নোয়াখালীতে এমপিওভুক্তির দাবিতে কলেজ শিক্ষকদের মানববন্ধন

কলেজে অনার্স-মাস্টার্স চালু রয়েছে এবং কলেজও এমপিওভুক্ত কিন্তু এসব কলেজের শতাধিক শিক্ষক রয়েছেন যারা সরকারি বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত, অথচ তারা এমপিওভুক্ত নন।
১২ জুলাই ২০২০, ০৯:১৬ পূর্বাহ্ন

আজ মৃত্যু ৪৭, শনাক্ত ২৬৬৬, পরীক্ষা ১১০৫৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন দুই হাজার ৩৫২ জন। একই সময়ে ১১ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৬৬৬ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ১১ শতাংশ। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ৮৩ হাজার ৭৯৫ জনে দাঁড়াল।
১২ জুলাই ২০২০, ০৮:১৪ পূর্বাহ্ন

জুনে ৩৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬৮, আহত ৫১৮: যাত্রী কল্যাণ সমিতি

গত জুন মাসে দেশের সড়ক-মহাসড়কে ৩৫৮টি দুর্ঘটনায় ৩৬৮ জন নিহত ও ৫১৮ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে ২০টি দুর্ঘটনায় ১৫ জন নিহত ও চার জন আহত হয়েছেন। নৌপথে দুর্ঘটনার সংখ্যা ১৭টি। এতে নিহত হয়েছেন ৪৫ জন, আহত হয়েছেন ৬০ জন আহত এবং নিখোঁজ রয়েছেন ১০ জন।
১২ জুলাই ২০২০, ০৮:০৩ পূর্বাহ্ন

কক্সবাজার সৈকতে হঠাৎ শত শত টন বর্জ্য

কক্সবাজার সমুদ্র সৈকত হঠাৎ করে শত শত টন বর্জ্যে সয়লাব হয়ে গেছে। প্লাস্টিক, ইলেকট্রনিক বর্জ্যের সঙ্গে ভেসে এসেছে ছেঁড়া নাইলনের জাল। এতে আটকে মারা পড়ছে সামুদ্রিক প্রাণী।
১২ জুলাই ২০২০, ০৬:৩৯ পূর্বাহ্ন

ভাঙা স্বপ্নের কাফেলা

আমানউল্লাহ এরশাদ তার দুই ছেলেকে নিয়ে থাকতেন রাজধানীর বনশ্রীতে। দুই ছেলেই পড়ে প্রাথমিক বিদ্যালয়ে। তাদের পড়াশুনার খরচসহ মাথা গোঁজার জন্য ছোট একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকার মতো যথেষ্ট পরিমাণ আয় করতেন তিনি।
১২ জুলাই ২০২০, ০৫:৫৯ পূর্বাহ্ন

‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের’ নির্দেশে রিজেন্ট হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের’ নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগ রিজেন্ট হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেয় বলে গতকাল শনিবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
১২ জুলাই ২০২০, ০৫:৪৬ পূর্বাহ্ন

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু

মধ্যপ্রাচ্যের দ্বীপ রাষ্ট্র বাহরাইনে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় বাহরাইনের রফা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১২ জুলাই ২০২০, ০৫:৪৪ পূর্বাহ্ন

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সৈয়দ আলম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার ভোররাত ৩টার দিকে টেকনাফের স্থলবন্দরের দমদমিয়ার কেয়ারি খালের কাছে এ ঘটনা ঘটে।
১২ জুলাই ২০২০, ০৫:৩২ পূর্বাহ্ন

অবনতি হয়েছে লালমনিরহাট ও কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির

ব্রহ্মপুত্র নদ এবং তিস্তা ও ধরলার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় লালমনিরহাট ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দি জীবন কাটাচ্ছেন দুই জেলার তিন লাখের বেশি মানুষ। গবাদি পশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উঁচু সড়ক, শহর রক্ষা বাঁধ ও বন্যা আশ্রয় কেন্দ্রে আসছেন অনেকেই। বন্যা কবলিত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
১২ জুলাই ২০২০, ০৫:১৭ পূর্বাহ্ন

সাবেক উপদেষ্টা স্টোনের সাজা মওকুফ করলেন ট্রাম্প

সাবেক উপদেষ্টা ও বন্ধু রজার স্টোনের কারাদণ্ড মওকুফ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসে মিথ্যা বলা, কাজে বাধা দেওয়া ও সাক্ষীদের প্রভাবিত করার দায়ে স্টোনকে ৪০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
১১ জুলাই ২০২০, ০৪:১২ অপরাহ্ন

কুমিল্লায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় ওয়ার্ড কাউন্সিলরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা কোটবাড়ি এলাকায় গতকাল ব্যবসায়ী আকতার হোসেনের নিহতের ঘটনায় কুমিল্লা সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেনসহ দশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
১১ জুলাই ২০২০, ০৩:৫৩ অপরাহ্ন

সুনামগঞ্জে ৭০ হাজারের বেশি পরিবার পানিবন্দি

পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বেড়েই চলেছে। এতে দ্বিতীয় দিনের মতো বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, বন্যায় ৭০ হাজারেরও বেশি পরিবার পানিবন্দি ও ক্ষতিগ্রস্থ হয়েছে। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ১ হাজার ৩৪৪ পরিবার।
১১ জুলাই ২০২০, ০৩:৩৯ অপরাহ্ন

করোনা আপডেট: চাঁদপুর, ফরিদপুর, পটুয়াখালী, পিরোজপুর, সাতক্ষীরা

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় দুই চিকিৎসকসহ চার জন ও ফরিদপুরে চিকিৎসক, পুলিশ ও স্বাস্থ্য কর্মীসহ আরও ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পটুয়াখালীতে নতুন করে ৩৩ জন, পিরোজপুরে ৩০ জন ও সাতক্ষীরায় আরও ১৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
১১ জুলাই ২০২০, ০৩:১০ অপরাহ্ন

ভারতীয় খাসিয়াদের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ভারতীয় অংশে খাসিয়া পল্লীর বাসিন্দাদের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ নিয়ে সিলেট সীমান্তে গত ৩ মাসে ভারতীয় খাসিয়া ও বিএসএফের হাতে পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
১১ জুলাই ২০২০, ০২:৪৪ অপরাহ্ন

করোনাকালে বন্ধ হয়ে গেছে ২৭৫টি স্থানীয় সংবাদপত্র: বিআইজেএন

করোনাকালে দেশের উপজেলা, জেলা ও বিভাগীয় শহর থেকে প্রকাশিত ৪৫৬টি স্থানীয় সংবাদপত্রের মধ্যে ২৭৫টি (৬০.৩১%) সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। অনিয়মিত অর্থাৎ বিজ্ঞাপন পেলে অথবা অর্থসংস্থান হলে ১৮টি (৩.৯৫%) সংবাদপত্র প্রকাশ করা হয়।
১১ জুলাই ২০২০, ০২:১৫ অপরাহ্ন

কক্সবাজারে ঈদের আগে চালু হচ্ছে না হোটেল, মোটেল ও পর্যটন স্পট

দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারের আবাসিক হোটেল, মোটেল, কটেজ, রেস্তোরাঁ ও পর্যটন স্পটগুলো ঈদের আগে চালু হবে না।
১১ জুলাই ২০২০, ০১:২৭ অপরাহ্ন

ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট চালু রবিবার

ঢাকা-বরিশাল রুটে আগামী কাল রবিবার থেকে আবারো নিয়মিত ফ্লাইট শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে উড়োজাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে আজ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে।
১১ জুলাই ২০২০, ০১:১৯ অপরাহ্ন

চাঁদপুর জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভাষাবীর এম. এ. ওয়াদুদ মেমোরিয়াল ট্রাষ্ট এর উদ্যোগে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্ট উদ্বোধন করা হয়েছে।
১১ জুলাই ২০২০, ১২:৪৭ অপরাহ্ন

মায়ের কবরে শায়িত সাহারা খাতুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে তাকে তার মায়ের কবরে শায়িত করা হয়।
১১ জুলাই ২০২০, ১২:২৯ অপরাহ্ন

রাঙ্গামাটিতে আমের বাম্পার ফলনেও ক্ষতির মুখে চাষিরা

রাঙ্গামাটি জেলায় এবার আমের ফলন হয়েছে গত বছরের প্রায় দ্বিগুণ। তবে বাম্পার ফলন হলেও স্থানীয় বাজারে দাম কমে যাওয়ায় হতাশ চাষিরা। অনেকেই বলছেন, যে দাম পাচ্ছেন তাতে বাগান খরচও উঠে আসবে না।
১১ জুলাই ২০২০, ১২:২১ অপরাহ্ন