টঙ্গীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
গাজীপুরের টঙ্গীতে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার সকাল সাড়ে ৯টায় টঙ্গীর আউচ পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রফিকুল ইসলাম, নাঈম শেখ এবং মনিরুল ইসলাম।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল শনিবার দুপুরে কিশোরীর বড় ভাইয়ের বন্ধু রফিক হোটেলে খাওয়ানোর কথা বলে মেয়েটিকে একটি বাসায় নিয়ে যায়। সেখানে অভিযুক্ত তিন জন কিশোরীকে ধর্ষণ করে।
এ ঘটনায় কিশোরীর বাবা টঙ্গী পশ্চিম থানায় তিন জনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর পুলিশ আসামিদের গ্রেপ্তার করে বলে জানান তিনি।