কোনো রাজনৈতিক প্রতিপক্ষই আ. লীগের বিজয় ঠেকাতে পারবে না: কাদের
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সকালে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না, যদি না নিজেরা নিজেদের পরাজিত করে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, দলকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। ত্যাগীদের বাদ দিয়ে বসন্তের কোকিলদের নেতা বানালে দল দুর্বল হয়ে যাবে। খারাপ লোকদের কোনোভাবেই নেতা বানানো যাবে না।
সম্মেলনে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রেজাউল রহিম লালের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান ও এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ আরও অনেকে।