সাহারা খাতুন মারা গেছেন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন (৭৭) মারা গেছেন।
৯ জুলাই ২০২০, ০৬:২৫ অপরাহ্ন

বাংলাদেশ শেনজেন ভিসার আওতায় নেই বলে তো মাথায় আকাশ ভেঙে পড়েনি: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের একজন এমপি কাজী শহিদ ইসলাম পাপুল গ্রেপ্তার হয়েছেন কুয়েতে। তার বিরুদ্ধে অভিযোগ অর্থ ও মানব পাচারের। শেনজেন ভিসা সুবিধার বাইরে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়া ও জাপানে বাংলাদেশিদের যাতায়াতে সীমাবদ্ধতা আরোপ। ইতালির গণমাধ্যমে সংবাদ ‘ঢাকায় ভুয়া স্বাস্থ্যসনদ ব্যবসা’, বাংলাদেশের ফ্লাইটে নিষেধাজ্ঞা। প্রবাসী শ্রমিকরা নানা সংকটে। বিশ্বজুড়ে এসব সংবাদ বিষয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে গতকাল মঙ্গলবার দুপুরে টেলিফোনে কথা হয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের।
৯ জুলাই ২০২০, ০৫:৫০ অপরাহ্ন

করোনা আপডেট: সাতক্ষীরা, কুড়িগ্রাম, চাঁদপুর

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যসহ ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। কুড়িগ্রামে করোনা আক্রান্ত ৮০ বছরের এক বৃদ্ধা ও চাঁদপুরে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন।
৯ জুলাই ২০২০, ০৪:২২ অপরাহ্ন

নতুন মানচিত্রের প্রতিবাদে নেপালকে ভারতের কূটনৈতিক বার্তা

তিনটি নতুন এলাকা অর্ন্তভূক্ত করে নেপালের নতুন মানচিত্রের প্রতিবাদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে নয়াদিল্লি।
৯ জুলাই ২০২০, ০৪:০১ অপরাহ্ন

বান্দরবানে ৬ জনকে হত্যায় মামলা দায়ের

বান্দরবানে চলতি বছরের মার্চে আত্মপ্রকাশ হওয়া জনসংহতি সমিতি (জেএসএস) এমএন লারমা (সংস্কার) গ্রুপের ছয় নেতাকর্মী হত্যার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে।
৯ জুলাই ২০২০, ০২:৫৩ অপরাহ্ন

সরকারি চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের দুই মাসের মূল বেতনের সমান বিশেষ ভাতা

করোনাভাইরাস চিকিৎসায় সরাসরি নিয়োজিত সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সব কর্মচারীদের এককালীন বিশেষ সম্মানী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৯ জুলাই ২০২০, ০২:২০ অপরাহ্ন

৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে নিষিদ্ধ বাংলাদেশি ফ্লাইট

করোনাভাইরাস পরীক্ষার জাল কাগজপত্র থাকার অভিযোগে ইতালি সরকার বাংলাদেশ থেকে যাওয়া সব ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। এর ফলে গত প্রায় চার মাস ধরে বাংলাদেশে আটকা পরা কয়েক হাজার বাংলাদেশি, যারা ইতালিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তারা বিপাকে পরলেন।
৯ জুলাই ২০২০, ০২:০৫ অপরাহ্ন

কুমিল্লা মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে দুই দিনে ১০ জনের মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত দুই দিনে করোনার উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। আজ বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
৯ জুলাই ২০২০, ০২:০৪ অপরাহ্ন

শিক্ষার্থীদের অটো প্রমোশনের সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করতে 'অটো প্রমোশন' দেওয়ার কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।
৯ জুলাই ২০২০, ০১:৪৫ অপরাহ্ন

রিজেন্টের সাহেদের ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৯ জুলাই ২০২০, ০১:২২ অপরাহ্ন

দুর্নীতিবাজরা পুলিশে থাকতে পারবে না: ৬৬০ ওসিকে আইজিপি

‘অবৈধ অর্থ উপার্জনের মাধ্যমে বিলাসী জীবনযাপনের জন্য পুলিশের চাকরি নয়। দুর্নীতিবাজরা পুলিশে থাকতে পারবে না। বড়লোক হ‌তে চাই‌লে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করুক।’ বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এসব কথা বলেছেন।
৯ জুলাই ২০২০, ১২:৫৬ অপরাহ্ন

মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক দম্পতিকে হত্যা চেষ্টা

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির রনি ও তার স্ত্রী ডা. আফসানা সুলতানা লিজার ওপর হামলার ঘটনা হয়েছে।
৯ জুলাই ২০২০, ১২:৩০ অপরাহ্ন

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ঢামেক চিকিৎসকের মৃত্যু

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে লালমনিরহাটের আদিতমারীতে মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) চিকিৎসক এ এফ এম গোলাম আম্বিয়া আদিল মারা গেছেন।
৯ জুলাই ২০২০, ১২:১৪ অপরাহ্ন

কুমিল্লার করোনামুক্ত ২৭ পুলিশ সদস্য প্লাজমা দিতে ঢাকায়

কুমিল্লা জেলা পুলিশের করোনামুক্ত ২৭ পুলিশ সদস্য করোনা রোগীর চিকিৎসা সহায়তায় বাংলাদেশ পুলিশের ব্লাড ব্যাংকে প্লাজমা ডোনেট করছেন।
৯ জুলাই ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ন

চোর ধরে যেন চোর হয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে দল-মত নির্বিশেষে দেশব্যাপী চলমান দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
৯ জুলাই ২০২০, ১১:৩২ পূর্বাহ্ন

পাচারের সময় চট্টগ্রাম থেকে স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

পাচারের সময় চট্টগ্রাম থেকে তিনটি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গতকাল বুধবার রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৮নং প্লাটফর্ম থেকে কনক চন্দ্র বণিক (৪০) নামের ওই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
৯ জুলাই ২০২০, ১১:২৯ পূর্বাহ্ন

‘যমুনার ভাঙনে ঘর হারানো মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার’

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের যমুনা নদীর ভাঙনে ঘর হারানো মানুষকে সরকারি উদ্যোগে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম।
৯ জুলাই ২০২০, ১১:১৬ পূর্বাহ্ন

তিস্তাপাড়ে গ্রামবাসীর তৈরি বালুর বাঁধে পৌঁছল জিও-ব্যাগ

অবশেষে তিস্তাপাড়ে গ্রামবাসীর উদ্যোগে নির্মিত ৪০০ ফিট বালুর বাঁধ রক্ষায় চার হাজার জিও-ব্যাগ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির নির্দেশে এসব জিও-ব্যাগ আজ বৃহস্পতিবার সকালে বাঁধে পাঠানো হয়। এরপর গ্রামবাসী সকলে মিলে বস্তায় বালু ভরে জিও-ব্যাগগুলো ডাম্পিং ও প্লেসিংয়ের কাজ শুরু করে।
৯ জুলাই ২০২০, ১১:০৭ পূর্বাহ্ন

একজন মানবিক চিকিৎসক সন্দীপন দাশ

মানবতার এক অনন্য নজির সৃষ্টি করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সন্দীপন দাশ। তিনি নিজেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। হঠাৎ পাশের কেবিনে করোনায় আক্রান্ত আরেক রোগী অসুস্থ বোধ করায় তিনিই সেবা দেন।
৯ জুলাই ২০২০, ১০:২৩ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ভেজালবিরোধী অভিযানে জরিমানা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দুটি বাজারে ভেজালবিরোধী অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
৯ জুলাই ২০২০, ১০:২০ পূর্বাহ্ন