কুর্মিটোলায় ঢাবি শিক্ষার্থী ধর্ষণ মামলার শুনানি ১৬ আগস্ট

চলতি বছরের ৫ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি মো. মজনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ১৬ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।
১৪ আগস্ট ২০২০, ০৩:৪০ অপরাহ্ন

বঙ্গবন্ধুর সোনার বাংলা আর দুর্নীতিমুক্ত বাংলা একসূত্রে গাঁথা: ড. ইফতেখারুজ্জামান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সোনার বাংলা স্বপ্নে যে বিষয়গুলো বিশেষভাবে লালন করেছিলেন, তার মধ্যে দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান অন্যতম ছিল বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
১৪ আগস্ট ২০২০, ০৩:৪০ অপরাহ্ন

রাজধানীতে ৫৭ লাখ টাকার জাল নোটসহ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্টন এলাকা থেকে জাল নোট ছাপিয়ে বিক্রি করা প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৫৭ লাখ টাকার জাল নোট, পাঁচ থেকে ছয় কোটি টাকার জাল নোট ছাপানোর উপকরণ ও প্রিন্টার জব্দ করা হয়।
১৪ আগস্ট ২০২০, ০২:৪২ অপরাহ্ন

যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে ৩ কিশোর নিহতের ঘটনার তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ব্লাস্টের

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে গতকাল তিন কিশোর নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার দাবি জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
১৪ আগস্ট ২০২০, ০২:১৬ অপরাহ্ন

পাসপোর্টধারী যাত্রীদের জন্য বেনাপোল ইমিগ্রেশনের নির্দেশনা জারি

করোনা পরিস্থিতিতে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ-ভারতের মধ্যে যাতায়াতে কিছু শর্ত আরোপ করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
১৪ আগস্ট ২০২০, ০২:০০ অপরাহ্ন

রেমিট্যান্স প্রবাহ নিয়ে আত্মতৃপ্তির সুযোগ নেই, বলছেন অর্থনীতিবিদরা

গত দুই মাসে বাংলাদেশের প্রবাসীদের পাঠানো রেকর্ড পরিমাণ রেমিট্যান্স দেখে আত্মতৃপ্ত হওয়ার কোনো সুযোগ নেই বলে সর্তক করে দিয়ে অর্থনীতিবিদরা বলছেন, বিদেশের শ্রমবাজারের পরিস্থিতি এখনো অনিশ্চিত এবং প্রবাসী শ্রমিকরা সম্ভবত ফিরে আসার আগে তাদের শেষ সঞ্চয় পাঠিয়ে দেওয়ার কারণে প্রবাহ এমনটা হয়ে থাকতে পারে।
১৪ আগস্ট ২০২০, ০১:৪৫ অপরাহ্ন

জয়নাল হাজারীর বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা ও ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মাষ্টার পাড়ার বাড়িতে একদল মুখোশধারী দুর্বৃত্ত হামলা-ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
১৪ আগস্ট ২০২০, ০১:২৮ অপরাহ্ন

যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের পাশে আছি: এতিমদের প্রতি প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতিমদের নিয়ে বলেছেন, আমি তোমাদের একটি কথা বলতে চাই, তোমরা অনাথ এবং অসহায় নও, তোমরা আমার অত্যন্ত কাছের এবং আপনজন। আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে সবসময় তোমাদের পাশে দাঁড়িয়েছে এবং যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি তোমাদের পাশে আছি।
১৪ আগস্ট ২০২০, ১২:৫০ অপরাহ্ন

এখন সবাই আ. লীগ হয়ে গেছে, এরা হাইব্রিড আ. লীগ: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, এখন আওয়ামী লীগ ছাড়া মানুষ খুঁজে পাওয়া যায় না। সবাই আওয়ামী লীগ হয়ে গেছে। তবে, এরা প্রকৃত আওয়ামী লীগ নয় হাইব্রিড।
১৪ আগস্ট ২০২০, ১২:১৬ অপরাহ্ন

করোনায় বড়াইগ্রাম থানার এসআই সুমন আলীর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সুমন আলী মারা গেছেন। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম থানায় কর্মরত ছিলেন।
১৪ আগস্ট ২০২০, ১১:৪৭ পূর্বাহ্ন

চিত্রশিল্পী মুর্তজা বশীর আইসিইউতে

দেশের প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীর সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। গতকাল রাতে শ্বাসকষ্ট ও অক্সিজেন গ্রহণের হার কমে যাওয়ার পাশাপাশি বার্ধক্যজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
১৪ আগস্ট ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ন

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিত্সকরা

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) আহবায়কের ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল গভীর রাতে চমেক ছাত্রলীগের একাংশ এ হামলা চালিয়েছে বলে তাদের অভিযোগ।
১৪ আগস্ট ২০২০, ১১:০৭ পূর্বাহ্ন

আশুলিয়ায় কীটনাশক দিয়ে ৫ কোটি টাকার মাছ নিধনের অভিযোগ

সাভারের আশুলিয়ায় মাছের খামারে কীটনাশক প্রয়োগ করে প্রায় ৫ কোটি টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে আশুলিয়ার জিরাবো এলাকার দেওয়ান ইদ্রিস আলী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকার প্রাণ প্রকৃতি এগ্রো মাছের খামারে এ ঘটনা ঘটে।
১৪ আগস্ট ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও আনসার সদস্যসহ আটক ১০

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহতের ঘটনায় আজ শুক্রবার দুপুরে ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
১৪ আগস্ট ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন

বশেমুরবিপ্রবি থেকে চুরি যাওয়া ৩৪ কম্পিউটার উদ্ধার, আটক ২

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লাইব্রেরি ল্যাব রুম থেকে চুরি যাওয়া ৪৯টি কম্পিউটারের মধ্যে ৩৪ কম্পিউটার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৪ আগস্ট ২০২০, ১০:০০ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪, শনাক্ত ২৭৬৬, পরীক্ষা ১২৮৫৬

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন তিন হাজার ৫৯১ জন। একই সময়ে ১২ হাজার ৮৫৬টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৭৬৬ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৫২ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ৭১ হাজার ৮৮১ জনে দাঁড়াল।
১৪ আগস্ট ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ন

মঠবাড়িয়ায় ঘুরতে গিয়ে দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

পিরোজপুরের মঠবাড়িয়ায় সহপাঠীদের সঙ্গে ঘুরতে গিয়ে দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
১৪ আগস্ট ২০২০, ০৯:১২ পূর্বাহ্ন

পিরোজপুরে সংঘর্ষে ব্যবসায়ী নিহত, ইউপি সদস্য আটক

পিরোজপুর সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গতকাল বৃহস্পতিবার রাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় রাতেই পুলিশ স্থানীয় ইউপি সদস্যকে আটক করেছে।
১৪ আগস্ট ২০২০, ০৮:১৪ পূর্বাহ্ন

উন্নয়ন কেন্দ্রে মারামারিতে ৩ কিশোর নিহত: তদন্ত কমিটি গঠন

যশোরে পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) মারামারিতে তিন কিশোর নিহতের ঘটনার তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া এক প্রজ্ঞাপনে তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।
১৪ আগস্ট ২০২০, ০৮:১০ পূর্বাহ্ন

হাত স্যানিটাইজ করে ঘুষ গ্রহণকারী সেই ওসি প্রত্যাহার

হ্যান্ড স্যানিটাইজার মেখে ঘুষের টাকা গ্রহণকারী লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলমকে প্রত্যাহার করে ঢাকায় ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
১৪ আগস্ট ২০২০, ০৭:২১ পূর্বাহ্ন