কাউন্সিলর সোহেল হত্যা মামলায় গ্রেপ্তার আরও ২

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লার পাথু‌রিয়াপাড়ায় প‌্যা‌নেল মেয়র ও কাউন্সিলর সৈয়দ মো. সো‌হেল ও ১৭নং ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি হরিপদ সাহা হত্যা মামলার আরও ২ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার আদালত পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের আদালত নির্ধারিত তারিখে রিমান্ড আবেদনের শুনানি হবে।

তিনি আরও জানান, কাউন্সিলর সোহেল হত্যার এজাহার নামীয় ৮ নম্বর আসামি জিসান মিয়াকে গতকাল রাত ১১টার দিকে কোতয়ালি থানার পাচথুবী এলাকা থেকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলা পুলিশ। এছাড়া, তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় মোহাম্মদ রাব্বি ইসলাম অন্তুকে গতকাল রাত ১১.৪৫টায় দেবিদ্বার থানা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।