বুস্টার ডোজ নিতে হাসপাতালে খালেদা জিয়া

স্টার অনলাইন রিপোর্ট

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা টিকার বুস্টার ডোজ নিতে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে গিয়েছেন।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে যান সাবেক এই প্রধানমন্ত্রী।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৯ জুলাই প্রথম ডোজ ও ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন তিনি।