আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার
আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট।
৬ আগস্ট ২০২০, ০৫:৫২ পূর্বাহ্ন
ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় নয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন আদালত।
৬ আগস্ট ২০২০, ০৫:৩৬ পূর্বাহ্ন
করোনায় সাবেক আইন সচিব জহিরুল হকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অবসরপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক (৬২)। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত ১১টা ২০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৬ আগস্ট ২০২০, ০৫:০১ পূর্বাহ্ন
বিচারবহির্ভূত হত্যা বন্ধের আহ্বান টিআইবির
কক্সবাজারে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তার নিহত হওয়ার ঘটনা ‘ক্রসফায়ার’ সংস্কৃতি বিকাশের উদাহরণমাত্র উল্লেখ করে বিচারবহির্ভূত হত্যা বন্ধের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৫ আগস্ট ২০২০, ০৫:৩৪ অপরাহ্ন
বৈরুত বিস্ফোরণ: ৪ বাংলাদেশি নিহত, আহত অন্তত ৮০
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে আরও দুই বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণে চার বাংলাদেশি মারা গেলেন। আহত হয়েছেন অন্তত ৮০ জন।
৫ আগস্ট ২০২০, ০৪:০৩ অপরাহ্ন
কামাল দেশকে অনেক কিছু দিতে পারত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শেখ কামাল বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিতে পারত। সে তার বহুমুখী প্রতিভা দিয়ে দেশের রাজনীতি, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছে।
৫ আগস্ট ২০২০, ০৩:৪৯ অপরাহ্ন
দ্বিতীয় দফা বৈঠক শেষেও খুলছে না দলই চা বাগান
ভারতের সীমান্তবর্তী দলই চা বাগান বর্তমানে বন্ধ। ফলে, করোনা মহামারিতে অনাহারে ও অর্ধাহারে দিন পার করছেন এখানকার শ্রমিক পরিবার। গত নয় দিন ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এই চা বাগানের শ্রমিকদের কাজ নেই, মজুরি নেই, খাবার নেই। অন্য কোথাও কাজ পাচ্ছেন না তারা। এ অবস্থায় আজ দ্বিতীয দফায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বেও মিটিং হলেও কোনো সমাধান হয়নি।
৫ আগস্ট ২০২০, ০৩:৩৩ অপরাহ্ন
জামিন পেলেন ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার বেরোবির শিক্ষক সিরাজাম মুনিরা
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বরখাস্তকৃত শিক্ষক সিরাজাম মুনিরার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
৫ আগস্ট ২০২০, ০৩:১৪ অপরাহ্ন
সিলেটে বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ
সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট এলাকায় একটি মোটরসাইকেলে বোমাসদৃশ বস্তু দেখে সন্ধ্যার পর থেকে এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।
৫ আগস্ট ২০২০, ০২:২৮ অপরাহ্ন
লেবাননে বিস্ফোরণ: রনির আর বাড়ি ফেরা হলো না
দীর্ঘ ছয় বছর পর বাড়ি ফেরার অপেক্ষায় রোমাঞ্চিত ছিলেন লেবানন প্রবাসী ২৫ বছরের যুবক মেহেদী হাসান ভূঁইয়া রনি। মায়ের মুখ দেখতে ব্যাকুল ওই যুবক মার্চেই দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু, সেই প্রস্তুতিতে প্রথমে বাঁধা হয়ে দাঁড়ায় করোনাভাইরাস। এরপর, চার মাস অপেক্ষা শেষে গতকাল বৈরুতের বিস্ফোরণে রনি চলে গেলেন না ফেরার দেশে।
৫ আগস্ট ২০২০, ০২:১৫ অপরাহ্ন
বরিশালে জমি নিয়ে বিবাদ, হামলায় আহত ৪
জমি নিয়ে বিবাদ ও মারামারির ঘটনায় বরিশালের সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ চরকাউয়া গ্রামের তিনটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে চার জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার দুপুরে হামলার ঘটনা ঘটে।
৫ আগস্ট ২০২০, ০২:০৪ অপরাহ্ন
লেবাননের বিস্ফোরণে হারিয়ে গেল মাদারীপুরের মিজানুরের স্বপ্ন
লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের এক তরুণের স্বপ্ন। গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মধ্যে আছেন মাদারীপুরের তরুণ মিজানুর রহমান (২৫)।
৫ আগস্ট ২০২০, ০১:৫৮ অপরাহ্ন
‘অসুস্থতাজনিত কারণ দেখিয়ে থানা ছেড়েছেন টেকনাফের ওসি প্রদীপ কুমার’
কক্সবাজারের টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস অসুস্থতাজনিত কারণ দেখিয়ে থানা ছেড়েছেন বলে জানিয়েছেন কক্সবাজার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।
৫ আগস্ট ২০২০, ০১:৫৪ অপরাহ্ন
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার: গ্রেপ্তার ৩ শিক্ষক বরখাস্ত
চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ ফরক্কাবাদ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা, সভাপতি সুজিত রায় নন্দী ও গণ্যমান্যদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার তিন শিক্ষককে বহিস্কার করা হয়েছে।
৫ আগস্ট ২০২০, ০১:১৯ অপরাহ্ন
করোনা ভ্যাকসিন: মানবদেহে প্রথম ধাপের পরীক্ষায় সাফল্যের দাবি নোভাভ্যাক্সের
মানবদেহে করোনা ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষায় সাফল্যের দাবি করেছে মার্কিন প্রতিষ্ঠান নোভাভ্যাক্স। ১৩১ জন স্বেচ্ছাসেবীর দেহে ভ্যাকসিনটি প্রয়োগের পর এর ফল প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
৫ আগস্ট ২০২০, ১১:৪৮ পূর্বাহ্ন
বঙ্গোপসাগরে চিনি বোঝাই লাইটার জাহাজ ডুবে নিখোঁজ ১
চট্টগ্রাম বন্দর থেকে ৯৫০ টন অপরিশোধিত চিনি নিয়ে রওনা দেওয়া একটি লাইটার জাহাজ ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে ডুবে গেছে।
৫ আগস্ট ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন
করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৩২ কোটি ডলার ঋণ সহায়তা দেবে জাপান
করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশকে ৩২ কোটি ডলার ঋণ সহায়তা দেবে জাপান। আজ বুধবার এ সংক্রান্ত ঋণচুক্তি সই হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
৫ আগস্ট ২০২০, ১১:০৭ পূর্বাহ্ন
শিশুশ্রম সম্মেলনের সিদ্ধান্ত সর্বজনীন অনুমোদন পাওয়ায় আইএলওকে এমজেএফের শুভেচ্ছা
শিশুশ্রম সম্মেলনে গৃহীত সিদ্ধান্তের সর্বজনীন অনুমোদন পাওয়ায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কে অভিনন্দন জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। এই অনুমোদনের মাধ্যমে অমানবিক শিশুশ্রম বন্ধে আইনি সুরক্ষা পাবে সারা বিশ্বের শিশু।
৫ আগস্ট ২০২০, ১০:৩৫ পূর্বাহ্ন
লেবাননে আহত ৭৮ বাংলাদেশির ১০ জন হাসপাতালে
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে দুই বাংলাদেশির মৃত্যু ও ৭৮ জনের আহত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছে। আহতদের মধ্যে ১৯ জন নৌবাহিনীর। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
৫ আগস্ট ২০২০, ১০:১৮ পূর্বাহ্ন
নেত্রকোনায় হাওরে ট্রলার ডুবে ১৭ জনের প্রাণহানি
নেত্রকোনার মদন উপজেলায় হাওরে ট্রলার ডুবে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।
৫ আগস্ট ২০২০, ০৯:৫৮ পূর্বাহ্ন