বিধিনিষেধ অমান্য: রাজধানীতে আজ গ্রেপ্তার ৫৫৫ 

স্টার অনলাইন রিপোর্ট

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দেশব্যাপী চলমান কঠোর বিধিনিষেধ অমান্য করায় রাজধানী থেকে আজ ৫৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে।

ডিএমপির মিডিয়া উইংয়ের তথ্য অনুযায়ী, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় রাজধানী থেকে ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩৬ জনকে চার লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, বিধিভঙ্গের জন্য আজ ৪৯৭টি গাড়িকে ১১ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে ডিএমপি ট্রাফিক।

গতকাল লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬৪ জনকে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

গত পরশু বিধিনিষেধ অমান্য করায় ৫৮৭ জনকে গ্রেপ্তার করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩৩ জনকে এক লাখ ৯৫০ টাকা জরিমানা করা হয়।