হাতিয়ায় ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর হাতিয়ায় বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে অভিযুক্ত মো. শরীফ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।  
দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই শরীফ বাকপ্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করে।
হাতিয়া থানার  পুলিশ পরিদর্শক  (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, এ ঘটনায় শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাতিয়া থানায় মামলা হয়। ভোরে রাতে অভিযুক্ত আসামিকে আটক করা হয়।