উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন রওশন এরশাদ
রওশন এরশাদ। ছবি: সংগৃহীত
উন্নত চিকিৎসার জন্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হচ্ছে। আজ শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রাহগির আলমাহি এরশাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বিকেল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে থাইল্যান্ডে নেওয়া হবে।
সেখানে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে রওশন এরশাদকে চিকিৎসা দেওয়া হবে।
এর আগে, শ্বাসকষ্ট ও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধির কারণে গত ১৫ আগস্ট রওশন এরশাদকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল।