প্রতারণার মামলায় ধামাকার সিওও সিরাজুলসহ গ্রেপ্তার ৩

স্টার অনলাইন রিপোর্ট

প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় ধামাকা শপিংয়ের সিওও (চিফ অপারেটিং অফিসার) সিরাজুল ইসলাম রানাসহ ৩ জনকে গ্রেপ্তার দেখিয়েছে র‍্যাব।

আজ বুধবার সকালে সংস্থাটি এ তথ্য জানিয়েছে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের বিষয়ে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

র‌্যাব আরও জানায়, প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগ এনে ধামাকার গ্রাহকরা গাজীপুরের টংগী পশ্চিম থানায় সিরাজুল ইসলাম রানাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সেই মামলায় গতকাল রাতে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।