সিরাজগঞ্জে গো-খাদ্যের তীব্র সংকট

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শুভগাছা গ্রামের বাসিন্দা মো. রেজাউল করিমের বাড়ি কয়েক মাস ধরে বন্যার পানিতে ডুবে আছে। তার জীবিকার একমাত্র অবলম্বন দুটি গরু নিয়ে রেজাউল আশ্রয় নিয়েছেন বন্যা সুরক্ষা বাঁধের ওপর। এই অবস্থায় গরুর খাদ্য সংকট তার সমস্যা আরও প্রকট করে তুলেছে।
১১ আগস্ট ২০২০, ১০:০৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আলী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার দয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
১১ আগস্ট ২০২০, ০৯:৫২ পূর্বাহ্ন

গণপরিবহনের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনার ক্ষতি পুষিয়ে নেওয়ার অজুহাতে বাসের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
১১ আগস্ট ২০২০, ০৯:১৮ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু হাইটেক সিটিতে হবে বার্ষিক ১২০০ টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্ল্যান্ট

গাজীপুরের কালিয়াকৈরের ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’তে বায়োটেকনোলজি নিয়ে কাজ করবে ওরিক্স বায়োটেক লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে ব্লক-২ এ ২৫ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে প্রতিষ্ঠানটি ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানা গেছে। সেখানে প্রতিষ্ঠানটি বছরে এক হাজার ২০০ টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম প্ল্যান্ট নির্মাণ করতে চায়।
১১ আগস্ট ২০২০, ০৯:০৭ পূর্বাহ্ন

আজ মৃত্যু ৩৩, শনাক্ত ২৯৯৬, পরীক্ষা ১৪৮২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন তিন হাজার ৪৭১ জন। একই সময়ে ১৪ হাজার ৮২০টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৯৯৬ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ৬৩ হাজার ৫০৩ জনে দাঁড়াল।
১১ আগস্ট ২০২০, ০৮:৩০ পূর্বাহ্ন

পুলিশের ‘বোমা নাটক’ থেকে দুর্ঘটনা

রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরিত বোমাটি থানার ভেতরে নিয়ে গিয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্যই। উদ্দেশ্য ছিল— বোমা উদ্ধারের নাটক মঞ্চস্থ করা এবং কাউকে সেই নাটকে ফাঁসানো। এমনটিই জানা গেছে বিস্ফোরণের ঘটনায় তদন্ত সংশ্লিষ্টদের সূত্র থেকে।
১১ আগস্ট ২০২০, ০৮:০১ পূর্বাহ্ন

পিইসি, জেএসসি ও সমমান পরীক্ষা বাতিলের প্রস্তাব

করোনাভাইরাস মহামারির কারণে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমান এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমান পরীক্ষা বাতিলের প্রস্তাবনা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাতে যাচ্ছে দুই শিক্ষা মন্ত্রণালয়।
১১ আগস্ট ২০২০, ০৭:৫২ পূর্বাহ্ন

মাথাপিছু আয় ২ হাজার ডলার ছাড়াল

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে সদ্য বিদায়ী অর্থবছরে (২০১৯-২০) বার্ষিক মাথাপিছু গড় আয় দুই দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। দেশের মানুষের মাথাপিছু গড় আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ ডলার।
১১ আগস্ট ২০২০, ০৬:৫৫ পূর্বাহ্ন

বাড়ছে ইছামতির পানি, যশোরে প্লাবিত হচ্ছে নতুন নতুন ফসলি জমি

ইছামতি নদীর পানির বেড়ে যাওয়ায় যশোরের সীমান্তবর্তী উপজেলাগুলোতে প্লাবিত হচ্ছে নতুন নতুন ফসলি জমি। স্থানীয় বাসিন্দারা বলেন, গত কয়েক দিনে হঠাৎ ইছামতি নদীর পানি বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে শার্শা উপজেলার কায়বা, গোগা, বাগআঁচড়া, উলাশী ও পুটখালী ইউনিয়নের ফসল পানিতে তলিয়ে গেছে।
১১ আগস্ট ২০২০, ০৬:২৬ পূর্বাহ্ন

করোনায় ঝিনাইদহের এএসআই দলিল উদ্দিনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দলিল উদ্দিন বিশ্বাস (৫৮)। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
১১ আগস্ট ২০২০, ০৫:২২ পূর্বাহ্ন

করোনায় সাতক্ষীরায় নার্সের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্যেষ্ঠ সেবিকা মর্জিনা খাতুন মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মানস কুমার মন্ডল দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
১১ আগস্ট ২০২০, ০৫:০০ পূর্বাহ্ন

লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার জেরে পদত্যাগ করলেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব।
১০ আগস্ট ২০২০, ০৪:৪৮ অপরাহ্ন

দীর্ঘমেয়াদি বন্যার আগাম প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রোপা আমন (টি-আমান) উৎপাদনে বিশেষ যত্ন নিতে বলেছেন।
১০ আগস্ট ২০২০, ০৪:১৮ অপরাহ্ন

গাজীপুরে সিটি মেডিকেল কলেজ হাসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

হাসপাতালের লাইসেন্স না থাকা, ল্যাবরেটরিতে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী ও ওষুধ সংরক্ষণ, অপারেশন থিয়েটারের অব্যবস্থাপনাসহ নানা অনিয়মে গাজীপুরে সিটি মেডিকেল কলেজ হাসপাতালকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।
১০ আগস্ট ২০২০, ০৪:০২ অপরাহ্ন

বৈরুত বিস্ফোরণে স্বপ্নভঙ্গ নারায়ণগঞ্জের রাশেদের

​করোনা মহামারিতে লকডাউনের কারণে লেবাননে কষ্টে দিন যাপন করছিলেন মো. রাশেদ। সেখানে তার খালাতো ভাইসহ অন্য সহকর্মীরা দেশে ফিরে আসার জন্য তাদের সঙ্গে কাগজপত্র জমা দিতে বলেছিল রাশেদকে। কিন্তু পরিবারের কথা চিন্তা করে, কষ্ট হলেও আরও দুই বছর থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
১০ আগস্ট ২০২০, ০৩:২৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে শালিসে দুপক্ষের সংঘর্ষে চেয়ারম্যানসহ আহত ৪, আটক ৫

ঠাকুরগাঁও সদর উপজেলায় শালিসি বৈঠকে দুপক্ষের সংঘর্ষে চেয়ারম্যানসহ চার জন আহত হয়েছে। এই ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
১০ আগস্ট ২০২০, ০৩:২৩ অপরাহ্ন

বৈরুত বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ২২০, তৃতীয় মন্ত্রীর পদত্যাগ

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১১০ জন। যাদের মধ্যে বেশিরভাগ অভিবাসী শ্রমিক।
১০ আগস্ট ২০২০, ০২:৫২ অপরাহ্ন

ঢাকায় উপরেও আবর্জনা, নিচেও আবর্জনা: তাপস

আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) তারের জঞ্জালমুক্ত করার ঘোষণা দিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
১০ আগস্ট ২০২০, ০২:৪১ অপরাহ্ন

জিজ্ঞাসাবাদে ‘স্পর্শকাতর তথ্য’ দিয়েছে শিপ্রা: র‍্যাব

কক্সবাজারের রামু থানায় পুলিশের দায়ের করা মাদক মামলায় জামিন পাওয়া স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথ তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ‘স্পর্শকাতর তথ্য’ দিয়েছেন বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
১০ আগস্ট ২০২০, ০২:২৮ অপরাহ্ন

তাইওয়ানে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী, সীমান্তে চীনা যুদ্ধবিমানের মহড়া

মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজারের সফরের মধ্যেই চীনের দুটি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে।
১০ আগস্ট ২০২০, ০২:২৬ অপরাহ্ন