সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে কুমিল্লায় মামলার আবেদন
জিয়াপরিবার ও তারেক রহমানের মেয়েকে মানহানির অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মামলার আবেদন করা হয়েছে।
আজ রোববার কুমিল্লার বিচারক মাজারুল হকের আমলি আদালত-১ এ দণ্ডবিধির ১৫৩(ক), ৫০৫(ক) ও ৫০৯ ধারায় মামলাটির আবেদন করা হয়।
কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আতিকুল ইসলাম এই আবেদন করেন।
আদালত পরিদর্শক সালাউদ্দিন আল মাহমুদ দ্য ডেইলি স্টারের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'তবে, এখনো কোনো আদেশ জারি করেননি আদালত।'
আদালতের নথি অনুযায়ী, প্রাক্তন প্রতিমন্ত্রী মুরাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থাপক নাহিদের বিরুদ্ধে এই মামলার আবেদন করা হয়েছে।