৪ পুলিশসহ ৭ আসামিকে র‍্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার সাত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা কারাগার থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫’র (র‍্যাব) কক্সবাজার কার্যালয়ে নেওয়া হয়েছে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন বলেন, ‘আজ শুক্রবার সকাল ১০টায় দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে আসামিদের কারাগার থেকে নিয়ে যায় র‍্যাবের একটি টিম।’
১৪ আগস্ট ২০২০, ০৬:৫৯ পূর্বাহ্ন

‘কর্তৃপক্ষের চাপে’ করোনা আক্রান্ত নার্স ডিউটি করছেন লালমনিরহাট সদর হাসপাতালে

কোভিড-১৯ পজিটিভ হয়েও সিনিয়র সহকারী নার্স শারমিন আফরোজ ডিউটি চালিয়ে যাচ্ছেন লালমনিরহাট সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে।
১৪ আগস্ট ২০২০, ০৬:২৭ পূর্বাহ্ন

প্রমাণ করেছি যে, মানসিকভাবে আমরা উন্নত না: ডা. জাফরুল্লাহ চৌধুরী

আরটি-পিসিআর পদ্ধতির মাধ্যমে করোনা পরীক্ষা চালু করতে যাচ্ছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। আর আগামীকাল শনিবার থেকে চালু হচ্ছে ‘গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার’। একইসঙ্গে গবেষণার অংশ হিসেবে নিজেদের উদ্ভাবিত অ্যান্টিবডি কিট দিয়েও পরীক্ষা করবে তারা।
১৪ আগস্ট ২০২০, ০৫:৫১ পূর্বাহ্ন

তিস্তার ভাঙনে দিশেহারা সুখি বেগমরা

‘মুই আর কতবার বাড়ি ভাঙিম, বাড়ি ভাঙতে ভাঙতে মোর সোগে শ্যাষ হয়া গ্যালো। এ্যালো মুই পথে ভিখারি হয়া গ্যানু,’ কেঁদে কেঁদে দ্য ডেইলি স্টারকে এভাবেই কথাগুলো বলছিলেন তিস্তাপাড়ের সুখি বেগম (৪৮)।
১৪ আগস্ট ২০২০, ০৫:৩২ পূর্বাহ্ন

‘হাসিনা: আ ডটার’স টেল’ টেলিভিশনে প্রচারিত হবে শুক্রবার

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তি জীবনের অজানা-অদেখা গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটার’স টেল’ আগামীকাল শুক্রবার বাংলাদেশ টেলিভিশন ছাড়াও ৮টি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
১৩ আগস্ট ২০২০, ০৪:৫৪ অপরাহ্ন

ইসরায়েল-সংযুক্ত আরব আমিরাতের ‘ঐতিহাসিক’ চুক্তি

মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক করতে শান্তি চুক্তিতে পৌঁছেছে দুই দেশ। এতে মধ্যস্ততা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১৩ আগস্ট ২০২০, ০৪:৩৩ অপরাহ্ন

সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩ শিশুসহ নিহত ৫

ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিন শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশুসহ দুই জন গুরুতর আহত হয়েছেন।
১৩ আগস্ট ২০২০, ০৪:০৭ অপরাহ্ন

এক রাস্তা ৩ বার কাটতে পারবেন না: তাপস

বিভিন্ন পরিষেবা প্রতিষ্ঠানগুলোকে আগামী ১ অক্টোবরের মধ্যে ঢাকা কেন্দ্রিক সব উন্নয়ন প্রকল্প সিটি করপোরেশনের সাথে সমন্বয় করতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
১৩ আগস্ট ২০২০, ০৪:০৩ অপরাহ্ন

ফরিদপুরে বাগান থেকে বোমা উদ্ধার, বিস্ফোরণে কিশোরী আহত

বাগানে তিনটি বোমা পড়ে ছিল। একটির বিস্ফোরণে এক কিশোরী আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের পাটপাশা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ আগস্ট ২০২০, ০৩:৫২ অপরাহ্ন

‘মাদকসহ আটক’ ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার

মানিকগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসহ আটক হওয়ার পর সাজাপ্রাপ্ত ছাত্রলীগ নেতা হামজা খানকে সংগঠন থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
১৩ আগস্ট ২০২০, ০৩:৩০ অপরাহ্ন

যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে মারামারিতে ৩ কিশোর নিহত

যশোরে পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) মারামারির ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ বিকেলে এ সংঘর্ষ হয়।
১৩ আগস্ট ২০২০, ০৩:২৮ অপরাহ্ন

সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে করা অস্ত্র মামলা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য স্থানান্তর করা হয়েছে।
১৩ আগস্ট ২০২০, ০২:৪৫ অপরাহ্ন

রাজধানীতে পুলিশের উপপরিদর্শকসহ ৯ জনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা

রাজধানীর ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদাসহ নয় জনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার কদমতলী এলাকার এমএসটি এন্টারপ্রাইজের মালিক মো. ইমরান হোসেন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
১৩ আগস্ট ২০২০, ০২:৩৯ অপরাহ্ন

দুটি পেশাদার বাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা অপ্রত্যাশিত: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ টেকনাফে পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনাকে উপজীব্য করে একটি মহল অপপ্রচার চালিয়ে দুটি বাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
১৩ আগস্ট ২০২০, ০২:২০ অপরাহ্ন

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রক্তের, কখনোই দুর্বল হওয়ার নয়: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত সুস্থ ও সবল আছে। মুক্তিযুদ্ধের সময় ভারতের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে সেটি রক্তের সম্পর্ক। এ সম্পর্ক কখনোই দুর্বল হওয়ার নয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
১৩ আগস্ট ২০২০, ০১:৩১ অপরাহ্ন

মিয়ানমারের জাতীয় নির্বাচনে রোহিঙ্গাদের অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান ফর্টিফাই রাইটসের

মিয়ানমারের জাতীয় নির্বাচনে রোহিঙ্গাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে দেশটির সরকারকে ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড (এনভিসি) প্রক্রিয়া বাতিল করা এবং ১৯৮২ সালের নাগরিকত্ব আইন সংশোধন করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটস।
১৩ আগস্ট ২০২০, ১২:৫৮ অপরাহ্ন

৮ বিভাগে ক্যান্সার হাসপাতাল হবে ২০২২ সালের মধ্যে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ২০২২ সালের মধ্যেই দেশের আট বিভাগে আটটি ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে।
১৩ আগস্ট ২০২০, ১২:৩৪ অপরাহ্ন

মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে লুৎফর হাওলাদার (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
১৩ আগস্ট ২০২০, ১২:২৬ অপরাহ্ন

১৮ আগস্ট থেকে ঢাকা-কুয়ালালামপুর রুটে চলবে বাংলাদেশ বিমান

করোনাভাইরাস মহামারির কারণে পাঁচ মাস স্থগিত থাকার পর, আগামী ১৮ আগস্ট থেকে ঢাকা-কুয়ালালামপুর রুটে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
১৩ আগস্ট ২০২০, ১১:২৫ পূর্বাহ্ন

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১৩ আগস্ট ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ন