বাম গণতান্ত্রিক জোটের হরতালের চিত্র
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) ডাকা আধাবেল হরতাল শেষ হয়েছে। হরতালে দেশের বিভিন্ন জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ সোমবার ৮টি বামপন্থী রাজনৈতিক দলের জোট এলডিএ সকাল ৬টা থেকে এই হরতাল শুরু করে। চলে দুপুর ১২টা পর্যন্ত। সকাল থেকেই পল্টন মোড় অবরোধ করেন হরতাল সমর্থকরা। সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
ছবিতে রাজধানীতে আজকের হরতালের চিত্র।
হরতালের যৌক্তিকতা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং করছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।
হরতালের সমর্থনে মিছিল বের করেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।
আগুন জ্বালিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন হরতাল সমর্থকরা।
বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ।
পুলিশের লাঠিচার্জের কারণ জানতে এগিয়ে যান দলের নেতাকর্মীরা।
হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ।
ইটের আঘাতে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বাম জোটের এক নেতা। পরে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাতে আঘাত পেয়ে রক্ত ঝরতে থাকে এক হরতাল সমর্থকের। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি আবার হরতালে যোগ দেন।