স্ত্রীকে নির্যাতন, ৯৯৯-এ কল পেয়ে স্বামীকে আটক

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী মুরাদ শেখ (৪০) কে আটক করেছে পুলিশ। আটক মুরাদ উপজেলার মালখানগর ইউনিয়নের কাজিরবাগ গ্রামের হেলাল শেখের ছেলে।

সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীন আহম্মেদ নয়ন জানান, রোববার সকাল ১০টার দিকে মুরাদ তার স্ত্রী হালিমা বেগমকে বাসার সামনে মারধর ধরেন। এ ঘটনা ভিডিও করে ফেসবুকে দেন প্রতিবেশিরা। পরে ৯৯৯ এ কল পেয়ে অভিযুক্ত স্বামী মুরাদকে ঘণ্টাখানেকের মধ্যে আটক করা হয়।

এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।