কুষ্টিয়ায় মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করেছেন কুষ্টিয়ার একটি আদালত।

আজ সোমবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান মুনির বাদী হয়ে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে দণ্ডবিধির ১৫৩ (ক), ৫০৫ (ক) এবং ৫০৯ পেনাল কোড-১৮৬০ ধারায় মামলাটির আবেদন করেন।

পরে, বিকেল ৩টার দিকে এটি খারিজ করে দেন আদালতের বিচারক সেলিনা আক্তার।

বাদী অ্যাডভোকেট হাফিজুর রহমান মুনির জানান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মুহাম্মদ মহিউদ্দিন হেলালের ভার্চুয়াল টকশোতে অংশ নিয়ে ডা. মুরাদ হাসান ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছেন। তাই তিনি মামলার আবেদন করেন। কিন্তু, আদালত মামলাটি গ্রহণ না করে খারিজ করেছেন।