পিরোজপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর

 পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে ১ জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আজ বুধবার ধর্ষণ চেষ্টার সময় মোতালেবকে (৬৩) আটক করা হয়।

ইন্দুরকানী থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক মো. মনির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোতালেব আজ সকালে শিশুটিকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে মোতালেবকে আটক করে।

পরে ইন্দুরকানী থানা পুলিশ খবর পেয়ে অভিযুক্ত মোতালেবকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানান তিনি।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।