জবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব সংবাদদাতা, জাবি

নিরাপত্তা বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা প্রদর্শনীতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ রোববার জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, রোববার দিবাগত রাত ১টা থেকে ক্যাম্পাসে দুটি বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খেলার সময় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ছাড়া বিপুল সংখ্যক লোকের সমাগম ঘটলে নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকি তৈরি হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে খেলা চলাকালে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন লোকদের ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণরূপে নিষেধ করা হলো।

এছাড়া, শিক্ষার্থীদের খেলা দেখার সময় আইডি কার্ড পরে যাওয়ার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।