জালিয়াতি করে জাবির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে উত্তীর্ণ হয়ে সাক্ষাৎকার দিতে যাওয়া এক শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ ডিসেম্বর ২০২১, ১২:৫২ অপরাহ্ন

বেরোবিতে লেখক-পাঠক আড্ডা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘রবীন্দ্রনাথ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও উপমহাদেশে সাম্প্রদায়িকতা’ শীর্ষক কবি ও গবেষক আলমগীর শাহরিয়ারের সঙ্গে লেখক-পাঠক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
১ ডিসেম্বর ২০২১, ০৭:৪৭ পূর্বাহ্ন

যেভাবে মেরিন ক্যাডেট ভর্তি পরীক্ষায় প্রথম শরীফুল

তার স্বপ্ন দেশ-বিদেশ ভ্রমণ করা। তাই এমন পেশা বেছে নিতে চান, যেটি তাকে স্বপ্ন পূরণে সাহায্য করবে। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মাধ্যমিকের পরেই শুরু করেন ক্যারিয়ার ভাবনা।
১ ডিসেম্বর ২০২১, ০৭:৪১ পূর্বাহ্ন

বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ

‘আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষাজীবনের ভবিষ্যতে কী আছে জানি না, কিন্তু আমি এবং আমার সহপাঠীরা সেটার সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়বো, কারণ আমরা ইতোমধ্যে অনলাইন ক্লাসের সঙ্গে নিজেদের অভ্যস্ত করে নিয়েছি। আমার মনে হয় না করোনাভাইরাস মহামারির আগে পরিস্থিতি যেমন ছিলো, তা পুরোপুরি ফিরে আসবে। এ কারণে, সামনে কী আছে তা নিয়ে আমি একই সঙ্গে রোমাঞ্চিত এবং উদ্বিগ্ন,’ বলছিলেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিসানা ইসলাম।
২৯ নভেম্বর ২০২১, ১১:০৫ পূর্বাহ্ন

স্বপদেই থাকছেন শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া ফারহানা বাতেন

ছাত্রদের চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে ৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে, তিনি স্বপদে বহাল থাকছেন।
২৯ নভেম্বর ২০২১, ০৬:০৬ পূর্বাহ্ন

টাঙ্গাইলে শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ

বাসে অর্ধেক ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে টাঙ্গাইলে শিক্ষার্থীদের ডাকা কর্মসূচিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
২৭ নভেম্বর ২০২১, ০৯:৪৬ পূর্বাহ্ন

৭ কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ

দেশের ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টা থেকে ৭টি কেন্দ্রে ৩ হাজার ৪১৯টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৮৪৬ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।
২৭ নভেম্বর ২০২১, ০২:১৭ পূর্বাহ্ন

স্টেট ইউনিভার্সিটিতে ‘শিল্প-শীক্ষায়তন সংযোগ উন্নয়ন’ বিষয়ে কর্মশালা

বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) ‘শিল্প-শীক্ষায়তন সংযোগ উন্নয়ন’ শীর্ষক বক্তৃতামালার সপ্তম কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর ২০২১, ০১:৪৮ অপরাহ্ন

রাবিতে শহীদ বুদ্ধিজীবী মীর আবদুল কাইয়ূমের স্মরণসভা

দেশ স্বাধীনের পর আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে শহীদ বুদ্ধিজীবী মীর আবদুল কাইয়ূম স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর ২০২১, ০৫:৪৬ অপরাহ্ন

রাবিতে ভর্তির সময়সীমা ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি কার্যক্রম ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২৫ নভেম্বর ২০২১, ১০:৩২ পূর্বাহ্ন

পদোন্নতি পেলেন ২১৯৫ জন চিকিৎসক

স্বাস্থ্য মন্ত্রণালয় ২ হাজার ১৯৫ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছে। ২০০০ সাল থেকে ২০১১ সালের মধ্যে নিয়োগ পাওয়া এই চিকিৎসকরা এতদিন পদন্নোতি বঞ্চিত ছিলেন। তারা ২০০৯ সালের স্কেল অনুযায়ী বেতন পাবেন।
২৪ নভেম্বর ২০২১, ০১:৪৬ অপরাহ্ন

যশোর ও রাজশাহী বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি

দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আমীর হোসেন ও বোর্ড সচিব অধ্যাপক এ এম এইচ আলী আর রেজাকে ওএসডি করেছে সরকার।
২৩ নভেম্বর ২০২১, ০২:৫০ অপরাহ্ন

সেশনজট কমাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

সেশনজট কমাতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৩ নভেম্বর ২০২১, ০২:০৬ অপরাহ্ন

ঢাবির ঘ ইউনিটের ফল প্রকাশ আগামীকাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রকাশ করা হবে।
২৩ নভেম্বর ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন

ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ, পাস ২১.৭৫ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাস করেছেন ২১.৭৫ শতাংশ শিক্ষার্থী।
২৩ নভেম্বর ২০২১, ০৭:১৪ পূর্বাহ্ন

আঙ্গুল নেই, কবজি দিয়ে লিখেই এসএসসি পরীক্ষা দিচ্ছেন মোবারক

জন্ম থেকেই দুই হাতের নিচের অংশ নেই মোবারক আলীর। পড়ালেখার শুরুতে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পা দিয়ে লিখেছেন। পরে হাতের কবজিকে ব্যবহার উপযোগী করতে শুরু করেন। আপ্রাণ চেষ্টা করে তিনি হাতের কবজি দিয়ে লিখতে শুরু করেন এবং এখনও কবজি দিয়ে লিখে পড়াশুনা চালিয়ে যাচ্ছেন। হাতের কবজি দিয়েই সহপাঠীদের চেয়ে অনেক সুন্দর লিখেন তিনি।
২৩ নভেম্বর ২০২১, ০৫:০৯ পূর্বাহ্ন

সান্ধ্য আইন পরিবর্তনসহ ১০ দাবিতে আন্দোলনে রাবির রোকেয়া হলের শিক্ষার্থীরা

সান্ধ্য আইন পরিবর্তন, আবাসিক হলের খাবারের মান বৃদ্ধি, ইন্টারনেটের সুবিধা নিশ্চিত করাসহ ১০ দফা দাবিতে আন্দোলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থীরা।
২০ নভেম্বর ২০২১, ০৯:৪৯ পূর্বাহ্ন

ঢাবি, গুচ্ছ, নিটোর ও ৭ কলেজে প্রথম যে মাদ্রাসার শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট, গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এবং ঢাবির অধিভুক্ত সরকারি ৭ কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন একই মাদ্রাসার ৪ শিক্ষার্থী।
১৯ নভেম্বর ২০২১, ১১:৪৫ পূর্বাহ্ন

কেমব্রিজ ইন্টারভার্সিটি ডিবেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্র্যাক ইউনিভার্সিটি

প্রথম বাংলাদেশি দল হিসেবে কেমব্রিজ ইউনিয়ন আয়োজিত বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ বিতর্ক প্রতিযোগিতা কেমব্রিজ ইন্টারভার্সিটি (আইভি) চ্যাম্পিয়নশিপ ২০২১ এর শিরোপা জিতেছে ব্র্যাক ইউনিভার্সিটির বিতার্কিক দল।
১৮ নভেম্বর ২০২১, ০১:৩৪ অপরাহ্ন

শিক্ষা খাতে গুরুত্ব না দেওয়ায় এসএসসিতে সীমিত সিলেবাসে পরীক্ষা

করোনা মহামারির কারণে এ বছর সময় ও সিলেবাস কমিয়ে শুধু বিভাগভিত্তিক বিষয়গুলোর ওপর পরীক্ষা হচ্ছে। আবশ্যিক বিষয়গুলোর ওপর কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে না।
১৮ নভেম্বর ২০২১, ০৪:৫৭ পূর্বাহ্ন