রাষ্ট্রায়ত্ত ৬ চিনিকল বন্ধে আসক’র উদ্বেগ
অব্যাহত লোকসান কমাতে গত ১ ডিসেম্বর দেশের ১৫টি রাষ্ট্রায়ত্ত চিনিকলের মধ্যে ছয়টি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন। সরকারের এমন সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
২৪ ডিসেম্বর ২০২০, ০৩:৩৪ অপরাহ্ন
বস্তির আগুনে সব হারালেন দিনমজুর আবুল কালাম
দিনমজুর আবুল কালাম (৫৫) গত ৩০ বছর ধরে স্ত্রী রোকেয়াসহ (৫০) পাঁচ সদস্যের পরিবার নিয়ে পল্লবীর তালতলা বসবাস করে আসছেন। কিন্তু, সোমবারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের বস্তিঘরসহ মোট ১৭০টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ফলে, ২০০৯ সালের পরে আবারও তিলে তিলে গড়ে তোলা সব সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন আবুল কালাম।
২৪ ডিসেম্বর ২০২০, ০৩:২৮ অপরাহ্ন
করোনায় সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসাইনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসাইন মৃত্যুবরণ করেছেন।
২৪ ডিসেম্বর ২০২০, ০২:৪৭ অপরাহ্ন
শ্রীপুরে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীর বার্ষিক আয় সর্বোচ্চ
গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে চার মেয়র প্রার্থীই বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ। প্রার্থী বাছাইয়ের শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার।
২৪ ডিসেম্বর ২০২০, ০১:৫১ অপরাহ্ন
চট্টগ্রামে ১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামে এক লাখ ৪৬ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। ওই ইয়াবা পাচারের বিনিময়ে তারা তিন লাখ টাকা পেত বলে পুলিশকে জানিয়েছে।
২৪ ডিসেম্বর ২০২০, ০১:৪৫ অপরাহ্ন
দুর্নীতির অভিযোগে উঠলে যে কাউকে নোটিশ দিতে পারে দুদক: হাইকোর্ট
দেশের যে কোনো নাগরিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তাকে জিজ্ঞাসাবাদ বা কমিশনের কার্যালয়ে হাজিরা দেওয়ার নোটিশ জারি করতে পারে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৪ ডিসেম্বর ২০২০, ০১:২৫ অপরাহ্ন
আপাতত যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ চালু থাকবে: বিমান প্রতিমন্ত্রী
যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ আপাতত চালু থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে দেশটির সঙ্গে যাত্রী চলাচল বন্ধ করা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
২৪ ডিসেম্বর ২০২০, ০১:০৯ অপরাহ্ন
লাকিংমে চাকমার মরদেহ বাবা-মায়ের কাছে হস্তান্তরের দাবিতে মানবাধিকার সংগঠনের বিবৃতি
কক্সবাজার সদর হাসপাতালে পুলিশের হেফাজতে থাকা কিশোরী লাকিংমে চাকমার মরদেহ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে অতিসত্বর তার মরদেহ বাবা-মার কাছে হস্তান্তরের দাবিতে যৌথ বিবৃতি দিয়েছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ, জন উদ্যোগ ও হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ।
২৪ ডিসেম্বর ২০২০, ১২:৫৩ অপরাহ্ন
রবির শেয়ার প্রথম দিনেই বেড়েছে ৫০ শতাংশ
পুঁজিবাজারে আজ বৃহস্পতিবার রবি আজিয়াটার শেয়ার লেনদেন শুরু হয়েছে। প্রথমদিনে ৫০ শতাংশ বেড়ে রবির শেয়ারের লেনদেন ১৫ টাকায় শেষ হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২০, ১২:৪৪ অপরাহ্ন
লালমনিরহাটে খাস জমি উদ্ধারের দাবিতে ভূমিহীনদের মানববন্ধন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রায় ৪০ একর সরকারি খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের মাঝে বণ্টনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ও ভূমিহীনরা।
২৪ ডিসেম্বর ২০২০, ১২:৩৪ অপরাহ্ন
‘দুর্নীতির অভিযোগ সঠিক না, নির্বাচনে ভোট পড়ে ৬০ থেকে ৮০ শতাংশ’
নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অস্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ, দুর্নীতিসহ গুরুতর অসদাচরণের অভিযোগের তদন্ত দাবি করে রাষ্ট্রপতির কাছে ৪২ জন নাগরিকের চিঠির ব্যাপারে সংবাদ সম্মেলন করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।
২৪ ডিসেম্বর ২০২০, ১২:১৪ অপরাহ্ন
হাতিয়ায় অবৈধ ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অবৈধভাবে গড়ে তোলা একটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৪ ডিসেম্বর ২০২০, ১২:১৩ অপরাহ্ন
প্রতারণার অভিযোগে ধামরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
টিসিবির ডিলারশিপ পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ঢাকার ধামরাইয়ে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিন খান (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৪ ডিসেম্বর ২০২০, ১২:০৩ অপরাহ্ন
শিপ্রা দেবনাথের মাদক মামলার চূড়ান্ত প্রতিবেদনে পুলিশের নারাজি
নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহকর্মী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় র্যাবের জমা দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দিয়েছে মামলার বাদীপক্ষ পুলিশ।
২৪ ডিসেম্বর ২০২০, ১১:২০ পূর্বাহ্ন
‘বিসিএসআইআর নতুন স্ট্রেইন আবিষ্কার করে বসে আছে! জানাবে না?’
করোনাভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার পর কঠোর ব্যবস্থা নিয়েছে-নিচ্ছে বিশ্বের উন্নত দেশগুলো। সেই স্ট্রেইনের কাছাকাছি ধরনের ভাইরাস প্রায় দুই মাস আগে পেয়েও চুপচাপ বসে ছিল বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। প্রশ্ন উঠেছে, স্বাস্থ্য বিশেষজ্ঞদের বিষয়টি আগে জানানো হয়েছিল কি না? নতুন স্ট্রেইনের পরিপ্রেক্ষিতে করণীয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছিল কি না?— এ নিয়ে তিন জন স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি স্টার।
২৪ ডিসেম্বর ২০২০, ১১:০০ পূর্বাহ্ন
ভারতের ১০২ কোটি ডলারের পরাজয়
আন্তর্জাতিক সালিশ আদালতে কর মামলায় হেরে যাওয়ায় ইউরোপের কেয়ার্ন এনার্জিকে ১০২ কোটি ডলার ফেরত দিতে হবে ভারত সরকারকে।
২৪ ডিসেম্বর ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন
হত্যাচেষ্টার অভিযোগ থেকে সৌদি যুবরাজকে দায়মুক্তি দিতে পারেন ট্রাম্প
সৌদি আরবের সাবেক এক কর্মকর্তাকে হত্যাচেষ্টার ঘটনায় যুবরাজ মুহাম্মদ বিন সালমানের জড়িত থাকার অভিযোগ থেকে তাকে দায়মুক্তি দেওয়ার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন।
২৪ ডিসেম্বর ২০২০, ১০:৩০ পূর্বাহ্ন
‘অভিনেতা আব্দুল কাদের করোনা আক্রান্ত নন, শারীরিক অবস্থা একটু ভালো’
অভিনেতা আব্দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো বলে জানিয়েছেন অভিনেতার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমী।
২৪ ডিসেম্বর ২০২০, ১০:১১ পূর্বাহ্ন
যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ১৬৫ যাত্রী হোম কোয়ারেন্টিনে
কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকায় যুক্তরাজ্য থেকে আসা ১৬৫ যাত্রীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ সিরাজুম মুনীর। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তাদের প্রত্যেককে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।’
২৪ ডিসেম্বর ২০২০, ১০:০৯ পূর্বাহ্ন
বেনাপোলে কাস্টমসের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে জটিলতা, ব্যবসায়ীদের ক্ষোভ
বন্দরে রাজস্ব ফাঁকি, পণ্য চুরি ও পণ্য জট নিরসনে কাস্টমসের অফিস নির্দেশনা বাস্তবায়ন নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
২৪ ডিসেম্বর ২০২০, ১০:০১ পূর্বাহ্ন