চা শ্রমিক নেতার বিরুদ্ধে সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের মিরতিঙ্গা চা বাগানের শতাধিক শ্রমিকের প্রত্যেকের কাছ থেকে কিছু খরচের অযুহাতে ১০০-৪০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালীর সভাপতি ধনা বাউরীর বিরুদ্ধে। এভাবে তিনি সরকারি অনুদানের টাকা আত্মসাৎ করেছেন বলে শ্রমিকরা অভিযোগ করেছেন।
৮ আগস্ট ২০২০, ০১:০০ অপরাহ্ন

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহী নিহত

ময়মনসিংহে বাসচাপায় একটি সিএনজি চালিত অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকোন এলাকায় ময়মনসিংহ-জামালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৮ আগস্ট ২০২০, ১২:২২ অপরাহ্ন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘ডেল্টা তহবিল’ গঠন করবে সরকার

পানিসম্পদ ব্যবস্থাপনা, খাদ্য ও পানির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ মোকাবিলার মাধ্যমে বাংলাদেশের বিশাল সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার দীর্ঘমেয়াদী সমন্বিত মহাপরিকল্পনা ‘ডেল্টা প্ল্যান ২১০০’ বাস্তবায়নের জন্য ‘বাংলাদেশ ডেল্টা তহবিল’ নামে একটি বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে।
৮ আগস্ট ২০২০, ১২:১২ অপরাহ্ন

ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর, মুক্তিসংগ্রামের সহযোদ্ধা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহীয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন যোগ্য ও বিশ্বস্ত সহচর এবং বাঙালির মুক্তিসংগ্রামের সহযোদ্ধা।
৮ আগস্ট ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন

বঙ্গমাতার জন্মদিনে চাঁপাইনবাবগঞ্জের ৩২ নারী পেলেন সেলাই মেশিন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিনে চাঁপাইনবাবগঞ্জের দুস্থ নারীদের মাঝে আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
৮ আগস্ট ২০২০, ১১:১১ পূর্বাহ্ন

ফরিদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ছয় জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ২৫টি বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
৮ আগস্ট ২০২০, ১১:১১ পূর্বাহ্ন

প্রথম দিনের অভিযানে ৮৭টি বাড়িতে এডিসের লার্ভা পেয়েছে ডিএনসিসি

ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বরের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর আজ প্রথম দিনের অভিযানে ৮৭টি বাড়ি ও স্থাপনায় লার্ভা ও প্রজননের উৎসের সন্ধান পেয়েছে।
৮ আগস্ট ২০২০, ১১:০৬ পূর্বাহ্ন

চীন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে অনেকে রাজনীতি করছে: পররাষ্ট্রমন্ত্রী

‘চীন বাংলাদেশকে আট হাজারের বেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে এবং করোনাভাইরাসের ভ্যাকসিনও দেবে। এটা নিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে কোনো বিতর্ক তৈরি হয়নি।’
৮ আগস্ট ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন

বায়ু দূষণে মানুষের গড় আয়ু কমেছে প্রায় ২ বছর: গবেষণা

শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি) পরিচালিত এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বায়ু দূষণে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু প্রায় ২ বছর হ্রাস পেয়েছে।
৮ আগস্ট ২০২০, ১০:২৯ পূর্বাহ্ন

নোয়াখালীতে খাল থেকে নারীর মরদেহ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার একটি খাল থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার এক নম্বর জয়াগ ইউনিয়নের জুনুদপুরের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৮ আগস্ট ২০২০, ০৯:৫৭ পূর্বাহ্ন

কক্সবাজারে দুর্বৃত্তের হামলায় সাবেক সেনা সদস্য আহত

কক্সাবাজারের পেকুয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট নাসির উদ্দিন আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৮ আগস্ট ২০২০, ০৯:২৫ পূর্বাহ্ন

পরিচালক সোহানুর রহমান সোহান সস্ত্রীক করোনায় আক্রান্ত

চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং সুস্থ আছেন।
৮ আগস্ট ২০২০, ০৯:১৭ পূর্বাহ্ন

নোয়াখালীতে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় যুবককে হত্যা, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করাকে কেন্দ্র করে ঝগড়ার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছে এক যুবক।
৮ আগস্ট ২০২০, ০৯:০৫ পূর্বাহ্ন

আজ মৃত্যু ৩২, শনাক্ত ২৬১১, পরীক্ষা ১১৭৩৭

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩২ জন। এখন পর্যন্ত মারা গেছেন তিন হাজার ৩৬৫ জন।
৮ আগস্ট ২০২০, ০৮:৩০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
৮ আগস্ট ২০২০, ০৮:০২ পূর্বাহ্ন

টাঙ্গাইলে মহাসড়কের পাশে ডোবায় ভাসছিল ২ জনের মরদেহ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার সোহাগপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি ডোবা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
৮ আগস্ট ২০২০, ০৭:৪২ পূর্বাহ্ন

নিখোঁজের ২ দিন পর নারায়ণগঞ্জে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

নিখোঁজ হওয়ার দুই দিন পর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে আশু মোল্লা (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা অটোরিকশা ছিনিয়ে নিতে তাকে শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা পুলিশের।
৮ আগস্ট ২০২০, ০৭:৪২ পূর্বাহ্ন

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর মৃত্যু

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দর্পনের সম্পাদক ও প্রকাশক ছিলেন।
৮ আগস্ট ২০২০, ০৭:১৩ পূর্বাহ্ন

মানিকগঞ্জে লেগুনা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

মানিকগঞ্জের সিঙ্গাইরে লেগুনা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৮ আগস্ট ২০২০, ০৭:০৬ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার চেষ্টা, গ্রেপ্তার ২

পিরোজপুরের সদর উপজেলা থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. নূরুল ইসলাম বাদল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ আগস্ট ২০২০, ০৬:৫৮ পূর্বাহ্ন