এটি একটি বিচ্ছিন্ন ঘটনা: সেনাপ্রধান, ক্রসফায়ার এনজিও’র শব্দ: আইজিপি
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
৫ আগস্ট ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ন
শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে শেখ কামালের রাজনৈতিক প্রতিশ্রুতি বিভাসিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের মধ্যেই শেখ কামালের রাজনৈতিক প্রতিশ্রুতি বিভাসিত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
৫ আগস্ট ২০২০, ০৯:০৮ পূর্বাহ্ন
রূপগঞ্জে শায়িত হলেন ‘রঙ্গিন রূপবান’ এর নায়ক সাত্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পারিবারিক কবরস্থানে চির শয়ানে শায়িত হলেন ‘রঙ্গিন রূপবান’ এর নায়ক সাত্তার।
৫ আগস্ট ২০২০, ০৮:৫০ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ৩৩, শনাক্ত ২৬৫৪, পরীক্ষা ১১১৬০
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন তিন হাজার ২৬৭ জন। একই সময়ে ১১ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৬৫৪ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৭৮ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই লাখ ৪৬ হাজার ৬৭৪ জনে দাঁড়াল।
৫ আগস্ট ২০২০, ০৮:২৯ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শতবর্ষী নারীসহ ২ জন নিহত
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে ঢাকাগামী একটি কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ শতবর্ষী নারীসহ দুই জন নিহত হন।
৫ আগস্ট ২০২০, ০৮:২৪ পূর্বাহ্ন
বৈরুতে বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত, নৌবাহিনীর ১৯ সদস্য আহত
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন নৌবাহিনীর ১৯ সদস্য। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
৫ আগস্ট ২০২০, ০৬:৩২ পূর্বাহ্ন
মেজর সিনহার বড় বোনের হত্যা মামলা দায়ের
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস টেকনাফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন।
৫ আগস্ট ২০২০, ০৬:২৩ পূর্বাহ্ন
চীনে মধুর শিক্ষাজীবন, শেষ হলো বিষাদে
চোখের জলে প্রিয় ক্যাম্পাস ছাড়ার কোন বেদনা ছিল না, ছিল না গাউন-টুপিতে সমাবর্তন উৎসবের আমেজ। দুই অথবা চার বছর ভিনদেশের শিক্ষা জীবনের শেষটা এমন সাদাকালো হবে তা কারও কল্পনাতেও ছিল না। অথচ তাদের ইচ্ছের তালিকাটা ছিল দীর্ঘ ও রঙ্গিন। বন্ধুদের সাথে হাস্যোজ্জল সেল্ফি, চকচকে খোদাই অক্ষরের সনদ হাতে ছলছলে চোখ, উল্লাসে শূন্যে ছুড়ে দেয়া গ্র্যাজুয়েশন ক্যাপ, স্ত্রী-পরিবারের মুখে গর্বের রেশ কিংবা ভিনদেশি ভালবাসার সাথে শেষ মধুর স্মৃতি। নানা জনের, নানা মনের মণিকোঠায় দীর্ঘদিনের এমন শত প্রত্যাশা জমেছিল স্বপ্ন হয়ে। আশা ছিল যেন ডিগ্রি লাভের শেষটা হয় সুন্দর ও স্মরণীয়। হয় যেন ‘মধুরেণ সমাপয়েৎ’।
৫ আগস্ট ২০২০, ০৫:৪২ পূর্বাহ্ন
ভবিষ্যতে ভাড়া বাড়িতে স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও প্রদান নয়: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ মঙ্গলবার বলেছেন, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব জমি নেই সে রকমের প্রতিষ্ঠানকে ভবিষ্যতে আর এমপিও প্রদান করা হবে না।
৪ আগস্ট ২০২০, ০৪:৫১ অপরাহ্ন
অবৈধভাবে সোয়া ৬ কোটি আয়ের অভিযোগে পাপিয়ার বিরুদ্ধে দুদকের মামলা
যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অবৈধভাবে প্রায় ছয় কোটি ২৪ লাখ টাকা আয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার বিকেলে দুদকের উপপরিচালক শাহিন আরা মমতাজ মামলাটি করেন।
৪ আগস্ট ২০২০, ০৩:০৯ অপরাহ্ন
টেকনাফে নিহত সাবেক মেজর সিনহার মাকে প্রধানমন্ত্রীর ফোন, বিচারের আশ্বাস
টেকনাফে পুলিশের গুলিতে নিহত সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের পরিবারকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪ আগস্ট ২০২০, ০২:৫৩ অপরাহ্ন
পুলিশের গুলিতে সাবেক মেজর নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির কার্যক্রম শুরু
কক্সবাজারে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনা তদন্তের জন্য গঠিত কমিটি আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে তদন্ত কাজ শুরু করেছেন।
৪ আগস্ট ২০২০, ০২:১১ অপরাহ্ন
টিকটক ও লাইকি সেলিব্রেটি ‘অপু ভাই’ ও তার এক সহযোগী কারাগারে
রাজধানীর উত্তরা থেকে লাঞ্ছনা, হয়রানি ও মারধরের অভিযোগে গ্রেপ্তারকৃত টিকটক সেলিব্রেটি ইয়াসিন আরাফাত অপু ওরফে ‘অপু ভাই’কে তার এক সহযোগীসহ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
৪ আগস্ট ২০২০, ১২:৫৩ অপরাহ্ন
চীনের ভ্যাকসিনের ফল সন্তোষজনক হলে স্বাস্থ্যকর্মীদের ওপর প্রয়োগ: স্বাস্থ্য সচিব
চীনের সিনোভ্যাক কোম্পানির ভ্যাকসিন পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্তোষজনক ফলাফল পাওয়া গেলে বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের ওপর প্রয়োগের জন্য অনুমোদন দেওয়া হবে বলে মঙ্গলবার জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।
৪ আগস্ট ২০২০, ১২:৫১ অপরাহ্ন
কুড়িগ্রামের চর রাজীবপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে কৃষকদের মানববন্ধন
শিবেরডাঙ্গী গ্রামের বেড়িবাঁধের ভেতরের জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবিতে কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলা শহরে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
৪ আগস্ট ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ন
জমির মালিকানা দাবি করে পটুয়াখালীতে ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ভাংচুর, গ্রেপ্তার ৩
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া এলাকায় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ভাংচুর করা হয়েছে। ওই অফিসের জমির মালিকানা দাবি করে এলাকার সেলিম হাওলাদারের নেতৃত্বে একটি দল আজ মঙ্গলবার ভোররাত অনুমান ১টার দিকে অফিস ভাংচুর করে বলে অভিযোগ করা হয়েছে।
৪ আগস্ট ২০২০, ১১:৫১ পূর্বাহ্ন
মানিকগঞ্জে নৌকা ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু, নিখোঁজ ২
মানিকগঞ্জে নৌকা ডুবে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই জন।
৪ আগস্ট ২০২০, ১১:২৭ পূর্বাহ্ন
করোনায় চমেকের সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম চৌধুরী তসলিম মারা গেছেন। গতকাল সোমবার রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
৪ আগস্ট ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীকে মোদি ও মমতার ঈদ শুভেচ্ছা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
৪ আগস্ট ২০২০, ১০:৪৯ পূর্বাহ্ন
টানা বৃষ্টিতে ডুবে গেছে মুম্বাই, রেড অ্যালার্ট ঘোষণা
ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে রাতভর বৃষ্টিপাতে শহর জুড়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানিতে ডুবে গেছে অধিকাংশ রাস্তা।
৪ আগস্ট ২০২০, ১০:৩৪ পূর্বাহ্ন