ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর

স্টার অনলাইন রিপোর্ট

আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তার রিমান্ড মঞ্জুর করেন। 

সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, আদালতের কাছে হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন গুলশান থানার ওসি (অপারেশন) শেখ শাহানুর রহমান।