কলাপাড়ার পিআইও তপন কুমারকে সাময়িক বরখাস্ত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তপন কুমার ঘোষকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে ১০টি কমিউনিটি সেন্টার ও ছয়টি ঘাটলা নির্মাণ প্রকল্পের কোনো কাজ না করেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ঠিকাদারকে এক কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকা বিল প্রদান এবং পরবর্তীতে আবার সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার অভিযোগে তাকে এ বরখাস্ত করা হয়েছে।
৮ আগস্ট ২০২০, ০৬:২৯ পূর্বাহ্ন

তাবলীগ জামাতের আটক ১৪ সদস্যকে বাংলাদেশে ফেরত পাঠাল ভারত

ভারতে আটক তাবলীগ জামাতের ২৬৫ জন বাংলাদেশি সদস্যের মধ্যে ১৪ জনকে গতরাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত।
৮ আগস্ট ২০২০, ০৫:৫৯ পূর্বাহ্ন

আধা কিলোমিটার পথে ১৫ জনকে ধাক্কা দেয় নৈশকোচ, নিহত ৬

চুয়াডাঙ্গা সদর উপজেলায় বাসের ধাক্কায় ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত নয় জন। আজ শনিবার ভোরে উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৮ আগস্ট ২০২০, ০৫:২৮ পূর্বাহ্ন

পটুয়াখালীতে সেতু ভেঙে খালে, স্থানীয়দের দুর্ভোগ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত ১১৬ মিটার দীর্ঘ লোহার সেতুটি ভেঙে পড়েছে। গত ৫ আগস্ট রাত ১০টার দিকে বিকট শব্দে সেতুটি ভেঙে খালে ডুবে যায়। সেতুটি ভেঙে যাওয়ায় অন্তত পাঁচ গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন কৃষকসহ স্থানীয় অধিবাসীরা।
৮ আগস্ট ২০২০, ০৫:১৮ পূর্বাহ্ন

যশোরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ আগস্ট ২০২০, ০৪:৫১ পূর্বাহ্ন

গাইবান্ধায় নদীতে গোসল করতে নেমে জাবি শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

গাইবান্ধায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে।
৭ আগস্ট ২০২০, ০৪:৫১ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় আটজনসহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৯

সারাদেশে চলমান বন্যায় আজ শুক্রবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও আটজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ নিয়ে বন্যায় নিহতে সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৯ জন।
৭ আগস্ট ২০২০, ০৪:৪৬ অপরাহ্ন

ওসি প্রদীপসহ ৭ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানা থেকে প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলীসহ সাত পুলিশ সদস্যকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
৭ আগস্ট ২০২০, ০৪:১৫ অপরাহ্ন

৩ জনের রিমান্ড মঞ্জুর হলেও ওসি প্রদীপসহ সাত আসামি এখনো কারাগারে

সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি ওসি প্রদীপ কুমার দাশসহ তিন আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর হলেও, গতকাল আত্মসমর্পনকৃত সাত আসামির সবাই বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে আছেন।
৭ আগস্ট ২০২০, ০৩:৩৫ অপরাহ্ন

হালদায় ১৭ কেজি ওজনের মৃত মা মাছ উদ্ধার

দক্ষিণ এশিয়ার রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ১৭ কেজি ওজনের একটি মৃত মা মাছ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
৭ আগস্ট ২০২০, ০৩:০৬ অপরাহ্ন

কয়েদির পলায়ন: কাশিমপুরের ১২ কারা কর্মকর্তা ও রক্ষীকে সাময়িক বরখাস্ত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্মকর্তা ও রক্ষীসহ ১২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৭ আগস্ট ২০২০, ০২:৪৪ অপরাহ্ন

২০৫০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ভর্তির হার ৫০ শতাংশে উন্নীত করা হবে: দীপু মনি

প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার ২০৫০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ভর্তির হার ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
৭ আগস্ট ২০২০, ০২:১৬ অপরাহ্ন

হাসপাতাল অভিযানে পূর্বানুমতির সিদ্ধান্ত দুর্নীতি প্রকাশে অন্তরায়: ড. ইফতেখারুজ্জামান

সরকারি-বেসরকারি হাসপাতালে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার আগে মন্ত্রণালয়ের পূর্বানুমতি নেওয়ার সিদ্ধান্ত স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতির চিত্র প্রকাশকে প্রতিহত করার অন্যতম উপায় বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
৭ আগস্ট ২০২০, ০২:১৫ অপরাহ্ন

করোনায় ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় ৩ লাখ মানুষের মৃত্যু হতে পারে

চলতি বছর ১ ডিসেম্বরের মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা প্রায় তিন লাখে পৌঁছে যেতে পারে বলে ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভাল্যুয়েশনের (আইএইচএমই) স্বাস্থ্য বিশেষজ্ঞরা এক পূর্বাভাসে জানিয়েছেন। ইতোমধ্যে দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেড় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
৭ আগস্ট ২০২০, ০১:১০ অপরাহ্ন

এডিস মশা নিধনে আগামীকাল থেকে আবারও ডিএনসিসির অভিযান

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশা নিয়ন্ত্রণে আগামীকাল থেকে আবারও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
৭ আগস্ট ২০২০, ১২:০৪ অপরাহ্ন

‘লেইক অফ দা ওযার্কস’ এবং ‘হাহা টংকা’ স্টেট পার্ক ভ্রমণ

‘ওযার্ক’ নামের ক্রাইম থ্রিলার টেলিভিশন সিরিজটি অনেকের দেখা। এই সিরিজ যে এলাকার উপর নির্মিত, সেই এলাকার একটা অংশ ঘুরে এসেছিলাম ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। ওযার্ক হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্য - আরকান্সা, মিজৌরি, ক্যান্সাস আর ওকলাহোমার উপর অবস্থিত পর্বতশ্রেণি এবং মালভূমি। আমরা যেহেতু মিজৌরিতে থাকি, তাই ঘুরে এসেছি মিজৌরিতে অবস্থিত ‘লেইক অফ দা ওযার্কস’ স্টেট পার্কে, যেটা মিজৌরির সবচেয়ে বড় স্টেট পার্ক।
৭ আগস্ট ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ন

নোয়াখালীতে মানবপাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল রাতে বেগমগঞ্জের উত্তর জীরতলী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৭ আগস্ট ২০২০, ১১:১৩ পূর্বাহ্ন

কাশিমপুর কারাগার থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদির পলায়নের অভিযোগ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে এক কয়েদি পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৭ আগস্ট ২০২০, ১১:০৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে টিকটক ও উইচ্যাট নিষিদ্ধের নির্দেশিকা জারি ট্রাম্পের

৪৫ দিনের মধ্যে চীনা মালিকানা বদল না করলে যুক্তরাষ্ট্রে টিকটক ও উইচ্যাট নিষিদ্ধ করবে ডোনাল্ড ট্রাম্পের সরকার।
৭ আগস্ট ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী বন্যার হটস্পটগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম: গবেষণা

সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে, বিশ্বব্যাপী বন্যার হটস্পটগুলোর মধ্যে বাংলাদেশও অন্যতম।
৭ আগস্ট ২০২০, ১০:২৪ পূর্বাহ্ন