করোনা আপডেট: ফরিদপুর, সাতক্ষীরা, ফেনী
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় আরও ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সাতক্ষীরায় নতুন করে ৪৪ জন ও ফেনীতে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
১২ জুলাই ২০২০, ০৩:৩৯ অপরাহ্ন
বাড়ছে পানি, নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ
কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয় দফা বন্যায় সুনামগঞ্জের বিভিন্ন নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ভেসে যাচ্ছে লোকালয়, রাস্তাঘাট। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ।
১২ জুলাই ২০২০, ০৩:১২ অপরাহ্ন
পরিবারের ৫ সদস্যসহ চবি উপাচার্য করোনায় আক্রান্ত
পরিবারের পাঁচ সদস্যসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
১২ জুলাই ২০২০, ০২:৪১ অপরাহ্ন
ময়মনসিংহে জেএমবির ৫ সদস্য গ্রেপ্তার
ময়মনসিংহের মুক্তাগাছা থেকে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
১২ জুলাই ২০২০, ০২:৩৩ অপরাহ্ন
টাঙ্গাইলে আবদুল্লাহ হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার
টাঙ্গাইলে বাসাইল উপজেলার চাঞ্চল্যকর শ্রমিক নেতা আবদুল্লাহ মিয়া হত্যা মামলার মূল আসামি শাহীন মিয়াকে (৪০) শনিবার রাতে নাটোর থেকে গ্রেপ্তার করেছে সিআইডি।
১২ জুলাই ২০২০, ০২:২৯ অপরাহ্ন
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে শোকজ
‘রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি স্বাক্ষর মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে’ এমন বক্তব্যের ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদকে শোকজ করা হয়েছে।
১২ জুলাই ২০২০, ০২:২৩ অপরাহ্ন
বিদেশগামীদের নিতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট
বিদেশ গমনকারী সকল বাংলাদেশিকে এখন থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গমন করতে হবে। সরকার অনুমোদিত করোনা টেস্টিং সেন্টার থেকে করোনা পরীক্ষা করে এ সার্টিফিকেট সংগ্রহ করা যাবে।
১২ জুলাই ২০২০, ০২:১৩ অপরাহ্ন
৫ প্রতিষ্ঠানের করোনা পরীক্ষার অনুমোদন সাময়িক স্থগিত
করোনা পরীক্ষার সরকারি অনুমোদন পাওয়ার পরেও পরীক্ষা শুরু করতে না পারার দায়ে পাঁচ প্রতিষ্ঠানের অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
১২ জুলাই ২০২০, ০১:২৩ অপরাহ্ন
‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ’ কে, কারা?
একটি মিসাইল ছোঁড়ার পর তার গতিপথ নিয়ন্ত্রণ করা যায়। সেই প্রযুক্তি মানুষের আয়ত্তে। কিন্তু মুখ দিয়ে একটি কথা বলে ফেললে, তা ফেরানোর সামর্থ্য মানুষ আয়ত্ত করতে পারেনি। সেই কথাটি যদি অসত্য হয় এবং তা যদি চাপা দেওয়ার চেষ্টা করা হয়, তবে আরও দশটি অসত্য কথা বলতে হয়। এতে পূর্বের কথাটা চাপা তো দেওয়া যায়ই না, অসত্য-বিভ্রান্তির পরিধিই শুধু বাড়ে।
১২ জুলাই ২০২০, ১২:৪৮ অপরাহ্ন
হৃদরোগ ইনস্টিটিউট থেকে সাময়িকভাবে বহিষ্কৃত হলেন ডা. সাবরিনা
করোনাভাইরাস পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেওয়ার মামলায় গ্রেপ্তার ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।
১২ জুলাই ২০২০, ১২:৪৭ অপরাহ্ন
৫০ ভাগ ছাড়ে ইন্টারস্টফের পোশাক শ্রমিকদের খাদ্য সহায়তা
গাজীপুরে ৫০ ভাগ ছাড়ে ইন্টারস্টফ অ্যাপারেলসের পোশাক শ্রমিকদের মধ্যে খাদ্যপণ্য বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার কারখানার শ্রমিকদের এ সহায়তা দেওয়া হয়।
১২ জুলাই ২০২০, ১২:৪৫ অপরাহ্ন
ঢাকার বাইরে কোরবানির পশুর হাট, অনলাইনে কেনাকাটায় গুরুত্ব
কোরবানির পশুর হাট ঢাকা শহরের বাইরে বসছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশন ব্যবস্থা নেবে। ঈদ-উল আযহা উপলক্ষে আজ রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১২ জুলাই ২০২০, ১২:০৩ অপরাহ্ন
সুনামগঞ্জে আবারও বন্যা, প্রবল গতিতে বাড়ছে নদীর পানি
সুনামগঞ্জে গত জুনের শেষ দিকে বন্যার পর ও কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয় দফা বন্যায় হাওর এবং লোকালয়ে পাহাড়ি ঢলের পানিতে জেলার বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়েছে। প্রবল গতিতে বৃদ্ধি পাচ্ছে যাদুকাটা নদীর পানি। ফলে গরু, ছাগল ও গৃহপালিত পশু নিয়ে বিপাকে পড়েছেন লাখ লাখ মানুষ। আশ্রয়ের খোঁজে ছুটছেন নানা প্রান্তে।
১২ জুলাই ২০২০, ১১:২৮ পূর্বাহ্ন
সাতক্ষীরায় কৃষকের রহস্যময় মৃত্যু, মরদেহ উদ্ধার
সাতক্ষীরার পাটকেলঘাটার এক কৃষকের রহস্যময় মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের একটি বিল থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
১২ জুলাই ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ন
জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা গ্রেপ্তার
করোনাভাইরাস পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেওয়ার মামলায় জোবেদা খাতুন সর্বজনীন স্বাস্থ্যসেবার (জেকেজি হেলথকেয়ার) চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১২ জুলাই ২০২০, ১০:৪১ পূর্বাহ্ন
আবারও আলোচনায় মানিকগঞ্জের ভাগ্যরাজ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার খান্নু মিয়ার খামারের ৪০ মণ ওজনের গরু ভাগ্যরাজকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন করছে বিভিন্ন এলাকার মানুষ। খান্নুও চান হাটে না গিয়ে বাড়ি থেকেই গরুটি বিক্রি হোক।
১২ জুলাই ২০২০, ১০:৩০ পূর্বাহ্ন
জুনে বাল্যবিয়ের সংখ্যা বেড়েছে: মানুষের জন্য ফাউন্ডেশন
দেশে চলমান করোনা মহামারির মধ্যে গত মে মাসের তুলনায় জুন মাসে বাল্যবিয়ের সংখ্যা অনেক বেড়েছে বলে জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।
১২ জুলাই ২০২০, ১০:১৯ পূর্বাহ্ন
লণ্ড্রী সেবায় নতুন অভিজ্ঞতা দিতে আসছে রিন-সেবা ব্রাইট মাস্টার
ভোক্তাপন্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ইউনিলিভার বাংলাদেশ’ এবং অনলাইন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘সেবা প্ল্যাটফর্ম লিমিটেড’ যৌথভাবে ‘রিন-সেবা ব্রাইট মাস্টার’ নামে এক ভিন্নধর্মী লন্ড্রি সার্ভিস চালু করতে যাচ্ছে।
১২ জুলাই ২০২০, ১০:১৯ পূর্বাহ্ন
পরীক্ষার সংখ্যা কমলেও শনাক্তের হার বাড়ছে
করোনার নমুনা পরীক্ষার সংখ্যা কমলেও বাড়ছে শনাক্তের হার। সরকার করোনা শনাক্তে আরটি-পিসিআর পরীক্ষার ফি নির্ধারণের পর থেকে প্রতিদিন পরীক্ষার সংখ্যা কমছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৬৬৬ জন শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ১১ শতাংশ।
১২ জুলাই ২০২০, ১০:০৪ পূর্বাহ্ন
দলের পরিচয় বহন করলেও অপরাধীর শেষ রক্ষা হবে না: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধীর কোনো দল নেই। অপরাধ লুকোতে তারা নানান দলের পরিচয় বহন করলেও শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারে না।
১২ জুলাই ২০২০, ০৯:৩২ পূর্বাহ্ন