ইভ্যালির রাসেল আরও ১ দিনের রিমান্ডে, শামীমা কারাগারে

স্টার অনলাইন রিপোর্ট

সেলারের মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) মো. রাসেলকে আরও ১ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

এ ছাড়া, তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার মামলার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এ আদেশ দেন।

এর আগে, ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুল হুদা তাদেরকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।