মুন্সিগঞ্জে আইস ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১০.৫৪ গ্রাম মাদক আইস ও ১০ হাজার ৬২৩ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
গ্রেপ্তার ৪ জন হলেন- মো. রিপন (৩৫), সাহিদা (২৬), মো. লিটন (৩০) এবং মাজেদা বেগম (৩৫)।
আজ শুক্রবার বিকেলে র্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ৭টায় দামলা এলাকায় একটি অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ এর সদস্যরা। এ ছাড়া, সকাল সাড়ে ৭টায় একই এলাকায় অপর একটি অভিযানে ৩ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা মূল্যের ১০.৫৪ গ্রাম মাদক আইস এবং ২৯ হাজার ৭৬ হাজার ৯০০ টাকা মূল্যের ৯ হাজার ৯২৩ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৭৫০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কিছুদিন ধরে শ্রীনগরসহ মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক আইস ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।