পটুয়াখালীতে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার ওই শিক্ষার্থী কলাপাড়া থানায় এই মামলা করেন।

পুলিশ জানায়, দেড় বছর আগে ওই শিক্ষার্থীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ছিদ্দিকের। কয়েকবার প্রেমের প্রস্তাব দেওয়া হয় ওই ছাত্রীকে। এতে রাজি না হলে বিয়ের প্রস্তাব দেওয়া এবং বাবা মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার কথা বলে সোমবার নিজবাড়িতে নিয়ে ধর্ষণ করে। ওই কলেজ শিক্ষার্থী ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সহায়তা চাইলে রাত ৮টার দিকে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ৯৯৯ এ কল পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।