সিলেটে সংসদ সদস্য মোকাব্বির খানের গাড়িতে হামলা

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
১০ আগস্ট ২০২০, ০২:০৫ অপরাহ্ন

বুধবার থেকে নিয়মিত কার্যক্রমে ফিরছে হাইকোর্ট

পাঁচ মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে আগামী বুধবার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে।
১০ আগস্ট ২০২০, ০১:৪১ অপরাহ্ন

মাস্ক পরা নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত

মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে মাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
১০ আগস্ট ২০২০, ০১:২৪ অপরাহ্ন

বন্যায় ফরিদপুরের ৬ উপজেলায় ১০৮ কোটি টাকার ফসলের ক্ষতি

চলতি বন্যায় ফরিদপুরের ছয়টি উপজেলার শতকরা ৩৮ দশমিক ৩৭ ভাগ ফসল নষ্ট হয়েছে যার আর্থিক ক্ষতি প্রায় ১০৮ কোটি ৬৫ লাখ টাকা। আজ সোমবার ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে।
১০ আগস্ট ২০২০, ১২:৪২ অপরাহ্ন

হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার মিডিয়া টাইকুন জিমি লাই

হংকংয়ের বিজনেস টাইকুন জিমি লাইকে বিদেশি শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তার সংবাদপত্রের অফিসেও অভিযান চালানো হয়েছে।
১০ আগস্ট ২০২০, ১২:০৭ অপরাহ্ন

করোনা ভ্যাকসিন আগে পাওয়াই এখন সরকারের মূল লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভ্যাকসিনের গুণাগুণ বিশ্লেষণ করে বাজারজাতের প্রথম পর্যায়ে এবং সবার আগে যেন বাংলাদেশ পায় সেটি নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য।
১০ আগস্ট ২০২০, ১১:৫৫ পূর্বাহ্ন

এএসআই লিটন, কনস্টেবল কামালসহ ৪ আসামিকে রিমান্ডে চায় র‍্যাব

মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার চার আসামি এএসআই লিটন মিয়া, কনস্টেবল কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন ও সাফানুর করিমকে ১০ দিন করে রিমান্ডে চেয়ে আবেদন করেছে র‍্যাব।
১০ আগস্ট ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ন

বশেমুরবিপ্রবির গ্রন্থাগার থেকে ৯১টি কম্পিউটার উধাও

গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আবারও কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৯১টি কম্পিউটার চুরি হয়েছে বলে রেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা গেছে।
১০ আগস্ট ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ন

মেজর সিনহা হত্যাকাণ্ডে কক্সবাজারের এসপিকেও বিচারের আওতায় আনতে হবে: রাওয়া চেয়ারম্যান

মেজর (অব.) সিনহা মো. রাশেদ নিহতের ঘটনায় কক্সবাজারের পুলিশ সুপারকেও (এসপি) বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) চেয়ারপারসন ও সাধারণ সম্পাদক মেজর খন্দকার নুরুল আফসার।
১০ আগস্ট ২০২০, ১১:০৪ পূর্বাহ্ন

বিমসটেক এসওএম বৈঠক ২ সেপ্টেম্বর, গুরুত্ব পাবে করোনা পরবর্তী সহযোগিতা

আঞ্চলিক জোট বিমসটেক-এর পররাষ্ট্র সচিব পর্যায়ের ২১তম সিনিয়র অফিসিয়াল বৈঠক (এসওএম) আগামী ২ সেপ্টেম্বর শ্রীলংকার কলম্বোতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। যেখানে গুরুত্ব পাবে করোনা পরবর্তী সহযোগিতার বিষয়।
১০ আগস্ট ২০২০, ১০:৪৮ পূর্বাহ্ন

কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

​সড়ক দুর্ঘটনায় কাতারে গতকাল এক বাংলাদেশি মারা গেছেন। নিহত হোসাইন আহমেদ (২৮) মৌলভীবাজারের কুলাউড়ার জয়পাশা এলাকার আব্দুর রহিমের ছেলে।
১০ আগস্ট ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন

এমপি মহীউদ্দীন খান আলমগীরের মালিকানাধীন ‘সিটি মেডিকেল কলেজ হাসপাতালে’ অভিযান

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের অভিযোগে অভিযান শুরু হয়েছে।
১০ আগস্ট ২০২০, ১০:০২ পূর্বাহ্ন

আইনপ্রয়োগকারী সদস্যরা শুধু ‘কাগজে-কলমে’ দায়বদ্ধ

স্বাভাবিক জীবনে ফেরার আশায় গত বছরের ৪ সেপ্টেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন খুলশি থানায় আত্মসমর্পণ করেন আসামি বেলাল হোসাইন। আত্মসর্মপণের পর পুলিশ বেলালকে তাদের হেফাজতে নেয়।
১০ আগস্ট ২০২০, ০৯:৪৮ পূর্বাহ্ন

সাবমেরিন ক্যাবল কাটা পড়ায় ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন আলীপুর এলাকায় কাটা পড়া দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ১২ ঘণ্টা ধরে মেরামতের পর ইন্টারনেটের গতি স্বাভাবিক হয়েছে।
১০ আগস্ট ২০২০, ০৯:৩৪ পূর্বাহ্ন

মেয়াদের আগে সড়ক ক্ষতিগ্রস্ত হলে দায় ঠিকাদার ও প্রকৌশলীর: কাদের

সড়ক নির্মাণে গুণগতমান বজায় রাখার উপর গুরুত্বারোপ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্দিষ্ট সময় পার হওয়ার আগে সড়ক ক্ষতিগ্রস্ত হলে তার দায় ঠিকাদার এবং প্রকৌশলীকে নিতে হবে।
১০ আগস্ট ২০২০, ০৮:৪৪ পূর্বাহ্ন

পরীক্ষার ২২.৬২ শতাংশ শনাক্ত, মৃত্যু আরও ৩৯

গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৮৪৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৯০৭ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৬২ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ৬০ হাজার ৫০৭ জনে দাঁড়াল।
১০ আগস্ট ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন

ত্রাণ বিতরণে অনিয়মের ৫৯টি ঘটনা ঘটেছে: প্রতিমন্ত্রী এনামুর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, সারাদেশে বিভিন্ন প্রকল্পে ত্রাণ বিতরণের ক্ষেত্রে অনিয়মের ৫৯টি ঘটনা ঘটেছে।
১০ আগস্ট ২০২০, ০৮:১৪ পূর্বাহ্ন

ভারতে ৪০ দিন কারাভোগের পর দেশে ফিরলেন তাবলীগ জামাতের ৮ নারীসহ ১৭ বাংলাদেশি

ভারতে ৪০ দিন কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে গতকাল রোববার রাত সাড়ে ১১টায় তাবলীগ জামাতের আট নারীসহ ১৭ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত।
১০ আগস্ট ২০২০, ০৫:৪৭ পূর্বাহ্ন

পুলিশের দুই মামলায় সিফাতেরও জামিন

কক্সবাজারের টেকনাফ থানায় পুলিশের দায়ের করা দুই মামলায় শাহেদুল ইসলাম সিফাতকে জামিন দিয়েছেন আদালত।
১০ আগস্ট ২০২০, ০৫:৪৫ পূর্বাহ্ন

গাজীপুরে বিলের পানিতে ডুবে শিশুসহ নিহত ২

গাজীপুরের কালীগঞ্জে বিলের পানিতে ডুবে ভাতিজিসহ ফুফার মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে কালীগঞ্জ উপজেলার জাঙ্গাল বিলে তাল গাছ দিয়ে তৈরি কোন্দা ডুবে এ ঘটনা ঘটে।
১০ আগস্ট ২০২০, ০৫:২৮ পূর্বাহ্ন