রাজ ও সবুজ আলী ২ মামলায় ৬ দিনের রিমান্ডে

স্টার অনলাইন রিপোর্ট

চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীর বিরুদ্ধে দায়ের হওয়া দুই মামলায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

তাদের মাদক মামলায় দুই দিন ও পর্নগ্রাফির মামলায় চার দিন করে রিমান্ড দেওয়া হয়েছে।

এদিন দুপুর ১২টা ১০ মিনিটে তাদের আদালতে হাজির করা হয়। এদিন মাদক মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. গিয়াস উদ্দিন রাজ ও সবুজ আলীর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে পর্নগ্রাফি মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপর্দশক সোহেল রানা রাজ ও সবুজের সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আরও পড়ুন
বনানীতে আরেক অভিযানে চলচ্চিত্র প্রযোজক নজরুল রাজ আটক