মানবপাচারের অভিযোগে পটুয়াখালীতে আটক ১
মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে মোটা অংকের বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে মানবপাচারের অভিযোগে পটুয়াখালীতে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১৭ আগস্ট ২০২০, ০৯:২৬ পূর্বাহ্ন
বন্যায় তলিয়ে গেছে গবাদিপশুর আবাসস্থল, গো-খাদ্যের তীব্র সংকট
সিরাজগঞ্জের বন্যাকবলিত কাজিপুর উপজেলার শুভগাছা গ্রামের দরিদ্র কৃষক রেজাউল করিমের ঘর দুই মাস আগেই বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যার ভয়াবহতা থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে জুনের মাঝামাঝিতে গ্রামের বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন তিনি। তবে, শুধু পরিবারের চার জন নয়, ১০ ফিটের একটি ছোট্ট ঝুপড়িতে পরিবারের চার জনের পাশাপাশি রয়েছে তিনটি গরুও। নিজেরা দুবেলা না খেতে পেলেও গবাদিপশুগুলোকে তিন বেলা খাওয়ানোর আপ্রাণ চেষ্টা করে চলেছেন রেজাউল ও তার পরিবার।
১৭ আগস্ট ২০২০, ০৯:২২ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ ভাইয়ের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের পালপাড়া গ্রামে আজ সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
১৭ আগস্ট ২০২০, ০৯:১৩ পূর্বাহ্ন
আজ প্রখ্যাত শিল্পীদ্বয়ের জন্মদিন: চলে যাওয়া মুর্তজা বশীর সম্পর্কে মনিরুল ইসলাম
জন্মদিনের ঠিক দুই দিন আগে গত ১৫ আগস্ট চলে গেলেন প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীর। বেঁচে থাকলে আজ সোমবার ৮৮তম জন্মবার্ষিকী উদযাপিত হতো। একই দিনে জন্মদিন দেশের আরেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী মনিরুল ইসলামের। জীবনের দীর্ঘ সময় স্পেনে কাটানো এই শিল্পী গত পাঁচ বছর ধরে দেশেই আছেন। ৭৭ বছর বয়সে এসে এঁকে যাচ্ছেন একদম নিজের মতো করে।
১৭ আগস্ট ২০২০, ০৮:৫০ পূর্বাহ্ন
করোনায় লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের মৃত্যু
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বাবুল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
১৭ আগস্ট ২০২০, ০৮:৪০ পূর্বাহ্ন
ঢাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ইমাম হোসেন আজ সোমবার সকালে ‘আত্মহত্যা’ করেছেন।
১৭ আগস্ট ২০২০, ০৮:৩১ পূর্বাহ্ন
পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা অনিশ্চিত
এ বছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা অনিশ্চয়তার মধ্যে পড়েছে করোনা মহামারির কারণে।
১৭ আগস্ট ২০২০, ০৮:১৮ পূর্বাহ্ন
সেই ওএসডি আমিনুল হাসানকে ‘অধ্যক্ষ’ হিসেবে পদায়ন
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আমিনুল হাসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর এবার ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
১৭ আগস্ট ২০২০, ০৮:১৪ পূর্বাহ্ন
আবারও বাড়ছে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলার পানি
কুড়িগ্রাম ও লালমনিরহাটে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমারসহ সব নদ-নদীর পানি আবারও বাড়ছে।
১৭ আগস্ট ২০২০, ০৮:১৩ পূর্বাহ্ন
সাইকেল নয় নৌকা চালাতে শেখে চরের শিশুরা
নূর আমিন ও সাদেকুল ইসলাম। দুই জন চাচাত ভাই, সমবয়সী। সাত বছর বয়স তাদের। কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্রের চর মোহনগঞ্জে অন্য সব শিশুর মতো তারাও দুরন্তপনায় বেড়ে উঠছে। বাড়ির পাশে ব্রহ্মপুত্রের একটি শাখায় প্রশিক্ষণ নিচ্ছে ডিঙি নৌকা চালানোর।
১৭ আগস্ট ২০২০, ০৭:১৪ পূর্বাহ্ন
গৃহবধূকে ধর্ষণের অভিযোগ স্বামীর বন্ধুর বিরুদ্ধে
রাজধানীর রামপুরায় এক গৃহবধূকে তার স্বামীর বন্ধু ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে।
১৭ আগস্ট ২০২০, ০৬:৪৮ পূর্বাহ্ন
করোনায় নড়াইলে আ. লীগ নেতার মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নড়াইল জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহমেদ (৬৮) মারা গেছেন।
১৭ আগস্ট ২০২০, ০৬:৩০ পূর্বাহ্ন
‘প্রয়োজনে গরু বেইচ্চা কাঁঠাল কিননা খামু’
চরাঞ্চলের মানুষের মধ্যে এমন প্রবাদ প্রচলিত আছে যে ‘প্রয়োজনে গরু বেইচ্চা কাঁঠাল কিননা খামু’। কুড়িগ্রাম ও লালমনিরহাটের ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলার পাঁচ শতাধিক চরাঞ্চলে বসবাসকারীদের কাছে প্রিয় ফল কাঁঠাল। চরাঞ্চলের শিশু-বয়স্ক সবার কাছে এ ফলের চাহিদা সব চেয়ে বেশি।
১৭ আগস্ট ২০২০, ০৬:০১ পূর্বাহ্ন
পাট, চিংড়ি ও কাঁকড়া থেকে পিপিই উদ্ভাবক ড. মোবারক
করোনাভাইরাস মহামারির মধ্যে প্রচলিত ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) অতিমাত্রায় পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর সমাধানে এগিয়ে এসেছেন একজন বাংলাদেশি বিজ্ঞানী। পাটের পলিমার এবং পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে পাটের তৈরি সোনালী ব্যাগের আবিষ্কারক এবার তৈরি করেছেন পরিবেশবান্ধব পিপিই।
১৭ আগস্ট ২০২০, ০৬:০১ পূর্বাহ্ন
সিনহা হত্যা মামলার আসামি প্রদীপ, লিয়াকত ও নন্দদুলালকে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার প্রধান তিন আসামিকে কক্সবাজার জেলা কারাগারের ভেতর জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।
১৭ আগস্ট ২০২০, ০৫:৫৫ পূর্বাহ্ন
করোনা সংক্রমণ: পিছিয়ে গেল নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচন
নতুন করে করোনা সংক্রমণ দেখা দেয়ায় নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ অক্টোবর। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডে ভোট অনুষ্ঠানের কথা ছিল।
১৭ আগস্ট ২০২০, ০৪:৫৮ পূর্বাহ্ন
পিরোজপুরে অপহরণের পর হত্যা, ইট বেঁধে ডুবিয়ে দেওয়া হয় মৃতদেহ
পিরোজপুর সদর উপজেলায় পানিতে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৭ আগস্ট ২০২০, ০৪:৫৫ পূর্বাহ্ন
কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার ড. খলিলুর রহমান
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান অতিরিক্ত সচিব ও কানাডা অনুবিভাগের প্রধান সমন্বয়ক ড. খলিলুর রহমানকে কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
১৭ আগস্ট ২০২০, ০৪:৩৩ পূর্বাহ্ন
থাইল্যান্ডে রাজতন্ত্র, সংবিধান, রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ
রাজতন্ত্র, সংবিধান ও রাজনৈতিক সংস্কারের দাবিতে থাইল্যান্ডে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন।
১৬ আগস্ট ২০২০, ০৪:৩৪ অপরাহ্ন
কক্সবাজার সমুদ্রসৈকতসহ পর্যটনকেন্দ্র খুলছে আগামীকাল
কক্সবাজারে সমুদ্রসৈকত, হোটেল, মোটেল, কটেজ, রেস্টুরেন্টসহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানসমূহ আগামীকাল সোমবার থেকে খুলে দেওয়া হচ্ছে।
১৬ আগস্ট ২০২০, ০৪:০১ অপরাহ্ন