মৌলভীবাজারে নবম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত আশরাফুল ইসলাম তুহিন (১৮) কর্মধা ইউনিয়নের পূর্ব বাবনিয়া গ্রামের সাজ্জাদ আলীর ছেলে ও বাবনিয়া নিজামিয়া দাখিল মাদরাসার ছাত্র।

স্থানীয় কর্মধা ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'সোমবার গভীর রাতে রাঙ্গিছড়া বাজার থেকে বাবার জন্য খাবার নিয়ে পান জুমে গিয়েছিল তুহিন। রাত ২টার দিকে এলাকাবাসি বাগানের রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ দেখতে পায়।'

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। সন্দেহজনকভাবে ইসমাইল আলী নামের এক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।'