৪৩তম বিসিএসের ফল প্রকাশ, ২১৬৩ ক্যাডার ও ৬৪২ নন-ক্যাডার নিয়োগের সুপারিশ
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৩তম বিসিএসে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করেছে।
আজ মঙ্গলবার সুপারিশকৃতদের রেজিস্ট্রেশন নম্বর সম্বলিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিপিএসসি।
এতে উল্লেখ করা হয়, ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে এবং ৬৪২ জনকে নন–ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।