প্রশ্নফাঁস: মাউশির শিক্ষা কর্মকর্তা চন্দ্র শেখর গ্রেপ্তার
চন্দ্র শেখর হালদার মিল্টন। ছবি: সংগৃহীত
প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা চন্দ্র শেখর হালদার মিল্টনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'শিক্ষা মন্ত্রণালয়ে অফিস সহকারী নিয়োগে গত ১৩ মে যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় মাউশির এই কর্মকর্তাকে শিক্ষা ভবনের পাশ থেকে গ্রেপ্তার করা হয়েছে।'