৪৭ বিসিএসে ১৩২০ জনকে বিভিন্ন ক্যাডারে মনোনয়ন, নন-ক্যাডার ২০১ জন
সরকারি কর্ম কমিশন। ফাইল ফটো
৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৩২০ জনকে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
একইসঙ্গে নবম, দশম ও ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
এতে আরও বলা হয়,প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
