুভ বড়দিন
আজ খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন।
২৫ ডিসেম্বর ২০২০, ০৪:১৬ পূর্বাহ্ন
তীব্র যানজটে দুর্ভোগে মানুষ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তা-ফেনী ও সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী বাজার এলাকায় গত কয়েক মাস থেকে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এ যানজট। ফলে কর্মমুখী মানুষ, রোগী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
২৪ ডিসেম্বর ২০২০, ০৩:৫৯ অপরাহ্ন