কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ‘ডাকাত’ নিহত

কক্সবাজার জেলার টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. রশিদুল্লাহ (২৭) নামে এক রোহিঙ্গা ‘ডাকাত’ নিহত হয়েছেন।
২২ জুলাই ২০২০, ০৬:৪৯ পূর্বাহ্ন

বগুড়ায় ‘সন্ত্রাসী গ্রুপের’ মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বগুড়ায় দুই দল সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে আল-আমিন ওরফে গরু রাব্বী (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২২ জুলাই ২০২০, ০৬:০৯ পূর্বাহ্ন

করোনায় এক অকুতোভয় নারী রোজিনা আক্তার

করোনাভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা কমে আসছে। কিন্তু, প্রতি সপ্তাহেই মৃত্যুর সংখ্যা বাড়ছে। মৃতদের দাফন কিংবা সৎকার করা নিয়ে দুর্ভোগে পরতে হচ্ছে স্বজনদের।
২২ জুলাই ২০২০, ০৫:০৭ পূর্বাহ্ন

দক্ষিণখানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজধানীর দক্ষিণখান এলাকায় বন্দুকযুদ্ধে রিপন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব। আজ বুধবার সকালে র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মো. সালাউদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২২ জুলাই ২০২০, ০৪:৪১ পূর্বাহ্ন

টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনকে হত্যা, গ্রেপ্তার সাগরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাস্টার পাড়ায় একই পরিবারের চার জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সাগর আলী (২৬) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
২১ জুলাই ২০২০, ০৪:২৪ অপরাহ্ন

সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালকদের বিও হিসাব জব্দ

পুঁজিবাজারের তালিকাভুক্ত সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালক ও কর্মকর্তাদের বিও হিসাব জব্দ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
২১ জুলাই ২০২০, ০৪:১২ অপরাহ্ন

দিল্লিতে প্রতি ৪ জনের একজন করোনায় আক্রান্ত: জরিপ

ভারতের রাজধানী নয়াদিল্লির মোট জনসংখ্যার ২৩ দশমিক ৪৮ শতাংশ ইতোমধ্যে করোনাভাইরাসে সংক্রামিত হয়ে থাকতে পারেন। দিল্লির বাসিন্দাদের উপর সরকারি এক জরিপের ভিত্তিতে এমনটাই অনুমান করছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদপ্তর।
২১ জুলাই ২০২০, ০৪:০৫ অপরাহ্ন

চট্টগ্রামে করোনায় মৃত পুলিশ সদস্যদের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিচ্ছে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) মারা যাওয়া সদস্যদের সন্তানদের বিনা খরচে পড়ালেখার দায়িত্ব নিচ্ছে চট্টগ্রামের সাইডার ইন্টারন্যাশনাল স্কুল।
২১ জুলাই ২০২০, ০৩:৩৭ অপরাহ্ন

করোনায় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাসের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস মারা গেছেন।
২১ জুলাই ২০২০, ০৩:৩১ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহা ১ আগস্ট

বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪১ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল বুধবার পবিত্র জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে । আগামী ২৩ জুলাই বৃহস্পতিবার থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। এই প্রেক্ষিতে, আগামী ১ আগস্ট শনিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
২১ জুলাই ২০২০, ০৩:২১ অপরাহ্ন

ভোট কারচুপিতে অভিযুক্ত সেই ঢাবি শিক্ষকের ‘পদাবনতি’ কতটা যথার্থ?

তদন্ত কমিটির কাছ থেকে ঠিক যেভাবে সুপারিশ এসেছে, এরপর কোথাও কেউ আর কোনো ধরনের বাড়তি-কমতি করেনি। তদন্ত কমিটির সুপারিশের আলোকে যেই সিদ্ধান্ত, সেগুলোই গৃহীত হয়েছে: অধ্যাপক আখতারুজ্জামান, উপাচার্য
২১ জুলাই ২০২০, ০৩:০২ অপরাহ্ন

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহার হবে ভারতেও

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল হবে ভারতেও।
২১ জুলাই ২০২০, ০২:৫১ অপরাহ্ন

স্বাস্থ্য সচিব বললেন ‘পদত্যাগ’ করেছেন, জনপ্রশাসন সচিব জানালেন ‘পত্র পাননি’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।
২১ জুলাই ২০২০, ০২:২১ অপরাহ্ন

সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে বাংলাদেশে বসবাসরত সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে পরিপত্র জারি করেছে সরকার।
২১ জুলাই ২০২০, ০২:০৪ অপরাহ্ন

রাজধানীতে জলাবদ্ধতার জন্য দায়ী ওয়াসা: মেয়র তাপস

রাজধানী ঢাকায় গতকাল থেকে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। দুই দিনের টানা বৃষ্টিতে ঢাকার বেশিরভাগ এলাকা গোড়ালি থেকে হাঁটু পানিতে নিমজ্জিত হয়ে আছে।
২১ জুলাই ২০২০, ০১:০৮ অপরাহ্ন

অ্যাঙ্গেলা ম্যার্কেলের ক্ষমতার শেষ বছর

গত ১৭ জুলাই, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের ৬৬তম জন্মদিন ছিল, সেই সঙ্গে অ্যাঙ্গেলা ম্যার্কেলের ক্ষমতায় থাকার শেষ বছর শুরু হলো। তিনি গত বছরই ঘোষণা দিয়ে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন।
২১ জুলাই ২০২০, ০১:০২ অপরাহ্ন

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার: কারাগারে ৩ শিক্ষক

শিক্ষামন্ত্রী, ইউএনওসহ কয়েকজনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় চাঁদপুরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজের তিন শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
২১ জুলাই ২০২০, ১২:৩০ অপরাহ্ন

প্রকল্প বাস্তবায়নের ধীরগতিতে প্রধানমন্ত্রীর অসন্তুষ্টি

বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের ধীরগতির বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার প্রকল্পগুলো সময়মত বাস্তবায়নের জন্য তাদের মধ্যে সমন্বয় জোরদার করতে বলেছেন।
২১ জুলাই ২০২০, ১২:২৯ অপরাহ্ন

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রাণের তালিকায় বিত্তবানদের নাম!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় করোনায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের ত্রাণ সহায়তার তালিকায় বিত্তবানদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ পাওয়া গেছে।
২১ জুলাই ২০২০, ১২:০০ অপরাহ্ন

বন্যার্তদের উদ্ধারে ৬০টি বিশেষ নৌযান কিনবে দুর্যোগ মন্ত্রণালয়

দেশে বন্যা কবলিতদের সহায়তার জন্য ৬০টি বিশেষ উদ্ধারকারী নৌযান কিনতে যাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যা দুর্গত লোকজন এই নৌযানগুলো দিয়ে বিনা খরচে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে পারবে।
২১ জুলাই ২০২০, ১১:১৯ পূর্বাহ্ন