ঢাবিতে স্বাস্থ্যবিধি মেনে অনার্স ৪র্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা সশরীরে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের চলমান পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেওয়া যাবে বলে জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই অনুমতি ঢাবি ও এর অধিভূক্ত প্রতিষ্ঠানগুলো জন্য কার্যকর হবে।
আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিভাগ সম্মত থাকলে চলমান পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নিতে পারবে।
গত শুক্রবার করোনাভাইরাস সতর্কতায় আগামী ২ সপ্তাহ শ্রেণি কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) অনলাইনে নেওয়ার ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, গতকাল ৭ কলেজের শিক্ষার্থীরা এক ঘণ্টার জন্য নীলক্ষেত মোড় অবরোধ করে। কারণ সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় তাদের চলমান পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে।