দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণের মধ্যেই প্রেসিডেন্ট মুনের বিরুদ্ধে বিক্ষোভ

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ায়। সংক্রমণ ঠেকাতে রাজধানী সিউলে কঠোর সামাজিক দূরত্বের নিয়ম ঘোষণা করা হলেও প্রেসিডেন্ট মুন জা ইনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাচ্ছেন কয়েক হাজার বিক্ষোভকারী।
১৫ আগস্ট ২০২০, ১২:১০ অপরাহ্ন

বশেমুরবিপ্রবি থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় যুবলীগের নেতা বহিষ্কার

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লাইব্রেরি থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠায় সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পলাশ শরীফকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
১৫ আগস্ট ২০২০, ১১:৪২ পূর্বাহ্ন

সিনহার মৃত্যুর ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটির গণশুনানি আগামীকাল

কক্সবাজারের টেকনাফ উপজেলার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার ঘটনা তদন্তে গণশুনানি করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।
১৫ আগস্ট ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ন

বঙ্গোপসাগরে চিনি বোঝাই লাইটার জাহাজডুবি

চট্টগ্রাম বন্দর থেকে দুই হাজার টন অপরিশোধিত চিনি নিয়ে রওনা দেওয়া একটি লাইটার জাহাজ ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে ডুবে গেছে।
১৫ আগস্ট ২০২০, ১১:২৯ পূর্বাহ্ন

তিস্তার ভাঙনে হারিয়ে গেলো একটি গ্রাম

ঈদের দুদিন আগেও তিস্তাপাড়ে একটি গ্রাম ছিল। নাম ছিল ‘সিঙ্গীমারী’। লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের এই গ্রামটিতে বাস করতো ৩৮৫টি পরিবার। বৈদ্যুতিক আলোয় আলোকিত ছিল গ্রামটি। ছিল আবাদি ফসলে ভরা জমি, ফলের বাগান, নানা প্রজাতির গাছ-পালা, বৃক্ষ। কিন্তু, এখন আর কিছুই নেই। শুধু আছে পানি আর পানি। তিস্তা নদীর পানিতে বিলীন হয়ে গেছে পুরো গ্রাম। আর সেখানে চলাচল করছে নৌকা।
১৫ আগস্ট ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুকে স্মরণ করলেন শিল্পীরা

নানা আয়োজনের মধ্য দিয়ে এফডিসিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে।
১৫ আগস্ট ২০২০, ০৯:৫১ পূর্বাহ্ন

আজ মৃত্যু ৩৪, শনাক্ত ২৬৪৪, পরীক্ষা ১২৮৯১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন তিন হাজার ৬২৫ জন। একই সময়ে ১২ হাজার ৮৯১টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৬৪৪ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৫১ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ৭৪ হাজার ৫২৫ জনে দাঁড়াল।
১৫ আগস্ট ২০২০, ০৯:৩০ পূর্বাহ্ন

‘প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ভ্যাকসিন আনার বিষয়ে সিদ্ধান্ত হবে’

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ভ্যাকসিন আনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৫ আগস্ট ২০২০, ০৯:১৪ পূর্বাহ্ন

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ গ্রেপ্তার ৫

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পিটিয়ে তিন কিশোরকে হত্যার ঘটনায় কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৫ আগস্ট ২০২০, ০৮:১২ পূর্বাহ্ন

গাজীপুরে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ ও ঘটনার ভিডিওচিত্র ধারণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১৫ আগস্ট ২০২০, ০৮:০৩ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে মায়ের মৃত্যু, ছেলে আহত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক নারী নিহত ও তার ১০ বছর বয়সী ছেলে আহত হয়েছেন।
১৫ আগস্ট ২০২০, ০৭:৪২ পূর্বাহ্ন

জিয়া আমাকে মন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করার পর তৎকালীন সামরিক শাসক জিয়াউর রহমান মন্ত্রী হওয়ার জন্য আমাকে প্রস্তাব দিয়েছিল।
১৫ আগস্ট ২০২০, ০৭:০৭ পূর্বাহ্ন

গণস্বাস্থ্যের প্লাজমা সেন্টার চালু

রাজধানীর ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালে চালু হয়েছে ‘গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার’। আজ শনিবার সকাল ১১টার দিকে এটি উদ্বোধন করা হয়।
১৫ আগস্ট ২০২০, ০৬:৫২ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডে বাড়ছে করোনা সংক্রমণ, সতর্কতামূলক ব্যবস্থার সময় বাড়লো

নিউজিল্যান্ডে করোনা সতর্কতামূলক ব্যবস্থা লেভেল ২ এবং অকল্যান্ডে লেভেল ৩ এর সময় বাড়িয়েছে দেশটি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডর্ন ও নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ড. অ্যাশলে ব্লুমফিল্ড গতকাল শুক্রবার রাজধানী ওয়েলিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন যে দ্বিতীয় ধাপের সংক্রমণ যাতে আর ছড়িয়ে পড়তে না পারে সেজন্য এ সতর্কতামূলক ব্যবস্থা আগামী ২৬ আগস্ট পর্যন্ত থাকবে।
১৫ আগস্ট ২০২০, ০৬:৩১ পূর্বাহ্ন

প্রবাসে বঙ্গবন্ধু ও বাংলাদেশ, প্রজন্ম থেকে প্রজন্মে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির জনককে মুজিব নামেই সারা পৃথিবী চেনে। কোটি প্রবাসী বুকের মধ্যে লালন করে বঙ্গবন্ধুকে। তাদের সিংহভাগ আছেন মধ্যপ্রাচ্যের নানাদেশে। এই দেশগুলোতে থাকা প্রবাসীদের সন্তানরাও জানছে বঙ্গবন্ধুকে। বিশেষ করে বাংলাদেশ স্কুলের সুবাদে মধ্যপ্রাচ্যে থাকা দ্বিতীয় প্রজন্ম জানছে। তবে যারা ভিনদেশি স্কুলে পড়ে তাদের কিন্তু সে সুযোগ নেই। এক্ষেত্রে পরিবারই ভরসা।
১৫ আগস্ট ২০২০, ০৫:২৭ পূর্বাহ্ন

‘অবহেলায় বেড়ে ওঠে তিস্তাপাড়ের শিশুরা’

চার শিশু মিলে খেলা করছিল তিস্তাপাড়ে। সাদেক ইসলাম (৪), মনিরুল ইসলাম (৪), শাহাদত আলী (৬) ও তুহিন ইসলাম (৬)। সারা শরীর ধুলো-মাটিতে ভরে গেছে। পেটে ক্ষুধা লেগে আছে। কিন্তু, তাদের গল্প বলা আর শোনার শেষ নেই। মাটির ওপর আরামে বসে একাগ্রচিত্তে তিস্তাপাড়ের নানা কথাই বলছে নিজেদের মধ্যে।
১৫ আগস্ট ২০২০, ০৫:২১ পূর্বাহ্ন

জাতীয় শোক দিবসে জাতির পিতার স্মৃতির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
১৫ আগস্ট ২০২০, ০৪:৫৯ পূর্বাহ্ন

চলে গেলেন প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীর

দেশের প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীর মারা গেছেন। রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৫ আগস্ট ২০২০, ০৪:০৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর ৩টি বইয়ের অনুবাদেই তার মানসকে ধরতে চেয়েছি: অধ্যাপক ফকরুল আলম

অধ্যাপক ফকরুল আলম শিক্ষক পরিচয়ের বাইরে একজন প্রথিতযশা অনুবাদক। বাংলা সাহিত্যকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে ইংরেজিতে অনুবাদ করেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই দুটি অনুবাদ করে শুধু খ্যাতিই অর্জন করেননি, আমাদের ইতিহাস ও সংগ্রামকে পৃথিবীর সব ভাষাভাষী মানুষের জানার সুযোগ করে দিয়েছেন। এসব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই অধ্যাপক মুখোমুখি হয়েছেন দ্য ডেইলি স্টারের।
১৪ আগস্ট ২০২০, ০৫:৩০ অপরাহ্ন

১৬ দিন পর প্রকাশনায় ফিরছে চট্টগ্রামের পাঁচ দৈনিক

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) আন্দোলনের জেরে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আগামীকাল শনিবার থেকে প্রকাশনায় ফিরছে চট্টগ্রামের পাঁচ দৈনিক।
১৪ আগস্ট ২০২০, ০৪:০০ অপরাহ্ন