সন্দ্বীপে করোনা আক্রান্ত পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় করোনা আক্রান্ত পরিবারকে আত্মীয়স্বজনরা প্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহ করতে গেলে স্থানীয় প্রভাবশালীরা বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
২৫ জুন ২০২০, ০৩:১২ অপরাহ্ন

ঘুষের ৫ লাখ টাকাসহ সরকারি কর্মকর্তা আটক

ঘুষের টাকা লেনদেন করার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ অফিসের একজন নিরীক্ষককে (অডিটর) আটক করা হয়েছে। আটক হওয়া কর্মকর্তার নাম মো. কুতুব উদ্দিন।
২৫ জুন ২০২০, ০৩:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরে টাকার বিনিময়ে জাল নিয়োগপত্র, প্রতারক চক্রের ৫ জন গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। গতকাল বুধবার বিকালে নগরীর আগ্রাবাদ এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয় প্রতারণার শিকার সোহেল মিয়াকে।
২৫ জুন ২০২০, ০২:৩৫ অপরাহ্ন

শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারে শাবিপ্রবি কর্তৃপক্ষের আবেদন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের দশদিন পর তা প্রত্যাহারের আবেদন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ।
২৫ জুন ২০২০, ০২:১৬ অপরাহ্ন

রাশিয়ায় সংবিধান সংশোধনীর গণভোট শুরু

রাশিয়ায় সংবিধান সংশোধনীর জন্য সাত দিনের গণভোট শুরু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামী ১৬ বছরের জন্য শীর্ষ পদে থাকার ব্যাপারে সংবিধান সংশোধনীর জন্য ভোট দিচ্ছে দেশটির নাগরিকেরা।
২৫ জুন ২০২০, ০২:১৬ অপরাহ্ন

পাকিস্তানে ৩০ শতাংশেরও বেশি পাইলটের লাইসেন্স ‘ভুয়া’

পাকিস্তানের ৩০ শতাংশেরও বেশি বেসামরিক পাইলট উড়োজাহাজ চালানোর যোগ্য নন, তাদের লাইসেন্সও ‘ভুয়া’। এ তথ্য জানিয়েছেন দেশটির বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী গোলাম সরোয়ার খান।
২৫ জুন ২০২০, ০১:৫৬ অপরাহ্ন

হলি ক্রিসেন্ট: যে হাসপাতালে শুধু ‘নেই আর নেই’

চট্টগ্রাম নগরীর খুলশীর হলি ক্রিসেন্ট হাসপাতালজুড়ে শুধু ‘নেই আর নেই’। ক্লিনার নেই, ওয়ার্ডবয় নেই, পর্যাপ্ত নার্স নেই, পর্যাপ্ত চিকিৎসকও নেই। পাশাপাশি সুরক্ষা সরঞ্জামেরও ঘাটতি। এমনকি ভর্তি হওয়া রোগীদের জন্য খাবারের কোনো বরাদ্দও নেই। সংকটে পর্যুদস্ত ১০০ শয্যার এ হাসপাতালে পারতপক্ষে পা মাড়ান না রোগীরা।
২৫ জুন ২০২০, ০১:৫০ অপরাহ্ন

বাগেরহাটের উপকূলীয় এলাকায় খাবার পানির যোগান দেবে ন্যানো ফিল্টার

বাগেরহাটের উপকূলীয় এলাকায় বসবাসরত মানুষের নানা কষ্টের মধ্যে অন্যতম কষ্ট হচ্ছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এখানের অনেক এলাকায় এখানো গভীর নলকূপ বসানো হয়নি। বিশুদ্ধ পানির সংকট মেটাতে পুকুরের বা দিঘীর পানিকে জীবাণুমুক্ত করতে বাগেরহাটের কিছু এলাকায় স্থাপন করা হচ্ছে ৭৫টি ন্যানো ফিল্টেশন ইউনিট।
২৫ জুন ২০২০, ০১:৩৯ অপরাহ্ন

হাতের কাছে ‘ডাক্তারখানা’

রংপুর তাঁতিবাজার এলাকার ৫০ বছর বয়সী ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান খন্দকার গত কয়েকবছর ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। গত মাসে হঠাৎ অবস্থা বেশি খারাপ হলেও হাসপাতালে যেতে রাজি হচ্ছিলেন না। একে তো করোনার প্রাদুর্ভাব, তার ওপর শ্বাসকষ্ট। মনে মনে ভয় পাচ্ছিলেন ডাক্তাররা হয়তো করোনা সন্দেহে চিকিৎসা নাও দিতে পারেন।
২৫ জুন ২০২০, ০১:০৯ অপরাহ্ন

স্বাস্থ্যখাতে দুর্নীতির প্রতিবাদে বরিশালে সড়ক অবরোধ

বরিশালে বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ, করোনা পরীক্ষার সক্ষমতা বাড়ানো, দ্রুত করোনা পরীক্ষার রিপোর্ট প্রদান, জেলায় জেলায় করোনা পরীক্ষার পিসিআর ল্যাব চালু ও ১০০টি করে আইসিইউ শয্যা, চাকরিচ্যুতদের পুনর্বহালসহ আট দফা দাবিতে এবং স্বাস্থ্যখাতে দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বাংলাদেশর সমাজতান্ত্রিক দল বাসদ।
২৫ জুন ২০২০, ১২:৫৬ অপরাহ্ন

অতিরিক্ত বিল নয়, ভোগান্তিতে জড়িতদের বিরুদ্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা

বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহক ভোগান্তির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আগামী সাত দিনের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিদ্যুৎ বিভাগ। সেইসঙ্গে কোনও অবস্থায় অতিরিক্ত বিল গ্রহণ করা যাবে না।
২৫ জুন ২০২০, ১২:৫৫ অপরাহ্ন

করোনা আপডেট: ফেনী, ফরিদপুর, চাঁদপুর, খুলনা, পিরোজপুর

গত ২৪ ঘণ্টায় ফেনী জেলায় আরও ৭৮ জনের ও ফরিদপুরে নতুন করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। চাঁদপুরে নতুন শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৭। তবে, গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনা উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও, পিরোজপুরে নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এ জেলায় করোনা আক্রান্ত দেড় শতাধিক রোগীর দুই তৃতীয়াংশ সুস্থ হয়ে উঠেছেন।
২৫ জুন ২০২০, ১২:৪৭ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া সদরে কিস্তি আদায় স্থগিত রেখেছে ব্র্যাক

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত রেখেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
২৫ জুন ২০২০, ১২:৩০ অপরাহ্ন

সুমাইয়া হত্যার প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুমাইয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
২৫ জুন ২০২০, ১২:১৩ অপরাহ্ন

ফেসবুকে ছবি, ৯ বছর পর নিখোঁজ স্বজনকে খুঁজে পেল পরিবার

একসময় ঢাকা শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন সোহেল রানা। স্ত্রী ও দুই শিশু সন্তানসহ রাজধানীতেই বসবাস ছিল নাটোরের এই যুবকের। কিন্তু হঠাৎ করেই একদিন নিখোঁজ হয়ে যান। তারপর থেকে নানা জায়গায় খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও তাকে মৃতই ধরে নিয়েছিলেন।
২৫ জুন ২০২০, ১২:০৯ অপরাহ্ন

সরকার একটা অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে: ডা. জাফরুল্লাহ চৌধুরী

করোনা পরিস্থিতিতে সরকার একটা অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
২৫ জুন ২০২০, ১২:০৭ অপরাহ্ন

দেশের নয় জেলায় নতুন জেলা প্রশাসক

দেশের নয় জেলার জন্য নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা জেলার নতুন ডিসির দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইলের বর্তমান ডিসি মো. শহীদুল ইসলাম। অন্যদিকে টাঙ্গাইলে ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেরপুরের ডিসি মো. আতাউল গনি।
২৫ জুন ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ন

গাজীপুরে ডেইরি ফার্ম থেকে প্রায় ২০ লাখ টাকার গরু লুট

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন এলাকার ময়না ডেইরি ফার্মের ১৪টি গরু লুট হয়েছে। গতকাল রাত সাড়ে তিনটার দিকে ট্রাকযোগে গরুগুলো লুট করা হয়। যেগুলোর বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
২৫ জুন ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন

দালালের খপ্পরে পড়ে অপচিকিৎসায় প্রাণ গেল স্কুলছাত্রের

পিরোজপুর সদর উপজেলায় টাউন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তুষার শেখের (১৫) অপচিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বিকালে তুষারের চাচা হিরণ শেখ দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় ইতোমধ্যে দুই জনকে আটক করেছে পুলিশ।
২৫ জুন ২০২০, ১০:৩৯ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষাব্যবস্থা ও এসডিজি অর্জন: কারিকুলাম নিয়ে ভাবনা

শিক্ষা মানুষের সাংবিধানিক মৌলিক অধিকার। ব্রিটিশ আমলে প্রাথমিক শিক্ষার গোড়াপত্তন হলেও পরবর্তীতে পাকিস্তান সরকার তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) শিক্ষাক্ষেত্রে তেমন কোনো নজর দেয়নি। কারণ, তারা জানতো, বাঙালিরা শিক্ষিত হলে তাদের মসনদ টিকিয়ে রাখা দুষ্কর হয়ে যাবে।
২৫ জুন ২০২০, ১০:২৭ পূর্বাহ্ন