কটকা ট্র্যাজেডি: খুলনা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, খুলনা

সুন্দরবনের কটকা সফরে গিয়ে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনার স্মরণে ১৩ মার্চ শোক দিবস পালন করে খুলনা বিশ্ববিদ্যালয়।

২০০৪ সালের এই দিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন ও বুয়েটের ২ জনসহ মোট ১১ শিক্ষার্থী সমুদ্রে ডুবে শাহাদাত বরণ করেন।

তখন থেকেই দিনটি কটকা ট্র্যাজেডি হিসেবে পালন করে আসছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শাহাদাৎবরণকারী শিক্ষার্থীরা হলেন আরনাজ রিফাত রূপা, মো. মাহমুদুর রহমান, মাকসুমুল আজিজ মোস্তাজী, আব্দুল্লাহ হেল বাকী, কাজী মুয়ীদ বিন ওয়ালী, মো. কাওসার আহমেদ খান, মুনাদিল রায়হান বিন মাহবুব, মো. আশরাফুজ্জামান, মো তৌহিদুল এনাম এবং বুয়েটের সামিউল ও শাকিল।

দিবসটি পালন উপলক্ষ্যে দুপুরে জুমার নামাজের পর খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও সন্ধ্যায় এতিমদের সঙ্গে ইফতার ও নৈশভোজ আয়োজন করা হয়।