জেকেজির সাবরিনাসহ ৮ জনের বিচার শুরু

কোভিড-১৯ সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ড. সাবরিনা আরিফ চৌধুরীসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন আদালত।
২০ আগস্ট ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় পরীক্ষা ১৪০৫৯, মৃত্যু ৪১, শনাক্ত ২৮৬৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪১ জন। এ পর্যন্ত মারা গেছেন তিন হাজার ৮২২ জন। একই সময়ে ১৪ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৮৬৮ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই লাখ ৮৭ হাজার ৯৫৯ জনে।
২০ আগস্ট ২০২০, ১১:৩০ পূর্বাহ্ন

সীমিত পরিসরে খুলছে বান্দরবানের পর্যটন স্পট

প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর বান্দরবানের সকল পর্যটন স্পট, হোটেল, মোটেল, রিসোর্টসহ পর্যটন সংশ্লিষ্ট সবকিছুই আগামীকাল থেকে সীমিত পরিসরে খুলে দেওয়া হচ্ছে।
২০ আগস্ট ২০২০, ১১:২১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে করোনা হাসপাতালে শয্যার অর্ধেক রোগী, স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি

নারায়ণগঞ্জের কোভিড ডেডিকেটেড হাসপাতালের তিনটি আইসোলেশন ইউনিটে মোট ৪০ জন রোগী ভর্তি রেখে চিকিৎসার ব্যবস্থা আছে। এর একটি ইউনিটে রোগী, ডাক্তার বা নার্স কেউ নেই। ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখা হয়েছে। অন্য দুটি ইউনিটে রোগী আছে ২২ জন। এছাড়া ১০ শয্যার আইসিইউতেও পাঁচটি শয্যা ফাঁকা।
২০ আগস্ট ২০২০, ১১:২০ পূর্বাহ্ন

শ্রীপুরে সামাজিক বনায়নের উপকারভোগীদের লভ্যাংশ না পাওয়ার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে বনায়ন কর্মসূচির আওতায় অর্ধশতাধিক উপকারভোগী তাদের লভ্যাংশ পাননি বলে অভিযোগ উঠেছে। যদিও গত প্রায় এক বছর আগে গাছ বিক্রির পর সেসব গাছ কেটে নেওয়া হয়েছে।
২০ আগস্ট ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন

বন্যা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন নদীপাড়ের মানুষ

আগস্টের শেষ নাগাদ আরও একটি ভয়াবহ বন্যা আসতে পারে এমন আগাম সতর্কবার্তায় বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিচ্ছেন নদীপাড়ের মানুষ। কুড়িগ্রাম ও লালমনিরহাটের ব্রহ্মপুত্র নদ, তিস্তা ও ধরলা নদীপাড়ের কয়েক লাখ মানুষ আগস্টের বন্যার ক্ষতি থেকে রক্ষা পেতে আগে থেকেই সচেতন ও সতর্ক অবস্থানে আছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
২০ আগস্ট ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন

স্ব-উদ্যোগে ধরলার ভাঙন রোধ করছেন চর ফলিমারীর বাসিন্দারা

সরকারি বরাদ্দ না পাওয়ায় অবশেষে নিজেদের উদ্যোগেই ধরলা নদীর ভাঙন রোধ করছেন লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চর ফলিমারী গ্রামের বাসিন্দারা।
২০ আগস্ট ২০২০, ১০:১৫ পূর্বাহ্ন

আবারও দলই চা-বাগান বন্ধের নোটিশ

দীর্ঘ ২২ দিন পর গতকাল বুধবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ব্যক্তি মালিকানাধীন দলই চা-বাগান চালু হওয়ার কথা ছিল। কিন্তু, দুই নারী শ্রমিককে লাঞ্ছিত করা, বাগানের ব্যবস্থাপক পরিবর্তন না করা ও বাগান চালুর নোটিশে শ্রমিকদের দায়ী করা হলে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠেন। যে কারণে আজ থেকে আবারও বাগান বন্ধের নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
২০ আগস্ট ২০২০, ১০:১২ পূর্বাহ্ন

চাঁদাবাজির মামলায় সিলেট ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপুকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এবং সহকারী পুলিশ সুপার একেএম কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন। গতকাল রাত ৯টার দিকে নগরীর টিলাগড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
২০ আগস্ট ২০২০, ০৯:৫১ পূর্বাহ্ন

বন্যা ও নদী ভাঙনে মানিকগঞ্জের ৩ শতাধিক প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত

বন্যা ও নদী ভাঙনে মানিকগঞ্জে সরকারি তিনটি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া, ৩০৬টি বিদ্যালয়ের ভবন, মাঠ ও সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, এসব প্রতিষ্ঠান সংস্কার করতে দুই কোটি ৬০ লাখ টাকার প্রয়োজন হবে।
২০ আগস্ট ২০২০, ০৯:০৮ পূর্বাহ্ন

মঠবাড়িয়ায় ছাত্রলীগ কর্মীর হাত কর্তন: ৩০ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ শর্মা শীলের (২০) হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় পৌর মেয়রের ছেলেসহ ৩০ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
২০ আগস্ট ২০২০, ০৯:০৩ পূর্বাহ্ন

রিমান্ড শেষে সিনহা হত্যা মামলার ৭ আসামি কারাগারে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের বড় বোনের দায়ের করা হত্যা মামলার সাত আসামিকে কারাগারে নেওয়ার আদেশ দিয়েছেন আদালতে। সাত দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে র‌্যাব তাদের টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে।
২০ আগস্ট ২০২০, ০৮:৫২ পূর্বাহ্ন

‘গণস্বাস্থ্যের কিটের অনুমোদন দিলে জনগণের লাভ, বিদেশ থেকে আনলে কিছু ব্যক্তির লাভ’

করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে ও আরটি-পিসিআর পরীক্ষার চাপ কমাতে র‌্যাপিড টেস্টের অনুমোদন দিতে যাচ্ছে সরকার। তিন মাস আগেই র‌্যাপিড টেস্টিং কিট ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তবে, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র‌্যাপিড টেস্টিং কিটের অনুমোদন এখনো দেওয়া হয়নি।
২০ আগস্ট ২০২০, ০৭:৪৬ পূর্বাহ্ন

আরও ১৮ জোড়া ট্রেন চালু ২৭ আগস্ট থেকে

করোনা মহামারির কারণে বন্ধ থাকা ট্রেনগুলোকে ধীরে ধীরে চালু করছে সরকার। আগামী ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
২০ আগস্ট ২০২০, ০৭:৪১ পূর্বাহ্ন

আধা কিলোমিটার মহাসড়ক পার হতে অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা

গাজীপুর থেকে পাবনায় মায়ের বাড়িতে আসবেন বলে মঙ্গলবার সকাল ৮টায় বাসে উঠেছিলেন মোমেনা বেগম। যানজট না থাকায় বঙ্গবন্ধু সেতু পার হতে সময় লাগে মাত্র তিন ঘণ্টা। ভেবেছিলেন দুপুরের মধ্যে পৌঁছে মায়ের সঙ্গে দুপুরের খাবার খাবেন। তা আর হলো না।
২০ আগস্ট ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন

১ আইডি কার্ডে পরিবারের সর্বোচ্চ ৪ সদস্যের ট্রেনের টিকিট কেনা যাবে

একজনের পরিচয়পত্রে (আইডি কার্ড) পরিবারের সর্বোচ্চ চার সদস্যের ট্রেনের টিকিট কেনা ও ভ্রমণ করা যাবে।
২০ আগস্ট ২০২০, ০৭:২২ পূর্বাহ্ন

ন্যায্য মজুরিবঞ্চিত বুড়িমারীর পাথরভাঙা শ্রমিকরা

দিনভর পাথরভাঙার কাজ করে চার শ টাকা মজুরি পান নজরুল ইসলাম। এর মধ্যে দুপুরে খেতে এক শ টাকা খরচ হয়ে যায়। দিন শেষে ঘরে ফিরতে হয় তিন শ টাকা হাতে। একই অবস্থা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের ৩০ হাজারের বেশি শ্রমিকের।
২০ আগস্ট ২০২০, ০৬:৫২ পূর্বাহ্ন

র‌্যাপিড টেস্ট কিটের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

আরটি-পিসিআর মেশিনের ওপর নির্ভরতা কমিয়ে দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে র‌্যাপিড টেস্ট কিট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
২০ আগস্ট ২০২০, ০৬:৫১ পূর্বাহ্ন

ভারতের গণমাধ্যমে পররাষ্ট্র সচিবের সফরের প্রতিফলন

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার আকস্মিক ঢাকা সফর দেশ দুটির গণমাধ্যমে বেশ গুরুত্ব পেয়েছে। করোনা মহামারির মধ্যে দুই দিনের সফরে এসে তিনি দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তাদের আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে দুই দেশের সংবাদমাধ্যমে।
২০ আগস্ট ২০২০, ০৬:২৪ পূর্বাহ্ন

বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে লঞ্চ বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক আছে।
২০ আগস্ট ২০২০, ০৫:২৭ পূর্বাহ্ন